Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইউরোপে অভিবাসীর ঢল

রুশ গোয়েন্দাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১২:০৩ পিএম

রুশ গোয়েন্দাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

সংগৃহীত ছবি

Advertisement

মানব পাচারকারীদের সঙ্গে হাত মিলিয়ে ইউরোপে অবৈধ অভিবাসীর ঢল নামাতে কাজ করছে রুশ গোয়ন্দারা—এমনটাই দাবি করেছেন বুলগেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ড্যানিয়েল মিতভ।

‘দ্য টাইমস’ পত্রিকাকে মিতভ জানান, তার সরকারের কাছে প্রমাণ আছে যে, রাশিয়ার বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো সেই সব অপরাধচক্রের সঙ্গে ‘সরাসরি সম্পৃক্ত’, যারা ইউরোপে অবৈধ অভিবাসীদের প্রবেশ করাচ্ছে।

তিনি বলেন, অবৈধ অভিবাসীর এই ঢল বৈরি দেশগুলোর ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যকে অস্থিতিশীল করার একটি হাতিয়ার।


আগামী সপ্তাহে লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আয়োজিত এক সম্মেলনে ইউরোপীয় দেশগুলোর মন্ত্রীদের পশ্চিম বলকান অঞ্চলের মধ্য দিয়ে অবৈধ অভিবাসন দমনে যৌথ কৌশল নিয়ে আলোচনা করার কথা রয়েছে।

তার আগে রাশিয়ার বিরুদ্ধে অবৈধ অভিবাসী পাচারকাজে জড়িত থাকার এই অভিযোগ উঠল। রাশিয়ার গোয়েন্দারা যুক্তরাজ্য ও অন্যান্য ইউরোপীয় দেশগুলো থেকে বিতাড়ন ঠেকাতেও অভিবাসীদের উপদেশ দিচ্ছে বলে জানিয়েছেন বুলগেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও দাবি করেন, বামপন্থি কিছু মানবিক সংগঠনও পাচারচক্রের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করছে।

বুলগেরিয়া জানুয়ারিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শেনজেন অঞ্চলে প্রবেশ করেছে। এর মানে দেশটিতে তুরস্ক হয়ে অবৈধভাবে প্রবেশ করা অভিবাসীরা ইউরোপের বাদবাকী দেশে সহজেই পৌঁছে যেতে পারে।


বুলগেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, কিছু এনজিও হয়ত অসতর্কভাবেই রাশিয়া এবং মানবপাচারকারীদেরকে তাদের কাজে সহযোগিতা করছে।

টাইমসকে তিনি বলেন, ‘নব্য-মার্কসবাদী এই গোষ্ঠীগুলো আদর্শিক অজুহাত দেখিয়ে তাদের কাজের যৌক্তিকতা প্রমাণের চেষ্টা করছে। মূলত দরিদ্রদেরকে ইউরোপে নিয়ে বসতি স্থাপনের স্বাধীনতা দেওয়া এবং মানুষকে সীমান্তহীন পৃথিবীর স্বপ্ন দেখিয়ে তারা আদতে অপরাধচক্রের হাতকেই শক্তিশালী করছে।'

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে ট্রাম্পের নতুন সিদ্ধান্ত

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে ট্রাম্পের নতুন সিদ্ধান্ত

রুশ জ্বালানি থেকে ভারতের সরে আসা কঠিন, দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

রুশ জ্বালানি থেকে ভারতের সরে আসা কঠিন, দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

তেলের দাম কবে কমবে, জানালেন রুশ উপপ্রধানমন্ত্রী

তেলের দাম কবে কমবে, জানালেন রুশ উপপ্রধানমন্ত্রী

‘তেলের দাম আরও বাড়তে পারে’

‘তেলের দাম আরও বাড়তে পারে’

বিশ্ববাজারে তেল পাঠাতে প্রথম ট্যাংকার ছাড়ল রাশিয়া

বিশ্ববাজারে তেল পাঠাতে প্রথম ট্যাংকার ছাড়ল রাশিয়া

আরও পড়ুন

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম