Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

কারাবন্দি ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করবেন আফ্রিদি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ০৩:৪৭ পিএম

কারাবন্দি ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করবেন আফ্রিদি

ইমরান খান ও সোহেল আফ্রিদি।

Advertisement

খাইবার-পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি বৃহস্পতিবার (২৩ অক্টোবর) আদিয়ালা জেলে বন্দি থাকা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

প্রতিবেদন অনুযায়ী, সিনেটর আলি জাফর পিটিআই নেতাদের পাঁচ সদস্যের যে প্রতিনিধিদলকে ইমরানের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়ার জন্য তালিকাভুক্ত করেছেন, তাতে মুখ্যমন্ত্রী আফ্রিদির নাম শীর্ষে রয়েছে। তালিকাটি ইতোমধ্যেই আদিয়ালা জেল প্রশাসনের কাছে পাঠানো হয়েছে।

আফ্রিদি ছাড়াও তালিকায় রয়েছেন এমএনএ জুনাইদ আকবর, এমপিএ মীনা খান, সাজ্জাদ চিমা এবং রানা ফারাজ নূন।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, পিটিআই প্রতিষ্ঠাতার সঙ্গে সাক্ষাতের নির্ধারিত দিনে আজই প্রতিনিধি দলটি দেখা করবে। এটি হবে মুখ্যমন্ত্রী আফ্রিদির দ্বিতীয় প্রচেষ্টা, কারণ তার আগের সাক্ষাতের আবেদন অনুমোদিত হয়নি।

এদিকে, ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) পিটিআই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানের সঙ্গে সাক্ষাত-সংক্রান্ত সব মামলা একসঙ্গে শুনানির জন্য একটি বৃহত্তর বেঞ্চ গঠন করেছে। 

আদালতের কার্যতালিকা অনুযায়ী, প্রধান বিচারপতি সারফরাজ দোগারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ—যার অন্য দুই সদস্য বিচারপতি আরবাব মুহাম্মদ তাহির ও বিচারপতি আজম খান—বৃহস্পতিবার এসব মামলা শুনবেন।

শুনানির জন্য তালিকাভুক্ত মামলাগুলোর মধ্যে রয়েছে মুখ্যমন্ত্রী আফ্রিদির ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতির আবেদন, পাশাপাশি এক বন্দি ইরফানের আবেদন, যিনি পিটিআই নেতার মতোই কারাগারে সুবিধা দাবি করেছেন।

বেঞ্চটি আজ আরও শুনবে শিবলী ফারাজ, আলিমা খান, সালমান আকরাম রাজা এবং অন্যান্য পিটিআই নেতাদের দায়ের করা আদালত অবমাননার আবেদন, যেখানে অভিযোগ করা হয়েছে যে আদালতের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও এখনো ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়নি।

তাছাড়া, আদিয়ালা জেল ও পাঞ্জাব সরকারের অধীনে কারা-সাক্ষাৎ নীতি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রক্রিয়া (এসওপি) এবং প্রশাসনিক বিষয়াবলী সম্পর্কিত আবেদনগুলোও একই বেঞ্চের সামনে উপস্থাপিত হবে।

ইসলামাবাদ হাইকোর্ট ইতোমধ্যেই আজকের শুনানির কার্যতালিকা প্রকাশ করেছে, যেখানে সংশ্লিষ্ট সব আবেদন একত্রে শুনানির জন্য নির্ধারিত হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জারিয়াবের সঙ্গে প্রেম হবে আরতুগ্রুলের! ‘দার-ই-নিজাত’ নিয়ে হামনার চমক

জারিয়াবের সঙ্গে প্রেম হবে আরতুগ্রুলের! ‘দার-ই-নিজাত’ নিয়ে হামনার চমক

পাকিস্তান ভেঙে ১২ প্রদেশ হচ্ছে?

পাকিস্তান ভেঙে ১২ প্রদেশ হচ্ছে?

প্রশিক্ষণ নিতে এবার পাকিস্তান যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা

প্রশিক্ষণ নিতে এবার পাকিস্তান যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা

তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

ভারতের দ্বিতীয় সারির দলের কাছে হার পাকিস্তানের

ভারতের দ্বিতীয় সারির দলের কাছে হার পাকিস্তানের

ইমরান খানের জীবন নিয়ে উদ্বেগ ছেলের, শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা

ইমরান খানের জীবন নিয়ে উদ্বেগ ছেলের, শারীরিক অবস্থা নিয়ে ধোঁয়াশা

আরও পড়ুন

আইজেনকোটকে সতর্ক করলেন ইসরাইলের প্রেসিডেন্ট

আইজেনকোটকে সতর্ক করলেন ইসরাইলের প্রেসিডেন্ট

সরকার গঠন নিয়ে অমিল, কাল আলোচনায় বসছেন আইজেনকোট ও লিবারম্যান

সরকার গঠন নিয়ে অমিল, কাল আলোচনায় বসছেন আইজেনকোট ও লিবারম্যান

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১

ইউরোপে যাওয়ার পথে আটলান্টিকে নৌকা ডুবে নিহত ২১

নবম শ্রেণিতে ভালো ফল করায় ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা!

নবম শ্রেণিতে ভালো ফল করায় ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম