Logo
Logo
×

Advertisement

খেলা

টেনিসের একটি টুর্নামেন্ট জিতলেই খেলোয়াড় পাবে ‘১৩ হাজার ২৫০ কোটি’ টাকা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৪:০৩ পিএম

টেনিসের একটি টুর্নামেন্ট জিতলেই খেলোয়াড় পাবে ‘১৩ হাজার ২৫০ কোটি’ টাকা

Advertisement

১৩ হাজার ২৫০ কোটি টাকা। টেনিসের কোনো টুর্নামেন্টে প্রথমবারের মতো ১০ কোটির ঘর ছাড়াল প্রাইজমানি। ২০২৬ ইউএস ওপেনে দেওয়া হবে মোট ১০ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের অর্থ পুরস্কার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৩ হাজার ২৫০ কোটি টাকা। গ্র্যান্ড স্লাম তো বটেই, টেনিস ইতিহাসেই এটি এক আসরের সর্বোচ্চ।

আগের রেকর্ডটি ছিল ইউএস ওপেনেরই। ২০২৫ আসরে দেওয়া হয়েছিল ৯ কোটি ডলারের প্রাইজমানি। গত বছরের তুলনায় এবার পুরস্কারের অর্থ বেড়েছে ২০ শতাংশ।

টেনিসের অন্য তিন গ্র্যান্ড স্লামের সর্বশেষ আসরের প্রাইজমানির সঙ্গে তুলনা করলেও ইউএস ওপেনের ব্যবধানটা স্পষ্ট। বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনের ২০২৬ আসরে মোট প্রাইজমানি ছিল ১১ কোটি ১৫ লাখ অস্ট্রেলিয়ান ডলার।

ফরাসি ওপেন বা রোলাঁ গারোর প্রাইজমানি ছিল ৬ কোটি ১৭ লাখ ২৩ হাজার ইউরো। আর উইম্বলডনের সর্বশেষ আসরে মোট প্রাইজমানি ছিল ৬ কোটি ৪২ লাখ পাউন্ড। সব কটিই নিজ নিজ মুদ্রায় রেকর্ড হলেও মার্কিন ডলারে হিসাব করলে ইউএস ওপেনের নতুন ১০ কোটি ৮০ লাখ ডলারের তহবিলই সবচেয়ে বড়।

ইউএস ওপেনে এবার পুরুষ ও নারী এককের চ্যাম্পিয়ন পাবেন ৫৫ লাখ ডলার করে। গত বছরের চেয়ে যা ১০ শতাংশ বেশি। ২০২৫ সালে চ্যাম্পিয়নদের দেওয়া হয়েছিল ৫০ লাখ ডলার করে—সেটিও সে সময় টেনিস ইতিহাসের সর্বোচ্চ ছিল। এবার প্রথম রাউন্ডে হেরে যাওয়া খেলোয়াড়েরাও পাবেন ১ লাখ ৪০ হাজার ডলার, যা গত বছরের ১ লাখ ১০ হাজার ডলারের চেয়ে ৩০ হাজার ডলার বা প্রায় ২৭ শতাংশ বেশি। 

প্রাইজমানির এই রেকর্ড বাড়ার পেছনে খেলোয়াড়দের চাপও ছিল। দীর্ঘদিন ধরে শীর্ষ খেলোয়াড়েরা গ্র্যান্ড স্লামগুলোর আয়ের বড় অংশ প্রাইজমানি হিসেবে দেওয়ার দাবি জানিয়ে আসছেন। তাদের দাবি, প্রতিটি গ্র্যান্ড স্লামের আয়ের অন্তত ১৬ শতাংশ প্রাইজমানিতে দিতে হবে এবং ২০৩০ সালের মধ্যে সেই হার ২২ শতাংশে উন্নীত করতে হবে।

ইউএস ওপেন এবার সেই লক্ষ্যে পৌঁছেছে কিনা, তা অবশ্য এখনো নিশ্চিত নয়। কারণ, ইউএস টেনিস অ্যাসোসিয়েশন (ইউএসটিএ) ২০২৫ সালের পূর্ণ আর্থিক হিসাব এখনো প্রকাশ করেনি।

খেলোয়াড়দের দাবির আরেকটি দিকও এবার গুরুত্ব পেয়েছে। ইউএসটিএ ২০ লাখ ডলারের একটি ‘প্লেয়ার সাপোর্ট প্রোগ্রাম’ চালু করেছে, যার অর্থ খেলোয়াড়দের কল্যাণে ব্যয় করা হবে। পাশাপাশি অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন যৌথভাবে ‘গ্র্যান্ড স্লাম প্লেয়ার অ্যাডভাইজরি কাউন্সিল’ গঠনের ঘোষণা দিয়েছে। গ্র্যান্ড স্লাম-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে খেলোয়াড়দের প্রতিনিধিত্ব বাড়ানো ছিল তাদের অন্যতম প্রধান দাবি।

এবারের ইউএস ওপেন শুরু হবে ৩০ আগস্ট।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন জভেরেভ

৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন জভেরেভ

সাবালেঙ্কার হ্যাটট্রিক আটকে ইউএস ওপেনের রানী রিবাকিনা

সাবালেঙ্কার হ্যাটট্রিক আটকে ইউএস ওপেনের রানী রিবাকিনা

ইতিহাসের পাতায় রিবাকিনা, প্রথম কাজাখ হিসেবে বিশ্বসেরা

ইতিহাসের পাতায় রিবাকিনা, প্রথম কাজাখ হিসেবে বিশ্বসেরা

সেমিফাইনালে উঠে নতুন রেকর্ড গড়লেন জভেরেভ

ইউএস ওপেন সেমিফাইনালে উঠে নতুন রেকর্ড গড়লেন জভেরেভ

আলকারাজকে হারিয়ে ইউএস ওপেনের সেমিফাইনালে শেলটন

আলকারাজকে হারিয়ে ইউএস ওপেনের সেমিফাইনালে শেলটন

চার গ্র্যান্ডস্লামেই কোয়ার্টার ফাইনালে জভেরেভ

চার গ্র্যান্ডস্লামেই কোয়ার্টার ফাইনালে জভেরেভ

আরও পড়ুন

কেইনের হাতেই ব্যালন ডি’অর দেখতে চান বেলিংহ্যাম

কেইনের হাতেই ব্যালন ডি’অর দেখতে চান বেলিংহ্যাম

ঝোড়ো ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে হারাল পাকিস্তান

ঝোড়ো ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে হারাল পাকিস্তান

শিরোপা জয়ের তিন দিনের মাথায় সাংহাইয়ে বিদায় জকোভিচের

শিরোপা জয়ের তিন দিনের মাথায় সাংহাইয়ে বিদায় জকোভিচের

মেসির সামনে এখন তিন লক্ষ্য

মেসির সামনে এখন তিন লক্ষ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম