Logo
Logo
×

Advertisement

খেলা

কোয়ার্টারে সহজ প্রতিপক্ষ বাংলাদেশের, ভারতের কঠিন পরীক্ষা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পিএম

কোয়ার্টারে সহজ প্রতিপক্ষ বাংলাদেশের, ভারতের কঠিন পরীক্ষা

সংগৃহীত

Advertisement

এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেট প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনালের লাইনআপ নিশ্চিত হয়ে গেছে। শেষ আটে চলে গেছে নেপাল ও আফগানিস্তান। এর ফলে বাংলাদেশও জেনে গেছে তাদের সামনে কোন দল, ওদিকে ভারত পড়ে গেছে কঠিন পরীক্ষার মুখে।

গ্রুপ এ-তে নেপাল ও জাপানের মধ্যে শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার পর ভারতের প্রতিপক্ষ নিশ্চিত হয়ে যায়। পরিত্যক্ত হওয়ার কারণে প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হয় স্বাগতিক জাপানকে।

কোয়ার্টার ফাইনালে ভারতকে খেলতে হবে ২০২৪ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট আফগানিস্তানের বিপক্ষে। যদিও এই দলটি সবশেষ ম্যাচেই নেপালের কাছে হেরেছিল। গ্রুপের সেরা দল নেপাল খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। দুই ম্যাচের জয়ী দল মুখোমুখি হবে সেমিতে।

ওদিকে গ্রুপ বি-তে মালয়েশিয়া ও ওমানের ম্যাচও বল মাঠে না গড়িয়েই পরিত্যক্ত হয়। এতে মালয়েশিয়া ও হংকং গ্রুপ বি থেকে পরের রাউন্ডে ওঠে। বিদায় নিতে হয় ওমানকে।

এই গ্রুপ থেকে মালয়েশিয়াকে কোয়ার্টারে পেয়েছে বাংলাদেশ। হংকং খেলবে পাকিস্তানের বিপক্ষে। এই দুই ম্যাচের জয়ী দল মুখোমুখি হবে শেষ চারে।

এক নজরে এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট কোয়ার্টার ফাইনালের সূচি 
২৮ সেপ্টেম্বর পাকিস্তান-হংকং। 
২৮ সেপ্টেম্বর ভারত-আফগানিস্তান। 
২৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কা-নেপাল।
২৯ সেপ্টেম্বর বাংলাদেশ-মালয়েশিয়া।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জ্যোতির অধিনায়কত্ব নিয়ে জরুরি বৈঠক

জ্যোতির অধিনায়কত্ব নিয়ে জরুরি বৈঠক

‘খেলার আগেই জিতে যাওয়া উচিত নয়’

‘খেলার আগেই জিতে যাওয়া উচিত নয়’

‘বাংলাদেশ ফাইনাল পর্যন্ত যেতে পারে’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ‘বাংলাদেশ ফাইনাল পর্যন্ত যেতে পারে’

এশিয়ান গেমসে স্বর্ণপদক জেতার প্রত্যাশা লিটনের

এশিয়ান গেমসে স্বর্ণপদক জেতার প্রত্যাশা লিটনের

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জও জিততে পারল না বাংলাদেশ

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জও জিততে পারল না বাংলাদেশ

অন্ধের দেশে চশমা বিক্রি করতে এসেছিলাম: মিঠুন

অন্ধের দেশে চশমা বিক্রি করতে এসেছিলাম: মিঠুন

আরও পড়ুন

হালান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল, বেঞ্চে বসে দেখলেন রোনালদো

হালান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল, বেঞ্চে বসে দেখলেন রোনালদো

নেশনস লিগ ‘নতুন যুগেও’ পুরোনো জার্মানি, এবার হারল গ্রিসের কাছে

‘নতুন যুগেও’ পুরোনো জার্মানি, এবার হারল গ্রিসের কাছে

আজকের খেলা: ২৮ সেপ্টেম্বর ২০২৬

আজকের খেলা: ২৮ সেপ্টেম্বর ২০২৬

সিঙ্গাপুরের বিপক্ষে প্রতিশোধ নেওয়ার এটাই উপযুক্ত সময়: শমিত

সিঙ্গাপুরের বিপক্ষে প্রতিশোধ নেওয়ার এটাই উপযুক্ত সময়: শমিত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম