Logo
Logo
×

Advertisement

খেলা

অবশেষে কক্সবাজারের সেই জমি পেল বাফুফে

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পিএম

অবশেষে কক্সবাজারের সেই জমি পেল বাফুফে

Advertisement

কক্সবাজারে ফিফার অর্থায়নে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টেকনিক্যাল সেন্টার নির্মাণ নিয়ে অনিশ্চয়তার অবসান হতে চলেছে। দীর্ঘ টানাপোড়েনের পর রামু উপজেলার রশিদনগরের ধলিরছড়া মৌজায় ১৫.২০ একর জমি পাচ্ছে বাফুফে।

সোমবার কক্সবাজারে সরকারের পক্ষে জেলা প্রশাসক ও বাফুফের মধ্যে এ নিয়ে চুক্তি সই হবে। বাফুফের গভর্নমেন্ট রিলেশন্স কমিটির চেয়ারম্যান ও সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী বলেন, ‘ভূমি মন্ত্রণালয় জমির মূল্য বাবদ কয়েক কোটি টাকা চেয়েছিল। সেই অর্থ দেওয়ার সামর্থ্য বাফুফের নেই। ফেডারেশনের আবেদনের পর প্রধানমন্ত্রী নামমাত্র মূল্যে জমি লিজ দেওয়ার নির্দেশনা দিয়েছেন।’ তার কথায়, ‘এক লাখ এক টাকা নামমাত্র মূল্যে জমি লিজ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার চুক্তি হবে।’

কক্সবাজারের রামুতে টেকনিক্যাল সেন্টার করার জন্য হয়েছিল প্রথম চুক্তি। কিন্তু অধিকাংশ জমি বনভূমির মধ্যে পড়ায় পরিবেশবাদীদের আপত্তি ওঠে। পরে অন্তর্বর্তীকালীন সরকার সেই চুক্তি বাতিল করে। নতুন জায়গা খুঁজতে কেটে যায় আরও সময়।

এবার জট খুলেছে। বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান বলেছেন, ‘ফুটবলের জন্য সুখবর। জায়গার সমস্যার সমাধান হয়েছে। চুক্তির পর কাগজপত্র ফিফায় পাঠানো হবে। অনুদান বরাদ্দ আছে, তাই দ্রুত কাজ শুরু করা সম্ভব।’ তিনটি ফুটবল মাঠ, জিম, সুইমিংপুল এবং দুটি ডরমেটরি হবে সেখানে। শুধু মাঠ নয়, ভবিষ্যতের ফুটবলার তৈরির পূর্ণাঙ্গ অবকাঠামো গড়ার পরিকল্পনাও রয়েছে। আগামীকাল কক্সবাজারে বাফুফের নির্বাহী কমিটির সভাও হবে। দীর্ঘ অপেক্ষার পর এবার কি সত্যিই শুরু হবে বাংলাদেশের ফুটবলের বহুল প্রতীক্ষিত টেকনিক্যাল সেন্টারের যাত্রা?

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফেড কাপ শুরুর আগেই সূচিতে বদল আনল বাফুফে

ফেড কাপ শুরুর আগেই সূচিতে বদল আনল বাফুফে

বাংলাদেশের আসিয়ান কাপের স্কোয়াড ঘোষণা, আছে ৩টি চমক

বাংলাদেশের আসিয়ান কাপের স্কোয়াড ঘোষণা, আছে ৩টি চমক

বাফুফের কাণ্ড!

বাফুফের কাণ্ড!

অবশেষে নতুন জার্সি পেল বাংলাদেশ

অবশেষে নতুন জার্সি পেল বাংলাদেশ

হঠাৎ কোচ বদল, বাফুফে স্টাইল

হঠাৎ কোচ বদল, বাফুফে স্টাইল

ভারত ম্যাচের আগেই কোচ জেরার্ড জোন্সকে সরিয়ে দিল বাফুফে

ভারত ম্যাচের আগেই কোচ জেরার্ড জোন্সকে সরিয়ে দিল বাফুফে

আরও পড়ুন

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

প্রকৃতির সাহায্য নিয়ে সবার আগে সেমিফাইনালে পাকিস্তান

প্রকৃতির সাহায্য নিয়ে সবার আগে সেমিফাইনালে পাকিস্তান

ফ্রি কিক থেকে মেসির অবিশ্বাস্য গোল

ফ্রি কিক থেকে মেসির অবিশ্বাস্য গোল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম