Logo
Logo
×

Advertisement

খেলা

ইংল্যান্ডে নিরাপত্তা শঙ্কায় ভুগছেন আর্জেন্টিনার দুই ফুটবলার

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১২:০৭ পিএম

ইংল্যান্ডে নিরাপত্তা শঙ্কায় ভুগছেন আর্জেন্টিনার দুই ফুটবলার

বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর বিতর্কিত উদযাপনকে কেন্দ্র করে নিরাপত্তা শঙ্কায় ম্যাক অ্যালিস্টার ও লিসান্দ্রো মার্তিনেজ।

Advertisement

২০২৬ ফিফা বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর এক বিতর্কিত উদযাপনকে কেন্দ্র করে ইংল্যান্ডে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগে পড়েছেন আর্জেন্টিনার দুই ফুটবলার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও লিসান্দ্রো মার্তিনেজ। ইংলিশ সংবাদমাধ্যম দ্য সান-এর প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতির সংবেদনশীলতা বিবেচনায় তারা ব্যক্তিগত নিরাপত্তা জোরদার করতে নিরাপত্তারক্ষী নিয়োগ করেছেন।

বিতর্কের সূত্রপাত বিশ্বকাপ সেমিফাইনালের পর। ইংল্যান্ডকে হারিয়ে উদযাপনের সময় আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় একটি ব্যানার প্রদর্শন করেন, যাতে লেখা ছিল, ‘দ্য ফকল্যান্ড আইল্যান্ডস আর আর্জেন্টাইন’ (ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার)। ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে ব্রিটেন ও আর্জেন্টিনার মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ থাকায় ব্যানারটি প্রকাশ্যে আসার পর ইংল্যান্ডে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

ইংলিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, ওই ব্যানারের সঙ্গে ম্যাক অ্যালিস্টার ও লিসান্দ্রো মার্তিনেজের নামও জড়িয়ে যায়। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিরুদ্ধে সমালোচনা ও ক্ষোভ বাড়তে থাকে।   

প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য ভাঙচুর বা অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কায় লিভারপুলে বসবাসকারী ম্যাক অ্যালিস্টার এবং ম্যানচেস্টারে থাকা লিসান্দ্রো মার্তিনেজ নিজেদের বাড়ির নিরাপত্তায় বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছেন। তাদের পরিবারের সিদ্ধান্তেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

এ বিষয়ে আরও বলা হয়েছে, নিরাপত্তা জোরদারের এই উদ্যোগে দুই ফুটবলারের ক্লাব- লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড কোনো ভূমিকা রাখেনি। এটি পুরোপুরি খেলোয়াড়দের পারিবারিক সিদ্ধান্ত।

এদিকে এই বিতর্ক আরও তীব্র হয় ব্রিটিশ রাজনীতিক নাইল গার্ডিনারের এক বক্তব্যের পর। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের সাবেক উপদেষ্টা গার্ডিনার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করে দাবি করেন, প্রিমিয়ার লিগে খেলা যেসব আর্জেন্টাইন ফুটবলার ওই ব্যানার প্রদর্শনের ঘটনায় জড়িত ছিলেন, তাদের যুক্তরাজ্যের ওয়ার্ক পারমিট বাতিল করা উচিত।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কেইনের পেনাল্টি মিস, ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারাল স্পেন

কেইনের পেনাল্টি মিস, ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারাল স্পেন

স্কালোনিকে ধরে রাখতে আলোচনা শুরু করেছে আর্জেন্টিনা

স্কালোনিকে ধরে রাখতে আলোচনা শুরু করেছে আর্জেন্টিনা

মেসির বিদায়ী ম্যাচের বিশেষ স্মারক জার্সি উন্মোচন

মেসির বিদায়ী ম্যাচের বিশেষ স্মারক জার্সি উন্মোচন

টানা দ্বিতীয়বার ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার বেলিংহ্যাম

টানা দ্বিতীয়বার ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার বেলিংহ্যাম

মাত্র ২ ঘণ্টায় মেসির বিদায়ী ম্যাচের সব টিকিট বিক্রি শেষ

মাত্র ২ ঘণ্টায় মেসির বিদায়ী ম্যাচের সব টিকিট বিক্রি শেষ

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হচ্ছেন কে, জানালেন স্কালোনি

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হচ্ছেন কে, জানালেন স্কালোনি

আরও পড়ুন

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

প্রকৃতির সাহায্য নিয়ে সবার আগে সেমিফাইনালে পাকিস্তান

প্রকৃতির সাহায্য নিয়ে সবার আগে সেমিফাইনালে পাকিস্তান

ফ্রি কিক থেকে মেসির অবিশ্বাস্য গোল

ফ্রি কিক থেকে মেসির অবিশ্বাস্য গোল

হালান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল, বেঞ্চে বসে দেখলেন রোনালদো

হালান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল, বেঞ্চে বসে দেখলেন রোনালদো

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম