Logo
Logo
×

Advertisement

খেলা

বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ অজি অধিনায়ক

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৩:৩৭ পিএম

বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ অজি অধিনায়ক

Advertisement

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের পর বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ প্রতিপক্ষ অধিনায়ক প্যাট কামিন্স। ডারউইনে ৯ উইকেটের বড় জয়ের পর এবার মেকাইয়ে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুই দল। তার আগে বাংলাদেশের পারফরম্যান্সের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। একই সঙ্গে জানিয়েছেন, সিরিজে ফিরতে হলে নিজেদের সেরা ক্রিকেটই খেলতে হবে অস্ট্রেলিয়াকে।

ডারউইনে জয়ের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজেও ১-০ ব্যবধানে এগিয়ে আছে নাজমুল হোসেন শান্তর দল। মেকাইয়ে দ্বিতীয় টেস্ট ড্র করতে পারলেই প্রথমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের কীর্তি গড়বে বাংলাদেশ।

অন্যদিকে সিরিজ বাঁচাতে দ্বিতীয় টেস্টে জয়ের বিকল্প নেই অস্ট্রেলিয়ার সামনে। ঘরের মাঠে প্রথম ম্যাচের ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে কামিন্সের দল। তবে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশের সামর্থ্যকে হালকাভাবে নিচ্ছেন না তিনি।

মেকাই টেস্টের আগে সংবাদ সম্মেলনে কামিন্স বলেন, ‘২০১৭ সালে আমাদের বিপক্ষে তারা জিতেছিল। ফলে এবারই প্রথমবার জেতেনি। পরে আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম। তারা অনেক ভালো দল। এখানে অনেক আত্মবিশ্বাস নিয়ে আসবে তারা। এই চ্যালেঞ্জটাই আমাদের নিতে হবে।’

ডারউইনে অস্ট্রেলিয়ার পারফরম্যান্স নিয়েও আত্মসমালোচনা করেছেন কামিন্স। তার মতে, নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি অস্ট্রেলিয়া। বিপরীতে বাংলাদেশের খেলায় ছিল ধারাবাহিকতা ও কার্যকারিতা।

তিনি বলেন, ‘খুব ভালো খেলেও যদি হেরে যান, তখন হয়ত অনেক কিছু নিয়ে ভাবতে হয়। কিন্তু আমার মনে হয়, আমরা নিজেদের সেরা ক্রিকেটের ধারেকাছেও ছিলাম না। তারা অনেক ভালো ক্রিকেট খেলেছে এবং জয়টা তাদের প্রাপ্য ছিল।’

সিরিজে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী কামিন্স আরও বলেন, ‘আমরা নিজেদের আগের ভালো পারফরম্যান্সগুলোর কথা মনে করছি। এই সিরিজের প্রস্তুতিও অনেক ভালো ছিল। সবাই ভালো ছন্দে ছিল। এখন সেই প্রস্তুতিটা ম্যাচে কাজে লাগিয়ে ভালো ফল আনতে হবে।’

ডারউইন টেস্টে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—তিন বিভাগেই বাংলাদেশ ছিল দুর্দান্ত। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ ধরে রেখে অস্ট্রেলিয়াকে চাপে রেখেছিল শান্তর দল। বাংলাদেশের এমন সামগ্রিক পারফরম্যান্সের প্রশংসা করে কামিন্স বলেন, ‘তারা আমাদের চেয়ে অনেক ভালো ছিল। দারুণ শৃঙ্খলাবদ্ধ ক্রিকেট খেলেছে। লম্বা সময় ধরে ভালো খেলেছে।’

বাংলাদেশের পেস বোলিংয়ের কার্যকারিতাও আলাদাভাবে তুলে ধরেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। তিনি বলেন, ‘এখানে ব্যাটিং করা খুব সহজ নয়। ফাস্ট বোলাররা ফিরে এসে বারবার বল করে যায়। এক দিনে ২০ ওভার করে বল করে। তাদের বিপক্ষে সেঞ্চুরি করা কঠিন। হ্যাঁ, তারা সব দিক থেকেই ভালো ছিল।’

ডারউইনের পর আগামীকাল মেকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শুরু হবে দুই ম্যাচের সিরিজের শেষ টেস্ট। বাংলাদেশ সময় ভোর ৬টায় মাঠে গড়াবে ম্যাচটি।

অস্ট্রেলিয়ার জন্য ম্যাচটি সিরিজে সমতা ফেরানোর লড়াই। আর বাংলাদেশের সামনে অপেক্ষা করছে নতুন ইতিহাসের হাতছানি। ডারউইনের পারফরম্যান্সের পুনরাবৃত্তি করে মেকাইয়েও জ্বলে উঠতে পারলে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন বাস্তবে রূপ দিতে পারবে শান্তর দল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

খাজার আত্মজীবনীতে উঠে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেটের কালো অধ্যায়ের গল্প

খাজার আত্মজীবনীতে উঠে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেটের কালো অধ্যায়ের গল্প

১৬ বছর আগে যে হতাশায় ডুবেছিলেন তামিম, সেটাই এবার ডোবাল তানজিদকে

১৬ বছর আগে যে হতাশায় ডুবেছিলেন তামিম, সেটাই এবার ডোবাল তানজিদকে

ইতিহাস গড়া ইনিংসের পরও একাদশে জায়গা হলো না হৃদয়ের

ইতিহাস গড়া ইনিংসের পরও একাদশে জায়গা হলো না হৃদয়ের

টস জিতল বাংলাদেশ, বোলিংয়ে পাঠাল আফগানিস্তানকে

টস জিতল বাংলাদেশ, বোলিংয়ে পাঠাল আফগানিস্তানকে

আফগানিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে কেমন হতে পারে বাংলাদেশ একাদশ?

আফগানিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে কেমন হতে পারে বাংলাদেশ একাদশ?

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

আরও পড়ুন

কেইনের হাতেই ব্যালন ডি’অর দেখতে চান বেলিংহ্যাম

কেইনের হাতেই ব্যালন ডি’অর দেখতে চান বেলিংহ্যাম

ঝোড়ো ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে হারাল পাকিস্তান

ঝোড়ো ব্যাটিংয়ে শ্রীলঙ্কাকে হারাল পাকিস্তান

শিরোপা জয়ের তিন দিনের মাথায় সাংহাইয়ে বিদায় জকোভিচের

শিরোপা জয়ের তিন দিনের মাথায় সাংহাইয়ে বিদায় জকোভিচের

মেসির সামনে এখন তিন লক্ষ্য

মেসির সামনে এখন তিন লক্ষ্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম