Logo
Logo
×

Advertisement

খেলা

ইবোলার থাবায় বিশ্বকাপের আগেই বিপাকে ৫২ বছর পর বিশ্বকাপে আসা দল

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ১১:৪৩ এএম

ইবোলার থাবায় বিশ্বকাপের আগেই বিপাকে ৫২ বছর পর বিশ্বকাপে আসা দল

ফাইল ছবি

Advertisement

ইবোলার প্রকোপে বিশ্বকাপের আগেই বিপাকে পড়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআরসি) ফুটবল দল। দেশের পূর্বাঞ্চলে ইবোলা ছড়িয়ে পড়ায় রাজধানী কিনশাসায় তিন দিনের প্রস্তুতি শিবির এবং ভক্তদের বিদায় জানানোর অনুষ্ঠান বাতিল করতে হয়েছে।

দলের মুখপাত্র জেরি কালেমো এপিকে জানান, ‘প্রস্তুতির তিনটি ধাপ ছিল। প্রথমটি কিনশাসায় দর্শকদের বিদায় জানানো। দ্বিতীয়টি বেলজিয়াম ও স্পেনে ডেনমার্ক ও চিলির বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ। তৃতীয়টি ১১ জুন থেকে যুক্তরাষ্ট্রের হিউস্টনে। শুধু কিনশাসার ধাপটিই বাতিল হয়েছে।’

৩ জুন বেলজিয়ামের লিয়েজে ডেনমার্কের বিপক্ষে এবং ৯ জুন স্পেনের দক্ষিণে চিলির বিপক্ষে প্রীতি ম্যাচ দুটি ঠিকঠাক হবে বলে জানিয়েছেন কালেমো।

দেশটিতে বুন্দিবুগইও নামের এক বিরল ধরনের ইবোলা ছড়িয়ে পড়েছে। এতে এখন পর্যন্ত ১৩০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং প্রায় ৬০০ জনের মধ্যে সংক্রমণের আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে।

ডিআরসির বেশিরভাগ খেলোয়াড় ও ফরাসি কোচ সেবাস্তিয়ান দেসাব্রে দেশের বাইরে থাকেন, বেশিরভাগই ফ্রান্সে খেলেন। দলের যেসব কর্মী কিনশাসায় ছিলেন তারাও ‘আগামী কয়েক ঘণ্টার মধ্যে চলে যাচ্ছেন’ বলে জানান কালেমো।

ফিফা জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ডিআরসি ফুটবল সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে।

মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন ঘোষণা দিয়েছে, গত তিন সপ্তাহে ডিআরসি, উগান্ডা ও দক্ষিণ সুদান ভ্রমণ করা বিদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ৩০ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, কঙ্গোর বিশ্বকাপ দল এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। কারণ তারা কয়েক সপ্তাহ ধরে ইউরোপে অনুশীলন করছেন। তবে যেসব কঙ্গোলিজ দলের সদস্য গত ২১ দিনে দেশে ফিরেছেন তাদের কোয়ারেন্টাইনের নিয়ম মানতে হবে। বিশ্বকাপ দেখতে যেতে চাওয়া কঙ্গোলিজ সমর্থকদের জন্য এই ছাড় প্রযোজ্য হবে না।

মেক্সিকোতে প্লে-অফ জিতে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ডিআরসি। গ্রুপ কে-তে তাদের প্রথম ম্যাচ ১৭ জুন হিউস্টনে পর্তুগালের বিপক্ষে। এরপর ২৩ জুন গুয়াদালাহারায় কলম্বিয়া এবং ২৭ জুন আটলান্টায় উজবেকিস্তানের মুখোমুখি হবে তারা।

১৯৭৪ সালে জায়ার নামে বিশ্বকাপ খেলার পর এই প্রথম বিশ্বকাপে উঠেছে দেশটি, ৫০ বছরের বেশি সময় পর। এই যোগ্যতা অর্জনে সারা দেশে আনন্দের বন্যা বয়ে গিয়েছিল। তবে দীর্ঘ সংঘাতে বিধ্বস্ত দেশটি এখন ইবোলার নতুন সংকটে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কঙ্গোতে ইবোলায় মৃত্যু ছাড়াল ৩ হাজার

কঙ্গোতে ইবোলায় মৃত্যু ছাড়াল ৩ হাজার

ইবোলা ভাইরাসে বিপর্যস্ত কঙ্গো, মৃত্যু ২ হাজার ৬৪২

ইবোলা ভাইরাসে বিপর্যস্ত কঙ্গো, মৃত্যু ২ হাজার ৬৪২

ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা

ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা

বিশ্বকাপ ফাইনালে মারামারির ঘটনায় আর্জেন্টিনার পাঁচজনের শাস্তি

বিশ্বকাপ ফাইনালে মারামারির ঘটনায় আর্জেন্টিনার পাঁচজনের শাস্তি

আর্জেন্টিনা ম্যাচের বিতর্কে মিশরের বিরুদ্ধে ফিফার শাস্তিমূলক প্রক্রিয়া

আর্জেন্টিনা ম্যাচের বিতর্কে মিশরের বিরুদ্ধে ফিফার শাস্তিমূলক প্রক্রিয়া

বিশ্বকাপ ফাইনালে রেফারির ভিডিও ফাঁস, বেরিয়ে এল নতুন তথ্য

বিশ্বকাপ ফাইনালে রেফারির ভিডিও ফাঁস, বেরিয়ে এল নতুন তথ্য

আরও পড়ুন

আজকের খেলা: ২৮ সেপ্টেম্বর ২০২৬

আজকের খেলা: ২৮ সেপ্টেম্বর ২০২৬

সিঙ্গাপুরের বিপক্ষে প্রতিশোধ নেওয়ার এটাই উপযুক্ত সময়: শমিত

সিঙ্গাপুরের বিপক্ষে প্রতিশোধ নেওয়ার এটাই উপযুক্ত সময়: শমিত

কোহলির রেকর্ড গড়া ম্যাচে হেসেখেলে জয় ভারতের

কোহলির রেকর্ড গড়া ম্যাচে হেসেখেলে জয় ভারতের

কোহলির আরও একটি সেঞ্চুরি, ১০০ হতে বাকি কত?

কোহলির আরও একটি সেঞ্চুরি, ১০০ হতে বাকি কত?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম