Logo
Logo
×

Advertisement

রাজনীতি

বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার

Advertisement

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ পিএম

বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার

ঝিনাইদহ জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় মিয়া গোলাম পরওয়ার। ছবি: যুগান্তর

Advertisement

জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন। এটা জনগণ টের পাচ্ছে। এ কথার কোনো মূল্য নেই।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে আপনারা দেশ অস্থিতিশীল করার পাঁয়তারা করছেন?- এমন প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, এটা একটা অসত্য কথা। এটা দুর্বলতা ঢাকবার অপপ্রয়াস। আমাদের লংমার্চ চলছে সবাই জানে। প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাবেন সেটাও সবাই জানে। একটা সত্যের সঙ্গে একটা গুলিয়ে ফেলা হচ্ছে। 

তিনি বলেন, বিএনপির লোকেরা তালগোল পাকিয়ে ফেলেছে। রাজনীতির গ্রামার যখন নষ্ট হয়ে যায়, তখন ভুলভাল বলে। বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন। এটা জনগণ টের পাচ্ছে। এ কথার কোনো মূল্য নেই।  

দেশের চলমান পরিস্থিতি নিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, আমাদের নির্বাচিত সংসদ সদস্যদের এলাকায় দুর্নীতি, দলীয়করণের কারণে তারা (জামায়াত এমপি) কোনো দায়িত্ব পালন করতে পারছেন না। আমাদের এমপিরা নির্বাচিত জনগণের ভোটে। সেখানে অনির্বাচিত সংরক্ষিত নারী আসনের এমপিদেরকে এনে নির্বাচিত এমপিদের ওপর খবরদারি করতে বসনো হয়েছে। এখন গ্রামেগঞ্জে, ওয়ার্ডে ওয়ার্ডে দুর্নীতি ছড়িয়ে দেওয়া হচ্ছে।

এর আগে দুদিনব্যাপী জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্যদের শিক্ষাশিবির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিয়া গোলাম পরওয়ার। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আলি আজম মো. আবু বক্কর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিউর রহমান, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতী আমির হামজাসহ স্থানীয় নেতারা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘সালমানের ইস্যুতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে জামায়াত-এনসিপি’

গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফের দাবি ‘সালমানের ইস্যুতে প্রোপাগান্ডা ছড়াচ্ছে জামায়াত-এনসিপি’

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর নিয়ে যা বললেন জামায়াত আমির

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর নিয়ে যা বললেন জামায়াত আমির

কৃষক লীগ নেতাকে থানা থেকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

কৃষক লীগ নেতাকে থানা থেকে ছাড়াতে এসে জামায়াত নেতাসহ আটক ৮

এবার ক্ষমতার গরমের আঁচ পড়ল স্বাস্থ্যসেবা কেন্দ্রে: জামায়াত আমির

এবার ক্ষমতার গরমের আঁচ পড়ল স্বাস্থ্যসেবা কেন্দ্রে: জামায়াত আমির

আল্লাহর আইন যারা চায়, তাদের মধ্যে জামায়াতে ইসলামী অগ্রগামী: শফিকুর

আল্লাহর আইন যারা চায়, তাদের মধ্যে জামায়াতে ইসলামী অগ্রগামী: শফিকুর

জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান

জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান

আরও পড়ুন

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম