Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভারতীয় সাংবাদিককে ‘মোক্ষম জবাব’ দিয়ে ভাইরাল পাকিস্তানের প্রধানমন্ত্রী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৮ পিএম

ভারতীয় সাংবাদিককে ‘মোক্ষম জবাব’ দিয়ে ভাইরাল পাকিস্তানের প্রধানমন্ত্রী

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

Advertisement

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে এসে আন্তসীমান্ত সন্ত্রাসী তৎপরতা নিয়ে এক ভারতীয় সাংবাদিকের প্রশ্নের জবাব দিয়ে নেটিজেনদের নজর কেড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রবেশের সময় ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-এর সাংবাদিক তাকে লক্ষ্য করে প্রশ্ন করেন, ‘প্রধানমন্ত্রী শরিফ, আপনারা কবে সীমান্ত সন্ত্রাস বন্ধ করবেন? পাকিস্তানের প্রধানমন্ত্রী, আপনারা কবে সীমান্ত সন্ত্রাস বন্ধ করবেন?’

এই প্রশ্ন প্রথমে এড়িয়ে গেলেও, প্রবেশপথ পেরোনোর পরই পেছনে ফিরে সংক্ষিপ্ত জবাব দেন শাহবাজ শরিফ। তিনি বলেন, ‘আমরা সীমান্ত সন্ত্রাসকে পরাজিত করছি। আমরা তাদের পরাস্ত করছি।’

এই সংক্ষিপ্ত ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে।

চলতি বছরের শুরুর দিকে পেহেলগামে হামলার প্রতিশোধ হিসেবে ভারত ‘অপারেশন সিঁদুর’ শুরু করে। পেহেলগামের সেই হামলায় ২৬ জন মানুষ প্রাণ হারায়। এরপর ভারত-পাকিস্তান যুদ্ধে উভয় পক্ষের উল্লেখযোগ্য পরিমাণ ক্ষয়ক্ষতি হয়। যুদ্ধ পূর্ণাঙ্গ রূপ নেওয়ার আগেই উভয়পক্ষ অস্ত্রবিরতিতে রাজি হয়।

Advertisement

ভারত পাকিস্তান শাহবাজ শরিফ

Advertisement

আরও পড়ুন

সৌদির সঙ্গে যুদ্ধ বন্ধে সোয়া ৬ লাখ কোটি টাকা দাবি হুথির

সৌদির সঙ্গে যুদ্ধ বন্ধে সোয়া ৬ লাখ কোটি টাকা দাবি হুথির

‘৮ কোটি মিশরীয় থাকতে ভারতীয় নারীকে বিয়ে করলে কেন’—চাচার প্রশ্নে যা বলেছিলেন আল-সাইয়েদ

‘৮ কোটি মিশরীয় থাকতে ভারতীয় নারীকে বিয়ে করলে কেন’—চাচার প্রশ্নে যা বলেছিলেন আল-সাইয়েদ

নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিয়ন্ত্রণ পাওয়ায় ডেমোক্র্যাটরা যা করতে পারবে, যা পারবে না

কংগ্রেসের নিয়ন্ত্রণ পাওয়ায় ডেমোক্র্যাটরা যা করতে পারবে, যা পারবে না

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম