Logo
Logo
×

Advertisement

খেলা

যৌন হয়রানি রোধে ফেডারেশনগুলোকে কমিটি গঠনের নির্দেশ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০৭:৩৬ পিএম

যৌন হয়রানি রোধে ফেডারেশনগুলোকে কমিটি গঠনের নির্দেশ

Advertisement

জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের অভিযোগের পর টনক নড়েছে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি)।

নতুন করে যাতে এমন ঘটনার পূনরাবৃত্তি না হয় সে জন্য ফেডারেশনগুকে কঠিন বার্তা দিয়েছে এনএসসি।

জাতীয় ক্রীড়া পরিষদ সকল ফেডারেশন ও অ্যাসোসিয়েশনকে নারীদের যৌন হয়রানি প্রতিরোধে অভিযোগ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে। 

২০০৯ সালে ১৪ মে হাইকোর্ট বিভাগের ‘শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মক্ষেত্রে নারীর প্রতি যৌন হয়রানি প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত নীতিমালা’ শিরোনাম জারিকৃত আদেশ অনুযায়ী জাতীয় ক্রীড়া পরিষদ ফেডারেশনগুলোকে এমন কমিটি গঠন করতে বলেছে। পাঁচ সদস্যের কমিটির মধ্যে তিন জন অন্তত নারী হতে হবে। 

ফেডারেশনগুলোকে ১৯ নভেম্বরের মধ্যে এই কমিটি জাতীয় ক্রীড়া পরিষদে পাঠাতে হবে। ভুক্তভোগী ফেডারেশনে অভিযোগ করে প্রতিকার বা সন্তুষ্ট না হলে জাতীয় ক্রীড়া পরিষদে পরবর্তীতে আরেক দফা আবেদন করতে পারবেন। জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক ক্রীড়া রুহুল আমিন স্বাক্ষরিত চিঠিতে এমনটি বলা হয়েছে। 

স্থানীয় পর্যায়ে জেলা-বিভাগীয় ক্রীড়া সংস্থার অধীনে অনেক নারী ক্রীড়াবিদ বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেন। তৃণমূল পর্যায়েও অনেক নিপীড়ন বা বঞ্চনার শিকার হয়ে জাতীয় পর্যায়ে না আসার ঘটনাও শোনা যায় অনেক ক্ষেত্রে। জেলা-বিভাগীয় ক্রীড়া সংস্থা জাতীয় ক্রীড়া পরিষদের আওতাধীনই। 

এই বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক আমিনুল এহসান বলেন, ‘জেলা পর্যায়েও খেলার সঙ্গে ফেডারেশনের একটি সম্পর্ক থাকে। একটি খেলায় ফেডারেশনই যেহেতু দেখভাল করে এজন্য আমরা ফেডারেশন/অ্যাসোসিয়েশনকে এই সংক্রান্ত কমিটি গঠনের নির্দেশনা দিয়েছি। জেলা-বিভাগীয় পর্যায়ে জেলা প্রশাসক-বিভাগীয় কমিশনার আদালতের নির্দেশনা সম্পর্কে অবগত। তাদের কাছেও কোনো অভিযোগ আসলে তারাও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সঞ্চয়পত্রের গ্রাহকদের জন্য সুসংবাদ, আজ থেকে চালু হচ্ছে নতুন পদ্ধতি

সঞ্চয়পত্রের গ্রাহকদের জন্য সুসংবাদ, আজ থেকে চালু হচ্ছে নতুন পদ্ধতি

মানুষ ফ্যামিলি কার্ড-ফ্ল্যাট চায় না, নিরাপদ জীবন চায়: নাহিদ ইসলাম

মানুষ ফ্যামিলি কার্ড-ফ্ল্যাট চায় না, নিরাপদ জীবন চায়: নাহিদ ইসলাম

বাফুফেকে দেওয়া ২০ কোটি টাকার সন্ধান চেয়েছে এনএসসি

বাফুফেকে দেওয়া ২০ কোটি টাকার সন্ধান চেয়েছে এনএসসি

এনএসসির কাণ্ডে ক্রীড়াঙ্গনের বিস্ময়

এনএসসির কাণ্ডে ক্রীড়াঙ্গনের বিস্ময়

আরও পড়ুন

প্রকৃতির সাহায্য নিয়ে সবার আগে সেমিফাইনালে পাকিস্তান

প্রকৃতির সাহায্য নিয়ে সবার আগে সেমিফাইনালে পাকিস্তান

ফ্রি কিক থেকে মেসির অবিশ্বাস্য গোল

ফ্রি কিক থেকে মেসির অবিশ্বাস্য গোল

হালান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল, বেঞ্চে বসে দেখলেন রোনালদো

হালান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল, বেঞ্চে বসে দেখলেন রোনালদো

নেশনস লিগ ‘নতুন যুগেও’ পুরোনো জার্মানি, এবার হারল গ্রিসের কাছে

‘নতুন যুগেও’ পুরোনো জার্মানি, এবার হারল গ্রিসের কাছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম