Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সৌদি প্রবাসীদের জন্য সুখবর

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০১:১৪ পিএম

সৌদি প্রবাসীদের জন্য সুখবর

ফাইল ছবি

Advertisement

৫০ বছরের পুরোনো কাফালা (পৃষ্ঠপোষকতা) ব্যবস্থা বাতিল করেছে সৌদি আরব।  এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে প্রায় ১ কোটি ৩০ লাখ বিদেশি শ্রমিক সরাসরি উপকৃত হবেন বলে জানা গেছে।  যাদের বেশির ভাগই দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার নাগরিক। 

নতুন ব্যবস্থায় প্রবাসীরা এখন থেকে চাকরি পরিবর্তন, দেশত্যাগ এবং ভিসা নবায়ন— এসব ক্ষেত্রে আগের মতো কঠোর নিয়ন্ত্রণের মুখে পড়বেন না।

টাইমস অব ইন্ডিয়া জানায়, কাফালা ব্যবস্থার পরিবর্তে সৌদি আরব এখন চুক্তিভিত্তিক কর্মসংস্থান মডেল চালু করেছে, যা শ্রমবাজারে নতুন দিগন্ত খুলে দেবে।


নতুন এই ব্যবস্থায় অভিবাসী শ্রমিকরা আর নিয়োগকর্তার অনুমতি ছাড়াই চাকরি পরিবর্তন করতে পারবেন, এক্সিট ভিসা ছাড়াই দেশত্যাগ করতে পারবেন এবং আগের কাফালা ব্যবস্থার অধীনে যে আইনি সুরক্ষা সীমিত ছিল, তা এখন আরও প্রসারিত হবে।

এই পদক্ষেপ সৌদি আরবের ভিশন ২০৩০ উদ্যোগের অংশ, যার মূল লক্ষ্য দেশের অর্থনীতিকে আধুনিক করা এবং শ্রমিকদের অধিকার সুরক্ষায় বৈপ্লবিক পরিবর্তন আনা।


মানবাধিকার সংগঠনগুলো এই সিদ্ধান্তকে ‘সৌদি শ্রম ইতিহাসের এক নতুন অধ্যায়’ হিসেবে বর্ণনা করেছে। তবে তারা বলছে, প্রকৃত পরিবর্তন নিশ্চিত করতে হলে এই সংস্কারের বাস্তবায়ন ও তদারকি আরও শক্তিশালী করতে হবে।

‘কাফালা’ শব্দটির অর্থ আরবিতে ‘স্পন্সরশিপ’। ১৯৫০-এর দশকে উপসাগরীয় অঞ্চলে গড়ে ওঠা এই কাঠামোর আওতায় অভিবাসী শ্রমিকদের আইনি অবস্থান নিয়োগকর্তার (কাফিল) ওপর নির্ভরশীল ছিল। ফলে কাজ পরিবর্তন, দেশত্যাগ বা আইনি সহায়তা নেওয়ার মতো বিষয়েও নিয়োগকর্তার পূর্ণ নিয়ন্ত্রণ থাকত।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘পাপের লাশ চাই না’ বলে ক্ষমা চাইলেন এমপি রতন

‘পাপের লাশ চাই না’ বলে ক্ষমা চাইলেন এমপি রতন

সৌদিতে হুথি হামলায় আহত ৬, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি

সৌদিতে হুথি হামলায় আহত ৬, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি

সৌদির ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি

সৌদির ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি

২৪ ঘণ্টায় ইয়েমেনে সৌদির ১১০ হামলা

২৪ ঘণ্টায় ইয়েমেনে সৌদির ১১০ হামলা

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে শায়খ আহমাদুল্লাহ

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে শায়খ আহমাদুল্লাহ

যেকোনো পরিস্থিতিতে সৌদির পাশে থাকার ঘোষণা মিসরের

যেকোনো পরিস্থিতিতে সৌদির পাশে থাকার ঘোষণা মিসরের

আরও পড়ুন

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের প্রস্তাব নাকচ করলেন ম্যাক্রোঁ

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের প্রস্তাব নাকচ করলেন ম্যাক্রোঁ

গ্রিসের ফিলিস্তিনপন্থি এলাকায় বাড়ি কিনছে ইসরাইলিরা

গ্রিসের ফিলিস্তিনপন্থি এলাকায় বাড়ি কিনছে ইসরাইলিরা

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে মেজরসহ নিহত ৫

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে মেজরসহ নিহত ৫

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম