Logo
Logo
×

Advertisement

খেলা

নেশনস লিগ

‘নতুন যুগেও’ পুরোনো জার্মানি, এবার হারল গ্রিসের কাছে

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ এএম

‘নতুন যুগেও’ পুরোনো জার্মানি, এবার হারল গ্রিসের কাছে

সংগৃহীত

Advertisement

কোচ ইয়ুর্গেন ক্লপের অধীনে নতুন যুগ শুরু করেছে জার্মানি। তবে শুরুটা মোটেও ভালো হচ্ছে না। দুই ম্যাচ চলে গেলেও জয় নেই। সবশেষ ম্যাচে জার্মানি হেরেই বসেছে গ্রিসের কাছে। নেশনস লিগে ১-০ গোলে হেরেছে দলটি। 

বিশ্বকাপে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল জার্মানিকে। টানা তিন বিশ্বকাপে শেষ ষোলোয় উঠতে ব্যর্থ হয় দলটি। সেই ব্যর্থতা পেছনে ফেলে নতুন শুরুর সময় যখন এল, তখনও জার্মানিকে যেন পেছন থেকে টেনে ধরছে পুরোনো সমস্যা, রক্ষণের দুর্বলতা। আগের ম্যাচের দ্বিতীয়ার্ধে দলের রক্ষণ ভুগিয়েছে তাদের, গ্রিস ম্যাচে তো একমাত্র গোলে সরাসরি দায়ই আছে তাদের রক্ষণের।

সেই ভুলের সুযোগ নিয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন দিমিত্রিওস কুরবেলিস। ৭৪ মিনিটে তার একটি গোল হয়। ফেলিক্স নমেচা বল ক্লিয়ার করার সুযোগ আগেই পেয়েছিলেন। তবে তিনি তা শেষমেশ করেননি। সুযোগ পেয়েই কুরবেলিস নেন শট, বল লেগে দিক বদলে জালে জড়ায়। জার্মানির বিপক্ষে ১১ ম্যাচে এটাই গ্রিসের প্রথম জয়। ইভান জোভানোভিচের দল দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ এ২-তে এক নম্বরে আছে। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল ক্লপের দল। দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে তারা এখন তিন নম্বরে।

ম্যাচের বেশির ভাগ সময় নিয়ন্ত্রণ ছিল স্বাগতিকদের হাতে। প্রথমার্ধেই তাদের দখলে ছিল প্রায় ৮০ শতাংশ বল। কিন্তু জার্মানির এলোমেলো রক্ষণের খেসারত দিতে হয়েছে। বিশেষ করে দ্বিতীয়ার্ধে রক্ষণ দুর্বল হয়ে পড়ে। এতে অতিথিরা আক্রমণে ওঠার অনেক জায়গা পায়।

৫৪ মিনিটে ফেলিক্স নমেচা বাইরে শট নেন। এর কিছুক্ষণ আগে জশুয়া কিমিখের ফ্রি-কিক গ্রিস গোলরক্ষক কনস্তান্তিনোস জোলাকিস হাত দিয়ে ঠেলে বারের ওপর দিয়ে পাঠান। ৬৬ মিনিটে গ্রিসও প্রায় গোল পেয়ে গিয়েছিল। নিজেদের অর্ধে কিমিখ বল হারান। বদলি খেলোয়াড় ফোতিস ইয়োয়ানিদিস সেই সুযোগে শট নেন। কিন্তু বল পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়। 

আট মিনিট পর কুরবেলিস গোল করে সেই ঘাটতি পূরণ করেন। বৃহস্পতিবার শেষ মুহূর্তের গোলে সার্বিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছিল গ্রিস। এই জয় তাদের টানা দ্বিতীয় জয়।

আগামী বৃহস্পতিবার গ্রিস নিজেদের মাঠে ডাচদের আতিথ্য দেবে। জার্মানি খেলবে ঘরের মাঠে সার্বিয়ার বিপক্ষে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ক্লপ-জাভির অভিষেকে জার্মানিকে রুখে দিলো নেদারল্যান্ডস

ক্লপ-জাভির অভিষেকে জার্মানিকে রুখে দিলো নেদারল্যান্ডস

জার্মানিতে কট্টর ডানপন্থার উত্থান, বিস্ফোরক মন্তব্য ক্লপের

জার্মানিতে কট্টর ডানপন্থার উত্থান, বিস্ফোরক মন্তব্য ক্লপের

ক্লপের জার্মান স্কোয়াডে নেই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা

ক্লপের জার্মান স্কোয়াডে নেই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রুডিগার

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রুডিগার

চোট কাটিয়ে ফিরলেও মুসিয়ালাকে নিয়ে নতুন শঙ্কা

চোট কাটিয়ে ফিরলেও মুসিয়ালাকে নিয়ে নতুন শঙ্কা

দায়িত্ব নিয়েই পদত্যাগের হুমকি দিলেন জার্মানির নতুন কোচ

দায়িত্ব নিয়েই পদত্যাগের হুমকি দিলেন জার্মানির নতুন কোচ

আরও পড়ুন

প্রকৃতির সাহায্য নিয়ে সবার আগে সেমিফাইনালে পাকিস্তান

প্রকৃতির সাহায্য নিয়ে সবার আগে সেমিফাইনালে পাকিস্তান

ফ্রি কিক থেকে মেসির অবিশ্বাস্য গোল

ফ্রি কিক থেকে মেসির অবিশ্বাস্য গোল

হালান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল, বেঞ্চে বসে দেখলেন রোনালদো

হালান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল, বেঞ্চে বসে দেখলেন রোনালদো

নেশনস লিগ ‘নতুন যুগেও’ পুরোনো জার্মানি, এবার হারল গ্রিসের কাছে

‘নতুন যুগেও’ পুরোনো জার্মানি, এবার হারল গ্রিসের কাছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম