Logo
Logo
×

Advertisement

খেলা

ঘরের মাঠে আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ এএম

ঘরের মাঠে আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বিদায় এখনও বাকি।

Advertisement

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বিদায় এখনও বাকি। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেও জাতীয় দলের হয়ে আনুষ্ঠানিক বিদায়ী ম্যাচ খেলবেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আকাশি-নীল জার্সিতে মাঠে নামবেন তিনি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক ঘোষণায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, বিদায়ী ম্যাচ উপলক্ষে মেসিকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এএফএর সভাপতি ক্লদিও তাপিয়া জানান, মেসির সঙ্গে আলোচনা করেই তাকে এই বিশেষ ম্যাচে খেলার আমন্ত্রণ জানানো হয়েছে।

তাপিয়া বলেন, ‘আমরা বিশ্বের সেরা খেলোয়াড়, আমাদের অধিনায়ক ও আইকন লিওনেল আন্দ্রেস মেসিকে আমন্ত্রণ জানিয়েছি, যাতে তিনি নিজের দেশের মাটিতে প্রাপ্য সম্মান নিয়ে জাতীয় দলকে বিদায় জানাতে পারেন।’

মেসির বিদায়কে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজনও করছে এএফএ। ২০২২ কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সব সদস্য ও তাদের পরিবারকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। এতে জাতীয় দলের দীর্ঘ ও গৌরবময় অধ্যায়ের সমাপ্তি সতীর্থদের সঙ্গেই উদযাপন করতে পারবেন মেসি।

ফিফার আন্তর্জাতিক উইন্ডো উপলক্ষে ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে ঘরের মাঠে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৩০ সেপ্টেম্বর কর্দোবার মারিও কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার মুখোমুখি হবে দলটি। এরপর ৩ অক্টোবর বুয়েনস এইরেসে বুরকিনা ফাসোর বিপক্ষে মাঠে নামবে তারা।   

সবশেষে ৬ অক্টোবর মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে অনুষ্ঠিত হবে মেসির বিদায়ী ম্যাচ। এএফএ জানিয়েছে, এই ম্যাচে তার সঙ্গে থাকবেন রদ্রিগো দে পল ও জিওভানি লো সেলসো।

গত আগস্টে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দেন মেসি। ২০২৬ বিশ্বকাপের পর আর জাতীয় দলের হয়ে খেলবেন না বলে জানিয়েছিলেন তিনি। সেই ঘোষণার পর বেনিনের বিপক্ষে ম্যাচটিই হতে যাচ্ছে আর্জেন্টিনার হয়ে তার আনুষ্ঠানিক শেষ ম্যাচ।

বিদায়ী ম্যাচের জন্য ঘোষিত দলে মেসির পাশাপাশি রয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো দে পল, জুলিয়ান আলভারেজ এবং লাওতারো মার্তিনেজের মতো তারকা ফুটবলাররা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রেমিকার ভুলে বিপাকে আর্জেন্টাইন স্ট্রাইকার

প্রেমিকার ভুলে বিপাকে আর্জেন্টাইন স্ট্রাইকার

মেসির বিদায়ী ম্যাচের বিশেষ স্মারক জার্সি উন্মোচন

মেসির বিদায়ী ম্যাচের বিশেষ স্মারক জার্সি উন্মোচন

মাত্র ২ ঘণ্টায় মেসির বিদায়ী ম্যাচের সব টিকিট বিক্রি শেষ

মাত্র ২ ঘণ্টায় মেসির বিদায়ী ম্যাচের সব টিকিট বিক্রি শেষ

মেসিকে পাওয়া আমার ক্যারিয়ারের অন্যতম সেরা অভিজ্ঞতা: স্কালোনি

মেসিকে পাওয়া আমার ক্যারিয়ারের অন্যতম সেরা অভিজ্ঞতা: স্কালোনি

আর্জেন্টিনায় ৭৩ বছর দীর্ঘ শাস্তি পেলেন সাবেক মেসি সতীর্থ

আর্জেন্টিনায় ৭৩ বছর দীর্ঘ শাস্তি পেলেন সাবেক মেসি সতীর্থ

মেসি-নেইমারের পর ব্রাজিল-আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কারা পরবেন?

মেসি-নেইমারের পর ব্রাজিল-আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কারা পরবেন?

আরও পড়ুন

আজকের খেলা: ২৮ সেপ্টেম্বর ২০২৬

আজকের খেলা: ২৮ সেপ্টেম্বর ২০২৬

সিঙ্গাপুরের বিপক্ষে প্রতিশোধ নেওয়ার এটাই উপযুক্ত সময়: শমিত

সিঙ্গাপুরের বিপক্ষে প্রতিশোধ নেওয়ার এটাই উপযুক্ত সময়: শমিত

কোহলির রেকর্ড গড়া ম্যাচে হেসেখেলে জয় ভারতের

কোহলির রেকর্ড গড়া ম্যাচে হেসেখেলে জয় ভারতের

কোহলির আরও একটি সেঞ্চুরি, ১০০ হতে বাকি কত?

কোহলির আরও একটি সেঞ্চুরি, ১০০ হতে বাকি কত?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম