Logo
Logo
×

Advertisement

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

শিক্ষার্থীদের বিনামূল্যে ৪০০ জিবি স্টোরেজ ও জেমিনি প্রো দিচ্ছে গুগল, মিলবে যেভাবে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পিএম

শিক্ষার্থীদের বিনামূল্যে ৪০০ জিবি স্টোরেজ ও জেমিনি প্রো দিচ্ছে গুগল, মিলবে যেভাবে

Advertisement

বাংলাদেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক বছরের জন্য বিনামূল্যে ৪০০ জিবি ক্লাউড স্টোরেজ ও জেমিনি প্রো ব্যবহারের সুযোগ দিচ্ছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। ‘ব্যাক টু স্কুল’ কর্মসূচির আওতায় গত ২১ আগস্ট বিশ্বব্যাপী এ বিশেষ সুবিধা চালু করা হয়।

এই অফারের আওতায় শিক্ষার্থীরা এক বছরের জন্য গুগলের জেমিনি প্রো ব্যবহারের পাশাপাশি জেমিনিতে স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ ব্যবহারের সীমা এবং ৪০০ জিবি বিনামূল্যের ক্লাউড স্টোরেজ পাবেন। এ ছাড়া গুগল এআই প্রো ও ইউটিউব প্রিমিয়ামের সাবস্ক্রিপশনে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়ও পাওয়া যাবে।

যারা পাবেন সুবিধা

বাংলাদেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ সুবিধা নিতে পারবেন। এজন্য শিক্ষার্থীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে। পাশাপাশি থাকতে হবে ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্ট এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রমাণপত্র। বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া শিক্ষার্থী পরিচয়পত্রও ব্যবহার করা যাবে।

যেভাবে নিতে হবে

প্রথমে ব্রাউজারে ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্টে লগইন করে গুগল ওয়ান স্টুডেন্ট পেজে যেতে হবে। সেখানে ‘গেট স্টুডেন্ট অফার’ বাটনে ক্লিক করে দেশ হিসেবে বাংলাদেশ নির্বাচন করতে হবে। এরপর বিশ্ববিদ্যালয়ের নাম ও নিজের নাম দিতে হবে।

পরবর্তী ধাপে শিক্ষার্থী পরিচয়পত্র অথবা সর্বশেষ সেমিস্টারের ফি পরিশোধের পে-স্লিপের ছবি আপলোড করে আবেদন জমা দিতে হবে। প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র জমা দেওয়ার পর গুগল সেগুলো যাচাই করবে এবং সাধারণত কয়েক মিনিটের মধ্যে যাচাইয়ের ফল জানাবে।

পেমেন্ট কার্ড লাগবে

অফারটি বিনামূল্যের হলেও সুবিধাটি চালু করতে একটি আন্তর্জাতিক লেনদেন সমর্থন করে এমন পেমেন্ট কার্ড যুক্ত করতে হবে। এ জন্য শিক্ষার্থীরা পাসপোর্টে বৈদেশিক মুদ্রা ব্যবহারের অনুমোদন করা ডুয়াল-কারেন্সি ডেবিট বা ক্রেডিট কার্ড অথবা ভার্চুয়াল ডলার কার্ড ব্যবহার করতে পারবেন।

তবে ১২ মাসের বিনামূল্যের মেয়াদে কার্ড থেকে কোনো অর্থ কাটা হবে না বলে জানানো হয়েছে।

কী কাজে ব্যবহার করা যাবে জেমিনি প্রো

জেমিনি প্রো গুগলের উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবাগুলোর একটি। এটি তথ্য খোঁজা ও বিশ্লেষণ, কোডিং, জটিল গাণিতিক সমস্যা সমাধান এবং কঠিন বিষয় সহজ ভাষায় ব্যাখ্যা করার কাজে ব্যবহার করা যায়।

শিক্ষার্থীরা জেমিনি প্রো ব্যবহার করে বিভিন্ন বিষয়ের অ্যাসাইনমেন্ট, প্রতিবেদন, উপস্থাপনা, কুইজসহ নানা ধরনের শিক্ষামূলক কনটেন্টের খসড়াও তৈরি করতে পারবেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

২৮ তম জন্মদিন উদযাপন করছে গুগল

২৮ তম জন্মদিন উদযাপন করছে গুগল

গুগল ম্যাপসের লোকেশন হিস্ট্রি মুছবেন যেভাবে

গুগল ম্যাপসের লোকেশন হিস্ট্রি মুছবেন যেভাবে

গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা

গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা

গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে গুগলকে ৪৬৩ মিলিয়ন ডলার জরিমানা

গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে গুগলকে ৪৬৩ মিলিয়ন ডলার জরিমানা

লাগামহীন হয়ে পড়ছে গুগলের ‘জেমিনি’, হাতিয়ে নিচ্ছে ব্যক্তিগত তথ্য

লাগামহীন হয়ে পড়ছে গুগলের ‘জেমিনি’, হাতিয়ে নিচ্ছে ব্যক্তিগত তথ্য

এআই আমাদের মেরে ফেলবে, এই শঙ্কায় গুগলের দুই গবেষকের পদত্যাগ

এআই আমাদের মেরে ফেলবে, এই শঙ্কায় গুগলের দুই গবেষকের পদত্যাগ

আরও পড়ুন

২৮ তম জন্মদিন উদযাপন করছে গুগল

২৮ তম জন্মদিন উদযাপন করছে গুগল

তরুণদের আসক্তি টিকটকের বিরুদ্ধে প্রথম কোনো মামলার বিচার শুরু হচ্ছে

টিকটকের বিরুদ্ধে প্রথম কোনো মামলার বিচার শুরু হচ্ছে

ইউটিউব থেকে আয় নিয়ে বড় দুঃসংবাদ, যোগ হচ্ছে নতুন যেসব শর্ত

ইউটিউব থেকে আয় নিয়ে বড় দুঃসংবাদ, যোগ হচ্ছে নতুন যেসব শর্ত

ওয়াই-ফাই রাউটার চালু রাখলে বিদ্যুৎ বিল কত আসে

ওয়াই-ফাই রাউটার চালু রাখলে বিদ্যুৎ বিল কত আসে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম