Logo
Logo
×

Advertisement

খেলা

বাংলাদেশকে পেয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন স্মিথ, তা পাকিস্তানের বিপক্ষে ভাঙলেন রুট

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পিএম

বাংলাদেশকে পেয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন স্মিথ, তা পাকিস্তানের বিপক্ষে ভাঙলেন রুট

সংগৃহীত

Advertisement

টেস্ট ক্রিকেটের ইতিহাসে নতুন এক কীর্তি গড়লেন জো রুট। বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে এজবাস্টনে তৃতীয় টেস্টে ২২০তম ক্যাচ নিয়ে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড গড়েন তিনি।

অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথের ২১৯ ক্যাচের রেকর্ড ছাড়িয়ে গেছেন রুট। গেল মাসে এই রেকর্ড তিনি গড়েছিলেন বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে। রুট গতকাল সেটা ভেঙে দিলেন। উইকেটরক্ষক নন, এমন ফিল্ডারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি ক্যাচের তালিকায় এখন শীর্ষে ইংল্যান্ডের এই ব্যাটার। ম্যাচের গুরুত্বপূর্ণ এক মুহূর্তেই এলো তার এই মাইলফলক। তখন ম্যাচে পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল স্বাগতিক দল।

পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারেই আসে রেকর্ড গড়া এই ক্যাচ। অলি রবিনসনের বলে আব্দুল্লাহ শফিকের ব্যাটের কানায় লেগে বল নিচু হয়ে যায় স্লিপে দাঁড়ানো রুটের দিকে। দ্রুত নিচু হয়ে দারুণ দক্ষতায় সেই ক্যাচ লুফে নেন রুট। মাত্র তিন বল খেলে শূন্য রানে সাজঘরে ফেরেন শফিক।

এই রেকর্ডটা আগে ছিল রুটের দখলেই। সবশেষ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজে সে রেকর্ডটা কেড়ে নিয়েছিলেন স্মিথ। তবে এক সিরিজ বাদেই সে রেকর্ড আবারও নিজের করে নিয়েছেন তিনি। 

রুটের ২২০, স্মিথের ২১৯ এর পরই রাহুল দ্রাবিড়ের অবস্থান, তার ক্যাচ ২১০টি। চারে থাকা মাহেলা জয়াবর্ধনের ক্যাচ ২০৫টি। জ্যাক ক্যালিস আছেন পাঁচে, তার ক্যাচ ২০০টি।

তবে রুটের সামনে আরও বড় রেকর্ডের হাতছানি আছে। বর্তমানে তার রান সংখ্যা ১৪২১৬। আর মাত্র ১৭০৫ রান হলেই তিনি শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে বনে যাবেন টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক। ১৫৯২১ রান নিয়ে এখন পর্যন্ত শীর্ষে আছেন শচীন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

‘বাংলাদেশ ফাইনাল পর্যন্ত যেতে পারে’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ‘বাংলাদেশ ফাইনাল পর্যন্ত যেতে পারে’

শচীনকে পেছনে ফেলে দ্রুততম ২৩ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলকে জো রুট

শচীনকে পেছনে ফেলে দ্রুততম ২৩ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলকে জো রুট

৩ মোড়লের ৪ বছরের সূচি ঠিক হয়ে গেছে আগেভাগেই

৩ মোড়লের ৪ বছরের সূচি ঠিক হয়ে গেছে আগেভাগেই

শচীনের ২২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন রুট

শচীনের ২২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন রুট

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মার্ক উড

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মার্ক উড

আরও পড়ুন

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

প্রকৃতির সাহায্য নিয়ে সবার আগে সেমিফাইনালে পাকিস্তান

প্রকৃতির সাহায্য নিয়ে সবার আগে সেমিফাইনালে পাকিস্তান

ফ্রি কিক থেকে মেসির অবিশ্বাস্য গোল

ফ্রি কিক থেকে মেসির অবিশ্বাস্য গোল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম