Logo
Logo
×

Advertisement

রাজনীতি

হাসনাতের ‘গণভিক্ষা কর্মসূচি’ নিয়ে হামিমের সমালোচনা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পিএম

হাসনাতের ‘গণভিক্ষা কর্মসূচি’ নিয়ে হামিমের সমালোচনা

Advertisement

হাসনাত আবদুল্লাহর ঘোষিত ‘গণভিক্ষা কর্মসূচি’ নিয়ে সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম।

সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি কর্মসূচিতে কেউ যেন অর্থ না দেন, সেই আহ্বান জানান। একই সঙ্গে হাসনাত ও তার অনুসারীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগও তোলেন তিনি।

পোস্টের শুরুতেই হামিম লিখেছেন, ‘হাসনাত আবদুল্লাহরা মাঠে নতুন ধান্দা এনেছে। আগেরবার মানুষের বন্যার অনুদানের টাকা মেরে দিয়েছিল আর এবার স্ট্যাটাস দিয়েছে তারা ভিক্ষাবৃত্তি করবে আজ বিকেলে।’

হামিম আরও দাবি করেন, গণঅভ্যুত্থানের পর হাসনাতদের ঘনিষ্ঠ ব্যক্তিদের জীবনযাপনে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। এ প্রসঙ্গে তিনি পোশাক, মোবাইল ফোন, সাইকেল ও গাড়ির উদাহরণ তুলে ধরেন।

এ প্রসঙ্গে হামিম লিখেছেন, ‘গণঅভ্যূত্থান পরবর্তীতে ওদের যাদের পায়ে চোটি স্যান্ডেল ছিল, তাদের পায়ে এখন থাকে Air Jordan, Adidas. Symphony মোবাইলের জায়গায় হাতে শোভা পায় iphone pro max, ক্যাম্পাসে চড়ত phoneix বাইসাইকেলে, ৫ আগস্টের পর দেখেছি একেকজন একেক প্রাডো গাড়িতে। এরপরও ওদের ভিক্ষা লাগবে।’

এরপরও কেন অর্থ সংগ্রহের প্রয়োজন হচ্ছে—এমন প্রশ্ন তুলে হামিম বলেন, ‘কেও ভিক্ষা কর্মসূচিতে টাকা দিবেন না। আপনাদের কয়েক হাজার টাকা তুলে ওরা ওদের ২০২৪ এর ৫ আগস্ট থেকে ২০২৬ এর ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অর্জিত কালো টাকা সাদা দেখানোর ধান্দায় নেমেছে।’

পোস্টের শেষ দিকে কর্মসূচি নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি লেখেন, ‘সাধু সাবধান।’

এর আগে সোমবার হাসনাত আবদুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ‘গণভিক্ষা কর্মসূচি’ ঘোষণার কথা জানান। তিনি এটিকে চাঁদাবাজির বিকল্প হিসেবে ‘পুনর্বাসন দানবক্স’ কার্যক্রমের অংশ হিসেবে উল্লেখ করেন এবং বাংলামোটরে বিকেল ৪টায় বিশেষ দানবক্স স্থাপনের কথা জানান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চাঁদাবাজির বিকল্প হিসেবে ‘পুনর্বাসন দানবক্স’ চালুর ঘোষণা হাসনাত আবদুল্লাহর

চাঁদাবাজির বিকল্প হিসেবে ‘পুনর্বাসন দানবক্স’ চালুর ঘোষণা হাসনাত আবদুল্লাহর

নামফলকে নিজের নাম, আয়োজকদের উদ্দেশে যা বললেন হাসনাত

নামফলকে নিজের নাম, আয়োজকদের উদ্দেশে যা বললেন হাসনাত

ডাক্তার-ইঞ্জিনিয়ার না হলেও চলবে, মাদকাসক্ত হওয়া যাবে না: হাসনাত

ডাক্তার-ইঞ্জিনিয়ার না হলেও চলবে, মাদকাসক্ত হওয়া যাবে না: হাসনাত

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে হাসনাত আব্দুল্লাহর পোস্ট

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে হাসনাত আব্দুল্লাহর পোস্ট

ঘুস খাওয়ার প্রতিযোগিতা চলছে: হাসনাত আবদুল্লাহ

ঘুস খাওয়ার প্রতিযোগিতা চলছে: হাসনাত আবদুল্লাহ

ওমরাতে গিয়ে প্রবাসীদের কষ্ট-দুর্দশার কথা শুনলেন হাসনাত

ওমরাতে গিয়ে প্রবাসীদের কষ্ট-দুর্দশার কথা শুনলেন হাসনাত

আরও পড়ুন

দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদের রিট

দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদের রিট

ফেসবুক পোস্টে রুমিন ফারহানা ‘আল্লাহর অশেষ রহমত বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না’

‘আল্লাহর অশেষ রহমত বিএনপির ট্যাগ বহন করতে হচ্ছে না’

হাসনাতের ‘গণভিক্ষা কর্মসূচি’ নিয়ে হামিমের সমালোচনা

হাসনাতের ‘গণভিক্ষা কর্মসূচি’ নিয়ে হামিমের সমালোচনা

জামায়াতের ওপর ক্ষোভে ফুঁসছে শরীকরা, নেপথ্যে কী?

জামায়াতের ওপর ক্ষোভে ফুঁসছে শরীকরা, নেপথ্যে কী?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম