Logo
Logo
×

Advertisement

রাজনীতি

বিএনপি সরকারের প্রশ্রয়ে কিছু নব্য জমিদারের উত্থান ঘটেছে: সাদিক কায়েম

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পিএম

বিএনপি সরকারের প্রশ্রয়ে কিছু নব্য জমিদারের উত্থান ঘটেছে: সাদিক কায়েম

সংগৃহীত

Advertisement

শনিবার দিবাগত রাতে কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনা ঘটেছে। এরপর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম।

তিনি একটি ফেসবুক পোস্টে লিখেছেন, ‘চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় জুলাইয়ের অকুতোভয় কণ্ঠস্বর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ব্যাপক ভাংচুর, ছিনতাই ও লুটপাট করেছে বিএনপির সন্ত্রাসীরা। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সারাদেশে চাঁদাবাজি ও দখলদারির যে ত্রাস তৈরি হয়েছে, এটি তারই একটি ভয়াবহ নমুনা।’

তিনি আরও লিখেছেন, ‘আমরা দেখছি, বিএনপি ক্ষমতায় আসার পর সরকারের প্রশ্রয়ে দেশের প্রতিটি জায়গায় কিছু নব্য জমিদারের উত্থান ঘটেছে। তারা যেন দেশটাকে নিজেদের জমিদারি মনে করে। ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে নানা জায়গায় খাজনার মতো চাঁদা দাবি করছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালেই হামলা, ভাঙচুর, লুটপাট। মানুষের তিলে তিলে গড়ে তোলা স্বপ্ন, বছরের পর বছর পরিশ্রমে দাঁড় করানো ব্যবসা কিংবা প্রতিষ্ঠান মুহূর্তেই ধ্বংস করে দেওয়া হচ্ছে।’

সাদিক শেষে জানান, এই ‘লাগাম’ টেনে ধরতে হবে। তার কথা, ‘এভাবে একটা দেশ চলতে পারে না। নিজের দলের নব্য জমিদারদের লাগাম সরকার যতো দ্রুত টেনে ধরতে পারবে, সেটা তাদের নিজদের জন্যই মঙ্গলজনক হবে। বাংলাদেশকে আমরা আর কারও জমিদারিতে পরিণত হতে দিবো না, এই দেশ হবে জনগণের।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী

সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী

জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েমকে নাসীরুদ্দীন পাটোয়ারীর অভিনন্দন

জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েমকে নাসীরুদ্দীন পাটোয়ারীর অভিনন্দন

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

বিদায়ী বার্তায় শিক্ষার্থীদের উদ্দেশে কী লিখেছেন ডাকসু ভিপি

বিদায়ী বার্তায় শিক্ষার্থীদের উদ্দেশে কী লিখেছেন ডাকসু ভিপি

ভাইভায় নাম্বার বাড়ানোর প্রতিবাদে ঢাবিতে ডাকসুর বিক্ষোভ

সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা ভাইভায় নাম্বার বাড়ানোর প্রতিবাদে ঢাবিতে ডাকসুর বিক্ষোভ

ঢাকা দক্ষিণ সিটিতে সাদিক কায়েমের প্রতিদ্বন্দ্বী কি পাটওয়ারী?

ঢাকা দক্ষিণ সিটিতে সাদিক কায়েমের প্রতিদ্বন্দ্বী কি পাটওয়ারী?

আরও পড়ুন

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম