Logo
Logo
×

Advertisement

খেলা

মাঠেই লুটিয়ে পড়ে পর্তুগিজ ফুটবলারের মৃত্যু

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১১:৪২ এএম

মাঠেই লুটিয়ে পড়ে পর্তুগিজ ফুটবলারের মৃত্যু

কেভিন কাস্ত্রো

Advertisement

প্রীতি ম্যাচে খেলতে নেমেছিলেন পর্তুগিজ ফুটবলার কেভিন কাস্ত্রো। কিন্তু হঠাৎই মাঠে লুটিয়ে পড়লেন। ২৫ বছর বয়সী ফুটবলার এরপর আর উঠলেন না। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পর্তুগালের ফুটবলে।

শনিবার (২২ আগস্ট) পর্তুগালের মালভেইরায় রিয়াল স্পোর্ট ক্লুবে ও এস্ত্রেলা দে আমাদোরার মধ্যকার প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে এই ঘটনা ঘটে। ম্যাচের শুরুর দিকে কাস্ত্রো অসুস্থ বোধ করেন এবং প্রায় ১০ মিনিটের মাথায় মাঠে পড়ে যান।

মাঠেই তাকে উদ্ধারের চেষ্টা করা হয় এবং ডিফিব্রিলেটর ব্যবহার করা হয়। পরে জরুরি চিকিৎসাকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু নিশ্চিত হয়। তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। ঘটনার পর ম্যাচটি স্থগিত করা হয়।

কাস্ত্রো ইংল্যান্ডের ওয়েস্ট ব্রোমউইচ অ্যালবিয়নসহ বেশ কয়েকটি ক্লাবে খেলেছেন। ২০২১ সালে কিশোর বয়সে ওয়েস্ট ব্রোমউইচে যোগ দিয়ে আর্সেনালের বিপক্ষে কারাবাও কাপের ম্যাচে প্রথম দলের হয়ে অভিষেক করেন। পরে বার্টন, নটস কাউন্টি, গেটসহেড ও ইয়র্ক সিটির মতো ক্লাবেও খেলেছেন।

কাস্ত্রোর মৃত্যুতে তার বর্তমান ও সাবেক ক্লাবগুলো শোক প্রকাশ করেছে। ওয়েস্ট ব্রোমউইচ জানিয়েছে, রোববার বার্নলির বিপক্ষে ম্যাচে ২৫ মিনিটে করতালির মাধ্যমে তাকে শ্রদ্ধা জানানো হবে এবং খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরবেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হালান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল, বেঞ্চে বসে দেখলেন রোনালদো

হালান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল, বেঞ্চে বসে দেখলেন রোনালদো

নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু

নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু

ডেঙ্গু ইউনিটে দায়িত্ব নেওয়ার আগেই ডেঙ্গুতে প্রাণ গেল চিকিৎসক আঁচলের

ডেঙ্গু ইউনিটে দায়িত্ব নেওয়ার আগেই ডেঙ্গুতে প্রাণ গেল চিকিৎসক আঁচলের

কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

ধর্ষণের শিকার ৬ বছরের শিশুর মৃত্যু: পরিবারের বরাতে পুলিশ

ধর্ষণের শিকার ৬ বছরের শিশুর মৃত্যু: পরিবারের বরাতে পুলিশ

আরও পড়ুন

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

প্রকৃতির সাহায্য নিয়ে সবার আগে সেমিফাইনালে পাকিস্তান

প্রকৃতির সাহায্য নিয়ে সবার আগে সেমিফাইনালে পাকিস্তান

ফ্রি কিক থেকে মেসির অবিশ্বাস্য গোল

ফ্রি কিক থেকে মেসির অবিশ্বাস্য গোল

হালান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল, বেঞ্চে বসে দেখলেন রোনালদো

হালান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল, বেঞ্চে বসে দেখলেন রোনালদো

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম