Logo
Logo
×

Advertisement

খেলা

প্রেমিকার ভুলে বিপাকে আর্জেন্টাইন স্ট্রাইকার

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পিএম

প্রেমিকার ভুলে বিপাকে আর্জেন্টাইন স্ট্রাইকার

Advertisement

প্রেমিকার ভুলে বিপদে আছেন আর্জেন্টিনার স্ট্রাইকার মাউরো ইকার্দি। আর্জেন্টিনার বুয়েনস এইরেস পরিবহন কর্তৃপক্ষ ইকার্দির গাড়ি চালানোর ওপর ২০৯৯ সাল পর্যন্ত নিষেধাজ্ঞা দিয়েছে। তখন তার বয়স হবে ১০৫ বছর।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস ও কাদেনা এসইআর জানিয়েছে, মূলত প্রেমিকার কারণে এমন নিষেধাজ্ঞায় পড়তে হচ্ছে ইকার্দিকে। তার সঙ্গিনী চায়না সুয়ারেজ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে চলন্ত গাড়িতে সুয়ারেজকে সিটবেল্ট ছাড়া জানালা দিয়ে শরীরের বেশিরভাগ অংশ বের করে থাকতে দেখা যায়। 

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি তদন্তে নামে কর্তৃপক্ষ। তখনই তারা জানতে পারে, গাড়ির চালকের আসনে থাকা নিজ দেশ আর্জেন্টিনায় ইকার্দির ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে। 

বুয়েনস এইরেসের পরিবহন মন্ত্রণালয় বলেছে, ‘মাউরো ইকার্দির ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে। আমরা তার ওপর সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছি। নতুন লাইসেন্স পাওয়ার আগে গাড়ি চালানোর উপযুক্ততা যাচাইয়ের জন্য তাকে মূল্যায়নের মধ্য দিয়ে যেতে হবে।’

ইকার্দি এরই মধ্যে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপত্তি জানিয়েছেন। ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকারে দাবি, তার বৈধ ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স রয়েছে, যার মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত।

গত মৌসুমে তুর্কি ক্লাব গালাতাসারাইয়ের সঙ্গে তার চুক্তি মেয়াদ শেষ হয়ে গেছে। এরপর কোনো ক্লাবই তার প্রতি আগ্রহ দেখায়নি। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আর্জেন্টিনায় ৭৩ বছর দীর্ঘ শাস্তি পেলেন সাবেক মেসি সতীর্থ

আর্জেন্টিনায় ৭৩ বছর দীর্ঘ শাস্তি পেলেন সাবেক মেসি সতীর্থ

মেসির শেষ ম্যাচের সাক্ষী হতে হলে কত টাকা গুনতে হবে ভক্তদের?

মেসির শেষ ম্যাচের সাক্ষী হতে হলে কত টাকা গুনতে হবে ভক্তদের?

ফকল্যান্ড ইস্যুতে আর্জেন্টিনার নতুন চাপ, ব্রিটিশ-ইসরাইলি তেল প্রকল্প স্থগিত

ফকল্যান্ড ইস্যুতে আর্জেন্টিনার নতুন চাপ, ব্রিটিশ-ইসরাইলি তেল প্রকল্প স্থগিত

ঘরের মাঠে আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি

ঘরের মাঠে আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি

আর্জেন্টিনা দলের হয়ে মেসির বিদায়ী ম্যাচ খেলার তারিখ ঘোষণা

আর্জেন্টিনা দলের হয়ে মেসির বিদায়ী ম্যাচ খেলার তারিখ ঘোষণা

ফের বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

ফের বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

আরও পড়ুন

সিঙ্গাপুরের বিপক্ষে প্রতিশোধ নেওয়ার এটাই উপযুক্ত সময়: শমিত

সিঙ্গাপুরের বিপক্ষে প্রতিশোধ নেওয়ার এটাই উপযুক্ত সময়: শমিত

কোহলির রেকর্ড গড়া ম্যাচে হেসেখেলে জয় ভারতের

কোহলির রেকর্ড গড়া ম্যাচে হেসেখেলে জয় ভারতের

কোহলির আরও একটি সেঞ্চুরি, ১০০ হতে বাকি কত?

কোহলির আরও একটি সেঞ্চুরি, ১০০ হতে বাকি কত?

ওয়ানডে ক্রিকেটে কোহলির রেকর্ড

ওয়ানডে ক্রিকেটে কোহলির রেকর্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম