Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

আদাবরে দখলের চেষ্টা

বাসায় থাকিস, টাকা দিবি না-বলেই গেট কোপানো শুরু

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাসায় থাকিস, টাকা দিবি না-বলেই গেট কোপানো শুরু

Advertisement

রাজধানীর আদাবরে এক ব্যবসায়ীর আটতলা বাড়ি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার সকালে শ্যামলী হাউজিং এলাকায় রামদা, চাপাতি, পিস্তলসহ ১৫-২০ জনের একটি দল বাড়ি দখলের চেষ্টা করে।

ভুক্তভোগীদের দাবি, দলবল নিয়ে এসে দুর্বৃত্তরা প্রথমে বলে, টাকা দে। বাসায় থাকিস, টাকা দিবি না? এই কথা বলতে বলতে বাসার গেট কোপাতে শুরু করে। জানালার কাচ ভাঙচুর করে। গেট খুলে ভেতরে ঢোকারও চেষ্টা করে। তবে খুলতে না পারায় অবশেষে ভাঙচুর করে পালিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৬টায় ১৫-২০ জনের একটি দল বাড়ির সামনে আসে। এরপর তারা পুরো বাড়ি কিছু সময় পর্যবেক্ষণ করে। পরে চারজন মূল ফটকের সামনে আসে। তাদের মধ্যে দুজনের হাতে চাপাতি, একজনের হাতে রামদা ছিল। গেটের একটু দূরে পিস্তল হাতে একজন দাঁড়িয়ে ছিল। এরপর তারা বাড়ির গেট খুলতে বলে। সবাইকে বের হয়ে যেতে বলে। এ সময় তারা বলে, ‘টাকা দে। বাড়িতে থাকিস-টাকা দিস না। বের হ।’ এরপর হামলাকারীরা চাপাতি, রামদা দিয়ে গেটে এলোপাতাড়ি কোপানো শুরু করে। গেটের সামনে থাকা সিসিটিভি (ক্লোজড সার্কিট) ক্যামেরা, জানালার কাচ ভাঙচুর করে। ইটের টুকরা দিয়ে দুইতলার আরও দুটি জানালার কাচ ভেঙে ফেলে। বাড়ির ভেতরে ঢুকতে না পেরে তারা পাঁচ মিনিটের মধ্যে ভাঙচুর করে পালিয়ে যায়।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাড়িটি দখলের চেষ্টায় ইতোমধ্যেই থানায় মামলা হয়েছে। এই ঘটনায় জড়িতদের ধরতে আমাদের অভিযান চলমান রয়েছে। আশা করি অল্প সময়ের মধ্যেই অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

বাড়ির মালিক আমিনুর রহমানের পক্ষ থেকে দাবি করা হয়েছে এর আগে ২০২৪ সালের ১৭ আগস্ট খোরশেদ আলম নামের এক ব্যক্তি বাড়িটি দখল করে নেন। পরে আদাবর থানায় একটি অভিযোগ দেওয়ার পরও কোনো সুরাহা হয়নি। একপর্যায়ে আদালতে মামলা করেন। আদালত আদাবর থানাকে তদন্ত করতে বলেন। পরবর্তী সময়ে এই মামলা পিবিআই তদন্ত করে। ১২ মার্চ তারা বাড়ির দখল ফেরত পান।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সংবিধানে আসছে মৌলিক পরিবর্তন আবারও গণভোটের চিন্তা

আবারও গণভোটের চিন্তা

দুদিনে চার ঘটনায় দেশজুড়ে নিন্দা নতুন আতঙ্ক মধ্যরাতে হামলা

নতুন আতঙ্ক মধ্যরাতে হামলা

ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা কেন নিয়ন্ত্রণহীন হয়ে ওঠেন

ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা কেন নিয়ন্ত্রণহীন হয়ে ওঠেন

সালমানের স্টুডিওতে হামলা ভাঙচুর গুলি লুটপাট

সালমানের স্টুডিওতে হামলা ভাঙচুর গুলি লুটপাট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম