Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

কিছু না করেই নোবেল পেয়েছিলেন ওবামা, দাবি ট্রাম্পের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ০২:১৪ পিএম

কিছু না করেই নোবেল পেয়েছিলেন ওবামা, দাবি ট্রাম্পের

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার শান্তিতে নোবেল পাওয়ার সমালোচনা করেছেন বর্তমানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করে বলেন, ওবামা 'কিছুই করেননি' বরং 'আমাদের দেশ ধ্বংস করেছেন'। খবর এনডিটিভি’র। 

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তিনি গাজায় শান্তি প্রতিষ্ঠা ও 'আটটি যুদ্ধের অবসান' ঘটিয়েছেন। তবে তিনি দাবি করেন, এসব কাজ তিনি কোনো পুরস্কারের আশায় করেননি।

তিনি বলেন, 'ওবামা কিছুই না করে নোবেল পেয়েছিলেন। তিনি জানতেনই না, কী কারণে এটা পেলেন। তিনি শুধু নির্বাচিত হয়েছিলেন। এবং তারা ওবামাকে এটি দিয়েছে আমাদের দেশকে ধ্বংস করা ছাড়া একেবারে কিছুই না করার জন্য।'

২০০৯ সালে প্রেসিডেন্ট হওয়ার মাত্র আট মাস পরই বারাক ওবামা মর্যাদাপূর্ণ নোবেল শান্তি পুরস্কার পান। এই সিদ্ধান্তে অনেকেই বিস্মিত হন।


মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস সে সময় জানায়, এই স্বীকৃতি ছিল 'অত্যন্ত আগাম' এবং মন্তব্য করে যে নোবেল পুরস্কারের জন্য 'আরও কঠোর মানদণ্ড থাকা উচিত'।

জানুয়ারিতে ওভাল অফিসে ফিরে আসার পর থেকে ডোনাল্ড ট্রাম্প নরওয়ের পিস রিসার্চ ইনস্টিটিউট অস্লোকে প্রভাবিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যা নোবেল কমিটিকে শান্তি পুরস্কারের প্রার্থী মূল্যায়নে সহায়তা করে। তার এই প্রচেষ্টা মোটেও লুকানো বা ক্ষুদ্র ছিল না।

ট্রাম্প বিভিন্ন ঘটনা ও অর্জনের জন্য প্রায়শই নিজের কৃতিত্ব দাবি করেছেন এবং অনেক সময় তার ব্যক্তিগত প্রভাব অতিরঞ্জিত করেছেন। গত মাসে, তিনি প্রায় নিজেকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছিলেন, জাতিসংঘে তার ভাষণে তিনি দাবি করেছেন, তিনি ‘সাতটি প্রবল যুদ্ধের অবসান ঘটিয়েছেন’। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের শঙ্কা, ইরান নিয়ে কী ভাবছেন ট্রাম্প?

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের শঙ্কা, ইরান নিয়ে কী ভাবছেন ট্রাম্প?

ইরানে ট্রাম্পের ‘অপ্রয়োজনীয় যুদ্ধের’ কড়া সমালোচনা করলেন বারাক ওবামা

ইরানে ট্রাম্পের ‘অপ্রয়োজনীয় যুদ্ধের’ কড়া সমালোচনা করলেন বারাক ওবামা

মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প

ট্রাম্পের ‘নির্মমতা ও দুর্নীতির’ কড়া সমালোচনায় ওবামা

ট্রাম্পের ‘নির্মমতা ও দুর্নীতির’ কড়া সমালোচনায় ওবামা

আজই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

আজই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে তৃতীয় মেয়াদে লড়ার দাবি ট্রাম্পের

নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে তৃতীয় মেয়াদে লড়ার দাবি ট্রাম্পের

আরও পড়ুন

মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ

মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ

১৭ ডিগ্রিতে নেমে এলো দিল্লির তাপমাত্রা

১৭ ডিগ্রিতে নেমে এলো দিল্লির তাপমাত্রা

ফ্রান্সে থমথমে পরিস্থিতি, ৩১ অক্টোবর ঘিরে নতুন বিক্ষোভের উত্তাপ!

ফ্রান্সে থমথমে পরিস্থিতি, ৩১ অক্টোবর ঘিরে নতুন বিক্ষোভের উত্তাপ!

ইরাকে ড্রোন হামলা চালিয়েছে ইরান

ইরাকে ড্রোন হামলা চালিয়েছে ইরান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম