Logo
Logo
×

Advertisement

খেলা

আয়ারল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়ে হতবাক ভারতীয় শিবির

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১১:৫৯ এএম

আয়ারল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়ে হতবাক ভারতীয় শিবির

সংগৃহীত

Advertisement

আয়ারল্যান্ডের কাছে ২-০ ব্যবধানে সিরিজ হারের পর ভারতীয় শিবিরে এখন এক অদ্ভুত ‘অবিশ্বাস’ কাজ করছে। সহকারী কোচ রায়ান টেন ডেসকাটে বলেছেন, বেলফাস্টের পরিবেশের সঙ্গে মানাতে না পারাই এই বিপর্যয়ের কারণ।

ভারত রেকর্ড তিন বারের বিশ্বচ্যাম্পিয়ন। সেদিকে আয়ারল্যান্ড এখনও বিশ্বক্রিকেটে পায়ের তলায় মাটি খুঁজে বেড়াচ্ছে। সেই দলটা ভারতকে এভাবে হারিয়ে দেবে, সেটা কে কল্পনা করেছিল?

লরকান টাকারের আয়ারল্যান্ড সেটাই করে দেখিয়েছে, মাত্র তিন দিনে দুটি ম্যাচে ভারতকে হারিয়ে দেয় দলটি। নতুন টি-টোয়েন্টি অধিনায়ক শ্রেয়াস আইয়ারের অভিষেক সিরিজ ছিল এটি। সে উপলক্ষটাও মাটি করে ছেড়েছে আইরিশরা।

রোববার এক রানে হেরে যাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন টেন ডেসকাটে। তিনি বলেন, ‘একটু অবিশ্বাস্যই লাগছে। যারা সবে বিশ্বকাপ জিতেছেন, তাদের নিয়ে সমালোচনা করাটাও কঠিন। একটা দল শুধু মৌলিক কাজগুলো ভালোভাবে করে আমাদের হারিয়ে দিয়েছে।’

সাবেক ডাচ ক্রিকেটার আয়ারল্যান্ডের প্রশংসা করেন। তবে বলেন, ভারতীয় ব্যাটাররা স্টর্মন্টের মাঠের পরিবেশে নিজেদের মেলাতে পারেননি।

তিনি বলেন, ‘প্রথমেই আয়ারল্যান্ডকে কৃতিত্ব দিতে হবে। আর দ্বিতীয়ত, ভিন্ন পরিবেশে মানিয়ে নেওয়ার বিষয়টা আমাদের শিখতে হবে। এটাই এই সিরিজের সবচেয়ে বড় শিক্ষা।’

আইপিএলে পাটা উইকেট আর ছোট বাউন্ডারিতে অভ্যস্ত আইয়ার এবং তার দল এখানে একেবারে ভিন্ন পরিবেশ পেয়েছেন। স্টর্মন্টের পিচ ছিল বেশ বাউন্সি, আর বাউন্ডারিও বড়।

টেন ডেসকাটে স্বীকার করেন, ব্যাটারদের এই পরিবর্তনটা করতে না পারাই কাল হয়েছে। তিনি বলেন, ‘এটাই মূলত আমাদের ডোবাল। ম্যাচের আগে এ নিয়ে কথা হয়েছিল, কিন্তু মাঠে গিয়ে সেটা কাজে লাগাতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘আমরা সম্ভবত এমন একটা ধরন আর গতিতে খেলতে অভ্যস্ত হয়ে গেছি, যেখানে সহজেই ছক্কা মারা যায়। ইংল্যান্ডে গেলেও এই সমস্যা হবে। সেখানে উইকেট একটু দ্রুত হবে, বাতাস একটু কম হতে পারে। কিন্তু সেখানে জিততে হলে মানিয়ে নিতে হবে এবং আরও চালাকির সঙ্গে খেলতে হবে।’

ভারতের পরের গন্তব্য ইংল্যান্ড। সেখানে পাঁচটি টি-টোয়েন্টি ও তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ রয়েছে। সিরিজ শুরু হবে আগামী ১ জুলাই।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

গোলরক্ষকের বয়কট, খেলোয়াড়দের ‘অনিচ্ছার’ ম্যাচে ইসরাইলকে উড়িয়ে দিল আয়ারল্যান্ড

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

হতে পারতেন সর্বকালের সেরা ক্রিকেটার, সেই তার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম

হতে পারতেন সর্বকালের সেরা ক্রিকেটার, সেই তার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম

‘রোহিত-কোহলি থাকলে বিশ্বকাপ জয়ের ৯০ শতাংশ সম্ভাবনা ভারতের’

‘রোহিত-কোহলি থাকলে বিশ্বকাপ জয়ের ৯০ শতাংশ সম্ভাবনা ভারতের’

আরও পড়ুন

শান্তি হারিয়ে গেছে সেই ভোজিনিয়ার জীবন থেকে

শান্তি হারিয়ে গেছে সেই ভোজিনিয়ার জীবন থেকে

চ্যাম্পিয়নদের হারিয়ে আরও এক ফিফা বিশ্বকাপ জিতল স্পেন

চ্যাম্পিয়নদের হারিয়ে আরও এক ফিফা বিশ্বকাপ জিতল স্পেন

সোহেল রানা বাদ, বাংলাদেশ একাদশে ৪ বদল

সোহেল রানা বাদ, বাংলাদেশ একাদশে ৪ বদল

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

ইসরাইলের জালে বল জড়িয়ে কেন কালো আর্মব্যান্ডে চুমু খেলেন আইরিশ ফুটবলার?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম