Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

বিহারে ‘বাংলাদেশি রাক্ষস’ তকমা দিয়ে বিজেপির হেনস্তা

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০১:১৮ এএম

বিহারে ‘বাংলাদেশি রাক্ষস’ তকমা দিয়ে বিজেপির হেনস্তা

ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের বিহার রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ তকমা নিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন সেখানকার বাংলাভাষী মুসলিম সম্প্রদায়। এ নিয়ে দেশটির পূর্ব সীমান্ত অঞ্চলের শেরশাহবাদী মুসলিমরা উদ্বেগে রয়েছেন। সেখানকার বিজেপি নেতারা এই সম্প্রদায়ের লোকদের বাংলাদেশ থেকে আসা ‘রাক্ষস’ বলে হেনস্তা করছেন। খবর আলজাজিরার। 

বিজেপি নেতৃত্বাধীন জোটের এক বর্ষীয়ান নেতা এবং বিহারের সাবেক মুখ্যমন্ত্রী জিতনরাম মাঞ্জি প্রকাশ্য জনসভায় ওই সম্প্রদায়কে ‘বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী’ বলে চিহ্নিত করার পরই মূলত উত্তেজনা বাড়ে। এতে শেরশাহবাদী মুসলিমরা গভীরভাবে আতঙ্কিত ও ক্ষুব্ধ। তারা বলছেন, তাদের ভারতীয় নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই অঞ্চলে ধর্মীয় মেরুকরণ ঘটাতে এবং ভোটের আগে বিদ্বেষমূলক প্রচারণা চালাতে বিজেপি কৌশলগতভাবে ‘অনুপ্রবেশকারী’র বিষয়টি সামনে আনছে। নির্বাচনের আগে এমন বিদ্বেষপূর্ণ বক্তব্য মুসলিমদের মধ্যে চরম অনিশ্চয়তা ও ভয়ের জš§ দিয়েছে। অনেকেই সামাজিক মাধ্যমে এর প্রতিবাদ জানাচ্ছেন। এতে তারা পালটা ঘৃণামূলক মন্তব্যের শিকার হচ্ছেন। তাদের আশঙ্কা, জাতীয় রাজনীতির ওপর প্রভাব ফেলতে পারে এমন গুরুত্বপূর্ণ নির্বাচনের ঠিক আগে তাদের সম্প্রদায়কে রাজনৈতিক শিকার বানানো হচ্ছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম