Logo
Logo
×

Advertisement

খেলা

রশিদ খানকে টপকে টি-টোয়েন্টির এক নম্বর বোলার আবরার

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৬ পিএম

রশিদ খানকে টপকে টি-টোয়েন্টির এক নম্বর বোলার আবরার

৭৩৬ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে উঠে এসেছেন আবরার।

Advertisement

আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বড় সাফল্য পেয়েছেন পাকিস্তানের স্পিনার আবরার আহমেদ। আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খানকে টপকে টি-টোয়েন্টি বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষস্থান অর্জন করেছেন তিনি।

৭৩৬ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে উঠে এসেছেন আবরার। আগের শীর্ষস্থান ধরে রাখা রশিদ খান এক ধাপ নেমে রয়েছেন দ্বিতীয় স্থানে। এক ধাপ এগিয়ে তৃতীয় অবস্থানে উঠেছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা। 

পাকিস্তানের অন্য বোলারদের মধ্যে মোহাম্মদ নওয়াজ ৬৫৮ রেটিং পয়েন্ট নিয়ে নিজের অষ্টম অবস্থান ধরে রেখেছেন। সালমান মির্জা এক ধাপ পিছিয়ে ১৮ নম্বরে নেমেছেন। তার রেটিং পয়েন্ট ৬৩৬। বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদিও এক ধাপ পিছিয়ে ৩৩ নম্বরে আছেন। তার রেটিং ৬০২।

ব্যাটারদের র‌্যাংকিংয়েও পাকিস্তানের কয়েকজন ক্রিকেটার উন্নতি করেছেন। ব্যাটারদের তালিকায় ওপেনার সাহিবজাদা ফারহান ৮৪৮ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থান ধরে রেখেছেন। প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছেন যথাক্রমে ভারতের ঈশান কিশান ও অভিষেক শর্মা।

পাকিস্তানের আরেক ওপেনার সাইম আইয়ুব দুই ধাপ এগিয়ে ৩৯ নম্বরে উঠেছেন। তার রেটিং পয়েন্ট ৫৬০। সাবেক সাদা বলের অধিনায়ক বাবর আজমও দুই ধাপ এগিয়ে ৪১ নম্বরে রয়েছেন। তার রেটিং পয়েন্ট ৫৫৫।

টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলী আগা ৫৪৭ রেটিং পয়েন্ট নিয়ে ৪৫তম অবস্থান ধরে রেখেছেন। ফখর জামান ৪৮১ পয়েন্ট নিয়ে রয়েছেন ৭২ নম্বরে।

আবরারের শীর্ষস্থান দখল পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন আলোচনার জন্ম দিয়েছে। রশিদ খানের মতো অভিজ্ঞ ও দীর্ঘদিনের শীর্ষস্থানীয় বোলারকে পেছনে ফেলে এবার আইসিসি র‌্যাংকিংয়ের এক নম্বরে জায়গা করে নিয়েছেন এই পাকিস্তানি স্পিনার।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফোন জব্দ, দুশ্চিন্তায় রিজওয়ান!

ফোন জব্দ, দুশ্চিন্তায় রিজওয়ান!

প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন পাকিস্তানি ক্রিকেটার

প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন পাকিস্তানি ক্রিকেটার

বিশ্বের সেরা টি-টোয়েন্টি দলগুলোর একটি পাকিস্তান: হেসন

বিশ্বের সেরা টি-টোয়েন্টি দলগুলোর একটি পাকিস্তান: হেসন

ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য

ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য

সাইবার তদন্ত নিয়ে কথা বলতে চেয়েও পিসিবির বাধায় রিজওয়ান

সাইবার তদন্ত নিয়ে কথা বলতে চেয়েও পিসিবির বাধায় রিজওয়ান

রাজাউল্লাহকে দেওয়া সংবর্ধনা নিয়ে প্রশ্ন তুললেন ওয়াসিম আকরাম

রাজাউল্লাহকে দেওয়া সংবর্ধনা নিয়ে প্রশ্ন তুললেন ওয়াসিম আকরাম

আরও পড়ুন

হালান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল, বেঞ্চে বসে দেখলেন রোনালদো

হালান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল, বেঞ্চে বসে দেখলেন রোনালদো

নেশনস লিগ ‘নতুন যুগেও’ পুরোনো জার্মানি, এবার হারল গ্রিসের কাছে

‘নতুন যুগেও’ পুরোনো জার্মানি, এবার হারল গ্রিসের কাছে

আজকের খেলা: ২৮ সেপ্টেম্বর ২০২৬

আজকের খেলা: ২৮ সেপ্টেম্বর ২০২৬

সিঙ্গাপুরের বিপক্ষে প্রতিশোধ নেওয়ার এটাই উপযুক্ত সময়: শমিত

সিঙ্গাপুরের বিপক্ষে প্রতিশোধ নেওয়ার এটাই উপযুক্ত সময়: শমিত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম