Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

যেসব কারণে ফোনের ডেটা ও ব্যাটারি অতিরিক্ত খরচ হয়

Advertisement

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ এএম

যেসব কারণে ফোনের ডেটা ও ব্যাটারি অতিরিক্ত খরচ হয়

Advertisement

স্মার্টফোন ব্যবহারের সময় অনেক ফিচার প্রয়োজন না থাকলেও ব্যাকগ্রাউন্ডে সক্রিয় থাকে। এসব ফিচারের কারণেই অজান্তেই ফোনের ব্যাটারি ও মোবাইল ডেটা খরচ হতে পারে। তাই ফোনের কিছু সেটিংস পরিবর্তন করে অপ্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড কাযৃক্রম কমানো সম্ভব ।

১. প্লে স্টোরের () অটো-আপডেট বন্ধ করুন

অ্যাপে নতুন সংস্করণ এলেই স্বয়ক্রিয়ভাবে আপডেট হওয়ার সুবিধা থাকলেও একসঙ্গে অনেক অ্যাপ আপডেট হলে মোবাইল ডেটা ও ব্যাটারি বেশি খরচ হতে পারে। প্রয়োজন অনুযায়ী নিজ অ্যাপ আপডেট করতে চাইলে অটে-আপডেট বন্ধ রাখা যায়। 

এ জন্য Play Store > Profile picture > Settings > Network preferences > Auto-update apps-এ গিয়ে Don’t auto-update apps নির্বাচন করতে হবে।

২.  Wi-Fi ও Bluetooth scanning বন্ধ রাখুন

Wi-Fi বা Bluetooth বন্ধ থাকলেও ফোনের স্ক্যানিং ফিচার আশপাশের নেটওয়ার্ক বা ডিভাইস শনাক্ত করতে পারে। লোকেশন নির্ভুলভাবে নির্ধারণ বা কাছাকাছি ডিভাইস শনাক্ত করার ক্ষেত্রে এই ফিচারগুলো কাজে লাগে। তবে সবসময় এ ফিচার চালু রাখার প্রয়োজন নাও হতে পারে।

বন্ধ করতে Settings > Location > Location Services-এ গিয়ে Wi-Fi scanning এবং Bluetooth scanning বন্ধ করা যায়। এতে অপ্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড স্ক্যানিং কিছুটা কমতে পারে। 

৩.কম ব্যবহৃত অ্যাপের ব্যাকগ্রাউন্ড ডেটা বন্ধ করুন

কোনো অ্যাপ ব্যবহার না করলেও সেটি ব্যাকগ্রাউন্ডে ইন্টারনেট ব্যবহার করতে পারে। বিশেষ করে কম ব্যবহৃত শপিং, গেম বা বিনোদনের অ্যাপের ক্ষেত্রে এ ধরনের ডেটা ব্যবহার অনেক সময় প্রয়োজনীয় নয়।

নির্দিষ্ট কোনো অ্যাপের ব্যাকগ্রাউন্ড ডেটা বন্ধ করতে Settings > Apps > সংশ্লিষ্ট অ্যাপ > Mobile data usage-এ গিয়ে Background data বন্ধ করুন। এতে অ্যাপটি ব্যাকগ্রাউন্ডে মোবাইল ডেটা ব্যবহার করতে পারবে না।

৪. অ্যাপের অপ্রয়োজনীয় পারমিশন বন্ধ করুন

অনেক অ্যাপ ব্যবহারের সময় লোকেশন, ক্যামেরা, মাইক্রোফোন বা কনট্যাক্টসের মতো বিভিন্ন অনুমতি চায়। তবে সব অ্যাপের জন্য এসব অনুমতি প্রয়োজনীয় নয়। তাই কোনো অ্যাপের কাজে লাগে না—এমন পারমিশন বন্ধ করে রাখা ভালো।

এ জন্য Settings > Privacy > Permission Manager-এ গিয়ে প্রয়োজনীয় বিভাগ নির্বাচন করতে হবে। এরপর সংশ্লিষ্ট অ্যাপ বেছে নিয়ে Don’t allow নির্বাচন করা যাবে।

৫. ‘Mobile data always active’ বন্ধ করুন

অ্যান্ড্রয়েডের Developer options-এ থাকা Mobile data always active ফিচারটি Wi-Fi ব্যবহার করার সময়ও মোবাইল ডেটা সক্রিয় রাখে। এর ফেলে যাতে প্রয়োজন হলে দ্রুত নেটওয়ার্ক পরিবর্তন করা যায়। তবে সাধারণ ব্যবহারে এই সুবিধা সবার প্রয়োজন নাও হতে পারে।

ফিচারটি বন্ধ করতে প্রথমে Settings > About phone > Build number-এ পরপর সাতবার ট্যাপ করে Developer options চালু করতে হবে। এরপর Settings > System > Developer options-এ গিয়ে Mobile data always active বন্ধ করা যাবে।

তবে স্মার্টফোনের ব্র্যান্ড ও অ্যান্ড্রয়েড সংস্করণভেদে এসব সেটিংসের নাম বা অবস্থান কিছুটা ভিন্ন হতে পারে।  কোনো ফিচার বন্ধ করার আগে সেটি নিজের ব্যবহারের জন্য প্রয়োজনীয় কি না, তা নিশ্চিত হয়ে নেওয়া ভালো।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

যেভাবে ফেস আইডি আপনার চেহারা চেনে

যেভাবে ফেস আইডি আপনার চেহারা চেনে

রাতভর ফোন চার্জে রাখলে কি ব্যাটারি নষ্ট হয়? জানুন আসল তথ্য

রাতভর ফোন চার্জে রাখলে কি ব্যাটারি নষ্ট হয়? জানুন আসল তথ্য

ফোন ধীর হয়ে যাচ্ছে? স্মার্টফোনের ১০ সেটিংস বদলেই বাড়বে গতি ও নিরাপত্তা

ফোন ধীর হয়ে যাচ্ছে? স্মার্টফোনের ১০ সেটিংস বদলেই বাড়বে গতি ও নিরাপত্তা

লোডশেডিংয়ে যেভাবে সচল রাখবেন আপনার ফোনের ব্যাটারি

লোডশেডিংয়ে যেভাবে সচল রাখবেন আপনার ফোনের ব্যাটারি

ঘুম থেকে উঠেই ফোন দেখে অজান্তে মানসিক চাপ বাড়াচ্ছেন না তো?

ঘুম থেকে উঠেই ফোন দেখে অজান্তে মানসিক চাপ বাড়াচ্ছেন না তো?

অনলাইনে অ্যান্ড্রয়েড ফোন অর্ডার, পার্সেলে মিলল গোবর!

অনলাইনে অ্যান্ড্রয়েড ফোন অর্ডার, পার্সেলে মিলল গোবর!

আরও পড়ুন

এয়ারপডস ফাইভ কিনতে চান? নতুন কী সুবিধা এতে

এয়ারপডস ফাইভ কিনতে চান? নতুন কী সুবিধা এতে

চেহারা অপরিবর্তিত রেখে এআই দিয়ে যেভাবে ছবি এডিট করবেন

চেহারা অপরিবর্তিত রেখে এআই দিয়ে যেভাবে ছবি এডিট করবেন

যেভাবে ফেস আইডি আপনার চেহারা চেনে

যেভাবে ফেস আইডি আপনার চেহারা চেনে

২৮ তম জন্মদিন উদযাপন করছে গুগল

২৮ তম জন্মদিন উদযাপন করছে গুগল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম