নাটোর সুগার মিলে আখ মাড়াই বন্ধের প্রতিবাদে বিক্ষোভ
মধুখালীতে বকেয়া পাওনার দাবি
Advertisement
নাটোর ও মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২১, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আখের অভাবে নির্দিষ্ট সময়ের আগেই নাটোর সুগার মিলে ২০২০-২০২১ মৌসুমে আখ মাড়াই বন্ধ ঘোষণা করা হয়েছে। এর প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে শহরের মাদ্রাসা মোড় এলাকায় মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন মিলের কর্মচারী ও আখ চাষীরা। পরে বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করে।
এদিকে বকেয়া পাওনাদি পরিশোধ এবং ফরিদপুর চিনিকল রক্ষার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন শ্রমিক-কর্মচারী ও আখচাষীরা। চিনিকল আখচাষী কল্যাণ সংস্থা ও শ্রমজীবী ইউনিয়নের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালিত হয়।
