ডেঙ্গুতে বোয়ালমারী সাভারে শিক্ষার্থীসহ দুজনের মৃত্যু
Advertisement
যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর ও বোয়ালমারী প্রতিনিধি
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ফরিদপুরের আলফাডাঙ্গায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সোহান খান (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। সোহান উপজেলার গোপালপুর দক্ষিণপাড়া গ্রামের মনিরুল ইসলাম বিটুল খানের ছেলে। সোহান কামারগ্রাম কাঞ্চন একাডেমীর ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
এদিকে, শনিবার রাতে মামুন নামের এক ব্যবসায়ী এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
