Logo
Logo
×
   

খেলা

নতুন মৌসুমে ফিরছে প্রিমিয়ার লিগ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৪:৪৫ পিএম

নতুন মৌসুমে ফিরছে প্রিমিয়ার লিগ

আজ রাত থেকেই শুরু হচ্ছে ক্লাব ফুটবলের অন্যতম রোমাঞ্চকর লড়াই ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল)।

আজ রাত থেকেই শুরু হচ্ছে ক্লাব ফুটবলের অন্যতম রোমাঞ্চকর লড়াই ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল)। প্রতিটি ম্যাচ যেখানে রোমাঞ্চে ভরা, প্রতিটি গোল যেখানে নির্ধারণ করে দেয় শিরোপার ভাগ্য—সেই হাইভোল্টেজ টুর্নামেন্ট ঘিরে আবারও ফুটবলপ্রেমীদের রাত জাগার উপলক্ষ্য তৈরি হলো।

২০২৬-২৭ মৌসুমের উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে। ম্যাচটিতে স্বাগতিকদের প্রতিপক্ষ প্রিমিয়ার লিগে প্রোমোশন পাওয়া কোভেন্ট্রি সিটি। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস সিলেক্ট ১।

গত মৌসুমে (২০২৫-২৬) ম্যানচেস্টার সিটির চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে থেকে দীর্ঘ ২২ বছর পর লিগ শিরোপা উঁচিয়ে ধরেছিল আর্সেনাল। পাশাপাশি চ্যাম্পিয়নস লিগেও ফাইনালে খেলার কৃতিত্ব দেখায় গানাররা। 

প্রিমিয়ার লিগে কোভেন্ট্রি সিটি ছাড়াও চ্যাম্পিয়নশিপ থেকে নতুন করে প্রোমোশন পাওয়া অন্য দুটি দল হলো ইপসউইচ টাউন ও হাল সিটি। তারা ওয়েস্ট হ্যাম ইউনাইটেড, বার্নলি ও উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের স্থলাভিষিক্ত হয়েছে। যারা গত মৌসুমে রেলিগেশনের কবলে পড়েছিল।

শনিবার লিগে অনুষ্ঠিত হবে পাঁচটি ম্যাচ, যেখানে নতুন প্রোমোশন হওয়া দলের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। রবিবার মাঠে নামবে যথাক্রমে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। আর সোমবার রাতের ম্যাচ দিয়ে প্রথম সপ্তাহের পর্দা টানবে চেলসি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .