Logo
Logo
×

Advertisement

খেলা

টানা দ্বিতীয়বার ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার বেলিংহ্যাম

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পিএম

টানা দ্বিতীয়বার ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার বেলিংহ্যাম

Advertisement

২০২৫-২৬ মৌসুমে ইংল্যান্ডের জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন জুড বেলিংহ্যাম। জাতীয় দলের হয়ে সাতটি গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছেন তিনি। মজার বিষয়, তার সবগুলো গোলই এসেছে ২০২৬ বিশ্বকাপে। শুধু তাই নয়, এক আসরে সর্বোচ্চ গোল করার রেকর্ডও গড়েছেন এই ইংলিশ মিডফিল্ডার।

দারুণ পারফরম্যান্সের স্বীকৃতিও পেয়েছেন বেলিংহ্যাম। ২০২৫-২৬ মৌসুমে ইংল্যান্ডের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন তিনি। বিশ্বকাপে থ্রি লায়ন্সদের তৃতীয় হয়ে আসর শেষ করার পেছনে গুরুত্বপূর্ণ অবদান ছিল তার। ১৯৬৬ সালে বিশ্বকাপ জয়ের পর এটিই ইংল্যান্ডের সর্বোচ্চ সাফল্য।

মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ইংল্যান্ডের ৩-২ গোলের জয়ে জোড়া গোল করেন বেলিংহ্যাম। এরপর কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে ২-১ ব্যবধানের জয়েও দুটি গোল করেন তিনি। তার ধারাবাহিক পারফরম্যান্সই ইংল্যান্ডকে শেষ পর্যন্ত বিশ্বকাপের সেমিফাইনালের পথ দেখায়।

এ নিয়ে টানা দ্বিতীয়বার ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন বেলিংহ্যাম। ইংল্যান্ডের অফিসিয়াল অ্যাপে সমর্থকদের ভোটে পুরস্কারটি জেতার পর তিনি বলেন, ‘অসাধারণ লাগছে। আবারও ভক্তদের কাছ থেকে স্বীকৃতি পাওয়া বিশাল সম্মানের। জাতীয় দলের হয়ে খেলতে নামলে এসব বিষয় নিয়ে ভাবার সুযোগ থাকে না। তবে অসাধারণ একটি মৌসুম কাটানোর পর এমন স্বীকৃতি পাওয়া অবশ্যই দারুণ ব্যাপার।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কেইনের পেনাল্টি মিস, ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারাল স্পেন

কেইনের পেনাল্টি মিস, ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারাল স্পেন

উয়েফা নেশনস লিগের জন্য ইংল্যান্ডের দল ঘোষণা

উয়েফা নেশনস লিগের জন্য ইংল্যান্ডের দল ঘোষণা

মরক্কোর এই তারকার জন্য ১০ কোটি খরচ করতে রাজি ম্যানসিটি

মরক্কোর এই তারকার জন্য ১০ কোটি খরচ করতে রাজি ম্যানসিটি

নাইটক্লাবে মারামারি করে বিপদে ইংল্যান্ডের স্ট্রাইকার

নাইটক্লাবে মারামারি করে বিপদে ইংল্যান্ডের স্ট্রাইকার

রিয়াল মাদ্রিদ জিততে পারছে না, বেলিংহাম সময় কাটাচ্ছেন ক্রিকেট মাঠে

রিয়াল মাদ্রিদ জিততে পারছে না, বেলিংহাম সময় কাটাচ্ছেন ক্রিকেট মাঠে

ইংল্যান্ডে নিরাপত্তা শঙ্কায় ভুগছেন আর্জেন্টিনার দুই ফুটবলার

ইংল্যান্ডে নিরাপত্তা শঙ্কায় ভুগছেন আর্জেন্টিনার দুই ফুটবলার

আরও পড়ুন

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

প্রকৃতির সাহায্য নিয়ে সবার আগে সেমিফাইনালে পাকিস্তান

প্রকৃতির সাহায্য নিয়ে সবার আগে সেমিফাইনালে পাকিস্তান

ফ্রি কিক থেকে মেসির অবিশ্বাস্য গোল

ফ্রি কিক থেকে মেসির অবিশ্বাস্য গোল

হালান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল, বেঞ্চে বসে দেখলেন রোনালদো

হালান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল, বেঞ্চে বসে দেখলেন রোনালদো

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম