Logo
Logo
×

Advertisement

খেলা

ফাইনালে হেরে রুপার পদক নিতে গেলেন না রোনালদো

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ১২:৪২ পিএম

ফাইনালে হেরে রুপার পদক নিতে গেলেন না রোনালদো

সংগৃহীত

Advertisement

এএফসি চ্যাম্পিয়নস লিগ টু ফাইনালে গাম্বা ওসাকার কাছে ১-০ গোলে হেরে মাথা নত করতে হয়েছে আল-নাসরকে। শেষ বাঁশি বাজার পর দলের বাকি সবাই মাঠে দাঁড়িয়ে রুপার মেডেল নিয়েছেন। 

কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো সেখানে ছিলেন না। মেডেল অনুষ্ঠান এড়িয়ে সরাসরি ড্রেসিংরুমের দিকে চলে গেছেন তিনি। সেই রাতের সবচেয়ে আলোচিত ছবি হয়ে উঠেছে রোনালদোর এই প্রস্থান।

ফাইনালের আগে আল-নাসরকে ঘিরে প্রত্যাশা ছিল বিশাল। নিজেদের মাঠে, নিজেদের সমর্থকদের সামনে খেলছিল দলটি। দলের প্রায় সব খেলোয়াড় মাঠে ছিলেন। কোচ হোর্হে হেসুসের এই দল রোনালদোর আল-নাসর যুগে প্রথমবারের মতো কোনো বড় মহাদেশীয় শিরোপা জিতবে বলেই ধরে নেওয়া হচ্ছিল। কিন্তু মাঠে দুর্বল পারফরম্যান্স এবং শেষ পর্যন্ত হার। সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে দলটির।

শেষ বাঁশি বাজার পর টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়ে বিধ্বস্ত রোনালদোর চেহারা। কিছুক্ষণ মাঠে দাঁড়িয়ে থাকেন তিনি। তারপর সরাসরি হাঁটতে শুরু করেন ড্রেসিংরুমের দিকে। আর ফিরেও তাকাননি। বাকি খেলোয়াড় ও কোচিং স্টাফরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রুপার মেডেল নেন কিছুক্ষণ পর। কিন্তু রোনালদো তখন সেখানে ছিলেন না।

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা সৌদি আরবে আসার পর থেকে বড় কোনো শিরোপা জিততে পারছেন না। এই হার যেন সেই হতাশার আরেকটি অধ্যায় যোগ করল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হালান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল, বেঞ্চে বসে দেখলেন রোনালদো

হালান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল, বেঞ্চে বসে দেখলেন রোনালদো

এক হাজার গোলের টার্গেট রোনালদোর

এক হাজার গোলের টার্গেট রোনালদোর

জাতীয় দলে রোনালদোর ভবিষ্যৎ নিয়ে যা বললেন কোচ

জাতীয় দলে রোনালদোর ভবিষ্যৎ নিয়ে যা বললেন কোচ

খেলোয়াড়ের পর এবার আল-নাসরের মালিকানাতেও রোনালদো?

খেলোয়াড়ের পর এবার আল-নাসরের মালিকানাতেও রোনালদো?

যে অভ্যাস রোনালদোকে ৪১ বছরেও রেখেছে দুর্দান্ত ফিট

যে অভ্যাস রোনালদোকে ৪১ বছরেও রেখেছে দুর্দান্ত ফিট

৮৭ বছরের রেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

৮৭ বছরের রেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

আরও পড়ুন

সোহেল রানা বাদ, বাংলাদেশ একাদশে ৪ বদল

সোহেল রানা বাদ, বাংলাদেশ একাদশে ৪ বদল

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম