Logo
Logo
×

Advertisement

খেলা

স্মিথকে ছাড়িয়ে জো রুটের বিশ্ব রেকর্ড

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পিএম

স্মিথকে ছাড়িয়ে জো রুটের বিশ্ব রেকর্ড

Advertisement

অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার স্টিভ স্মিথকে ছাড়িয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন জো রুট। ইংল্যান্ডের এই অধিনায়ক পাকিস্তানকে  হোয়াইটওয়াশ করার টেস্ট সিরিজে বিশ্ব রেকর্ড গড়েন।

জো রুট ইংল্যান্ডের হয়ে ১৬৯ টেস্টে অংশ নিয়ে ২২০টি ক্যাচ ধরার বিশ্ব রেকর্ড গড়েন। ১২৫ টেস্টে ২১৯টি ক্যাচ নিয়ে দ্বিতীয় পজিশনে আছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ।

১৬৪ টেস্টে অংশ নিয়ে ২১০টি ক্যাচ নিয়ে তৃতীয় পজিশনে আছেন ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড়। ১৪৯ টেস্টে অংশ নিয়ে ২০৫টি ক্যাচ ধরেন শ্রীলংকার কিংবদন্তি ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে।

১৬৬ টেস্টে অংশ নিয়ে ২০০টি ক্যাচ ধরার রেকর্ড গড়েন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিস।

ইংল্যান্ডে হোয়াইটওয়াশ হলো পাকিস্তান ক্রিকেট দল। ইংল্যান্ড সফরে গিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে হেরে যায় বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দল।

সফরের শুরুতে গা গরম করার ম্যাচে পাকিস্তান জয় পেলেও আনুষ্ঠানিক সিরিজে স্বাগতিকদের কাছে পাত্তাই পায়নি বাবর আজমরা।

লিডসে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ১০৩ রানের ব্যবধানে হেরে যায় পাকিস্তান। দুই ইনিংসে ১৭১ ও ১৩৫ রানের বেশি কারতে পারেনি বাবর আজমরা।

সিরিজের ফেরার প্রত্যয়ে মাঠে নেমে লর্ডসে ১১০ ও ১৯৪ রানে অলআউট হয়ে পাকিস্তান হেরে যায় ১৯৪ রানের বড় ব্যবধানে।

বার্মিংহামে সদ্য শেষ হওয়ায় এজবাস্টন টেস্টে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরে যায় পাকিস্তান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

শচীনকে পেছনে ফেলে দ্রুততম ২৩ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলকে জো রুট

শচীনকে পেছনে ফেলে দ্রুততম ২৩ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলকে জো রুট

৩ মোড়লের ৪ বছরের সূচি ঠিক হয়ে গেছে আগেভাগেই

৩ মোড়লের ৪ বছরের সূচি ঠিক হয়ে গেছে আগেভাগেই

শচীনের ২২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন রুট

শচীনের ২২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন রুট

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মার্ক উড

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মার্ক উড

শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করে ফের শীর্ষে ইংল্যান্ড

শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করে ফের শীর্ষে ইংল্যান্ড

আরও পড়ুন

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড এবার দেখল ক্রিকেট

প্রকৃতির সাহায্য নিয়ে সবার আগে সেমিফাইনালে পাকিস্তান

প্রকৃতির সাহায্য নিয়ে সবার আগে সেমিফাইনালে পাকিস্তান

ফ্রি কিক থেকে মেসির অবিশ্বাস্য গোল

ফ্রি কিক থেকে মেসির অবিশ্বাস্য গোল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম