Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

গ্রেটা থুনবার্গকে আটকের পর যা জানাল ইসরাইল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ০৪:৩৫ এএম

গ্রেটা থুনবার্গকে আটকের পর যা জানাল ইসরাইল

ছবি: ভিডিও থেকে নেওয়া

Advertisement

ফিলিস্তিনের গাজা অভিমুখে ত্রাণ নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বেশ কয়েকটি জাহাজকে আটকে দিয়েছে ইসরাইল। সেখান থেকে সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গসহ বেশ কয়েকজনকে আটক করেছে ইসরায়েলি সেনারা।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার পক্ষ থেকে জানানো হয়, বহরের যে ছয়টি নৌযান ইসরাইল আটকে দিয়েছে সেগুলো হলো—দেইর ইয়াসিন, হিউগা, স্পেক্টার, আদারা, আলমা ও সিরিয়াস।

পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ‘ফ্লোটিলার কয়েকটি নৌযান নিরাপদভাবে থামিয়ে দেওয়া হয়েছে। সেগুলোর আরোহীদের ইসরায়েলের একটি বন্দরে নেওয়া হচ্ছে। গ্রেটা ও তার বন্ধুরা নিরাপদ ও সুস্থ আছেন।’ মন্ত্রণালয়ের প্রকাশিত একটি ভিডিওতে থুনবার্গকে নৌযান থেকে সরিয়ে নিতে দেখা যায়।

এদিকে আইরিশ রাজনৈতিক দল সিন ফেন দাবি করেছে, সিনেটর ক্রিস অ্যান্ড্রুসকে ‘অবৈধভাবে আটক’ করেছে ইসরাইল। দলটি অ্যান্ড্রুসসহ ফ্লোটিলায় থাকা সব আইরিশ নাগরিককে মুক্ত করতে আয়ারল্যান্ড সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। 

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা। এই নৌবহরে রয়েছে ৪০টির বেশি বেসামরিক নৌযান। এই বহরে প্রায় ৪৪টি দেশের ৫০০ মানুষের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামসহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধিরা, আইনজীবী, অধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিক।

Advertisement

ইসরাইল গ্রেটা থুনবার্গ

Advertisement

আরও পড়ুন

নেতানিয়াহুর কারণে ইসরাইলের প্রতি মার্কিন সমর্থন কমছে, দাবি বিরোধীদের

নেতানিয়াহুর কারণে ইসরাইলের প্রতি মার্কিন সমর্থন কমছে, দাবি বিরোধীদের

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন ইরানকে ৯০টি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক দিচ্ছে রাশিয়া

ইরানকে ৯০টি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক দিচ্ছে রাশিয়া

ফ্রান্সের তিনটি ব্লাড ব্যাংকের ফ্রিজের নিয়ন্ত্রণ হ্যাক

ফ্রান্সের তিনটি ব্লাড ব্যাংকের ফ্রিজের নিয়ন্ত্রণ হ্যাক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম