Logo
Logo
×
   

Advertisement

খেলা

খেলোয়াড় বিক্রি করে ইতিহাসের সর্বোচ্চ আয় চেলসির

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পিএম

খেলোয়াড় বিক্রি করে ইতিহাসের সর্বোচ্চ আয় চেলসির

চেলসি এবার দলবদলের বাজারে গড়েছে নতুন ইতিহাস।

Advertisement

চেলসি এবার দলবদলের বাজারে গড়েছে নতুন ইতিহাস। ২০২৬ সালের গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে খেলোয়াড় বিক্রি করে ইংলিশ ক্লাবটি আয় করেছে রেকর্ড ৪৪৮ মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ হাজার ৩০০ কোটিরও বেশি।

ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, ইউরোপের কোনো ক্লাব এক মৌসুমের দলবদলে খেলোয়াড় বিক্রি থেকে এর আগে এত বিপুল অর্থ আয় করতে পারেনি। ফলে নতুন এক নজির স্থাপন করেছে স্টামফোর্ড ব্রিজের দলটি।

আর্থিক বিধিনিষেধ মেনে চলা এবং লাভ-ক্ষতির ভারসাম্য বজায় রাখার প্রয়োজন থেকেই চেলসি ব্যাপকভাবে খেলোয়াড় বিক্রির সিদ্ধান্ত নেয়। আর সেই কৌশলই তাদের এনে দিয়েছে রেকর্ড পরিমাণ আয়।

চেলসির সবচেয়ে বড় বিক্রি ছিল আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। দলবদলের শেষ দিনে তাকে ১৪৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার সিটি। এই ট্রান্সফারটি প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ ট্রান্সফার ফির যৌথ রেকর্ডও গড়েছে।    

তবে শুধু এনজো নন, আরও কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিক্রি করে বড় অঙ্কের অর্থ আয় করেছে চেলসি। আন্দ্রে সান্তোসকে ৫৬.৩ মিলিয়ন ইউরো, নিকোলাস জ্যাকসনকে ৫৫.৫ মিলিয়ন ইউরো এবং মার্ক কুকুরেইয়াকে ৫৫ মিলিয়ন ইউরোতে ছাড়ে লন্ডনের ক্লাবটি।

এ ছাড়া লিয়াম ডেলাপ ৫২ মিলিয়ন, ট্রেভো চালোবাহ ৩০ মিলিয়ন, টাইরিক জর্জ ২১ মিলিয়ন, মার্ক গিয়েহি ১৫ মিলিয়ন এবং তোসিন আদারাবিওয়ো ১১.৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে দল ছেড়েছেন।

একের পর এক তারকা ও গুরুত্বপূর্ণ স্কোয়াড সদস্যকে বিক্রি করে চেলসি শুধু দল পুনর্গঠনই করেনি, বরং ইউরোপীয় ফুটবলের দলবদলের ইতিহাসে সবচেয়ে বেশি বিক্রয় আয়ের নতুন রেকর্ডও নিজেদের নামে লিখিয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম