বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ এএম
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
আসিয়ান কাপে মালয়েশিয়ার কাছে ৩–০ গোলে হারের পর প্রতিটা ম্যাচই বাংলাদেশের জন্য হয়ে উঠেছে বাঁচা-মরার লড়াই। আজ সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচে জয় ছাড়া উপায় নেই দলের। এই ম্যাচে একাদশে ৪টি পরিবর্তন আনতে পারেন কোচ থমাস ডুলি।
প্রথম ম্যাচে সেন্টারব্যাকে একাধিক ভুল করেছিলেন শাকিল আহাদ তপু, যার খেসারত বাংলাদেশ দিয়েছিল গোল হজম করে। আজ তাকে শুরুর একাদশে নাও দেখা যেতে পারে। তার জায়গায় খেলার সম্ভাবনা আছে জিদান ইউসুফের। জিদান আগের ম্যাচে অভিষেকে দারুণ খেলেছেন। তিনি মাঠে আসার পর একটিও গোল হজম করেনি বাংলাদেশ।
আক্রমণভাগেও বদল আসতে পারে। ফাহামেদুল ইসলাম আগের ম্যাচে ছিলেন বেশ ম্লান। তার জায়গায় একাদশে আসতে পারেন শুকি ইতোফুসাই। তবে তিনি খেলবেন উইংয়ে। মূল স্ট্রাইকার হিসেবে খেলতে পারেন ফারহান আলী ওয়াহিদ।
এদিকে মালয়েশিয়ার বিপক্ষে বদলি হিসেবে নামা শেখ মোরছালিনও আজ শুরু থেকেই মাঠে নামতে পারেন। সেক্ষেত্রে শমিত সোমকে বসিয়ে দেওয়া হতে পারে বেঞ্চে। অটো চয়েস সোহেল রানা দলে থাকছেন, এটা মোটামুটি নিশ্চিত।
মেহেদী হাসান শ্রাবণ আগের দিন গোলরক্ষণে মন ভরাতে পারেননি। ফলে তিনিও আজ জায়গা হারাতে পারেন। ফিরতে পারেন মিতুল মারমা।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ—
মিতুল মারমা;
সাদ উদ্দিন, তারিক কাজী, জিদান ইউসুফ, জায়ান আহমেদ;
সোহেল রানা (অধিনায়ক), হামজা চৌধুরী;
রাকিব হোসেন, শেখ মোরছালিন, শুকি ইতোফুসাই;
ফারহান আলী ওয়াহিদ।
