Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভারতের সবচেয়ে বিপজ্জনক দল বিজেপি, বললেন অভিনেতা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ০২:০৫ পিএম

ভারতের সবচেয়ে বিপজ্জনক দল বিজেপি, বললেন অভিনেতা

ছবি: সংগৃহীত

Advertisement

অভিনেতা কৌশিক সেন সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভারতের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খোলামেলা মত প্রকাশ করেছেন। 

সদ্য মুক্তি পাওয়া তার ছবি ‘স্বার্থপর’ নিয়ে কথা বলতে গিয়ে কৌশিক জানান, তিনি ধূসর চরিত্রে অভিনয় করেছেন, তবে ভবিষ্যতে একদিন শুধু মঞ্চে অভিনয় ও পরিচালনায় মনোযোগ দিতে চান।

সাক্ষাৎকারে তিনি বলেন, চিন্তাভাবনা যত পরিণত হবে, ব্যক্তিগত পরিসর তত ছোট হতে থাকে। স্বতন্ত্র চিন্তার কারণে চারপাশের মানুষ কমে যায়, তবে এতে খুব ক্ষতি হয় না। আমি নিজেকে কাচের ঘরে বন্দি মনে করি না। বিশেষ করে যখন আমি একজন মঞ্চ অভিনেতা। 

রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে মতামত প্রকাশ নিয়ে কৌশিক জানান, আগে তিনি টেলিভিশনের বিতর্কসভায় অংশ নিতেন, কিন্তু এখন আর যান না। তিনি বলেন, তৃণমূল, বিজেপি, সিপিএম কী বলল— সেটাই সেখানে বিষয় হয়ে যায়। কিন্তু সমস্যা তো দলীয় রাজনীতির ঊর্ধ্বে। সারা বিশ্ব জুড়ে যুদ্ধ চলছে, গাজায় বীভৎসতা চলছে—এই সব বিষয়ে আমাদের মতামতের কোনও মূল্য নেই।

তিনি আরও বলেন, দেশে বিজেপি ও রাজ্যে তৃণমূল ক্ষমতায় আছে। তাই তারা ভাববে, সকলে ওদের দাস। তবে বিরোধীরাও ঠিক করে দেয়, আমার প্রতিবাদের ভাষা কেমন হবে। মানুষকে মানুষের ভাষায় কথা বলার সুযোগ দিতে হবে।

আগামী বছরের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কৌশিক মন্তব্য করেন, আমার মতে, বিজেপি সবচেয়ে বিপজ্জনক দল। তৃণমূল সবচেয়ে দুর্নীতিগ্রস্ত। আর সিপিএম ও কংগ্রেস বিভ্রান্তিতে থাকে। ভোটের সময়ে তারা জোট বাঁধে, তবে সবসময় সংশয়ে থাকে। মানুষকেই বিবেচনা করে বেছে নিতে হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাংলাদেশের তিন অঞ্চল ‘পুনরুদ্ধারের’ দাবি বিজেপি নেতার

বাংলাদেশের তিন অঞ্চল ‘পুনরুদ্ধারের’ দাবি বিজেপি নেতার

ঘুমিয়েই জিতলেন সাড়ে ৯ লাখ টাকা!

ঘুমিয়েই জিতলেন সাড়ে ৯ লাখ টাকা!

নাটকে মধ্যবিত্তরা কতটা জীবন্ত

নাটকে মধ্যবিত্তরা কতটা জীবন্ত

অসুস্থতার সঙ্গে লড়াই করেই মঞ্চে গাইছেন সেলিন ডিওন

অসুস্থতার সঙ্গে লড়াই করেই মঞ্চে গাইছেন সেলিন ডিওন

কাশ্মীরের ‘লাল সোনা’ অস্তিত্ব সংকটে

কাশ্মীরের ‘লাল সোনা’ অস্তিত্ব সংকটে

স্ত্রীসহ শ্বশুরবাড়ির ৬ সদস্যকে হত্যার পর শহরে ছড়িয়ে দিলেন লাশের টুকরো!

স্ত্রীসহ শ্বশুরবাড়ির ৬ সদস্যকে হত্যার পর শহরে ছড়িয়ে দিলেন লাশের টুকরো!

আরও পড়ুন

মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী, কে এই সাবা হায়দার?

মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী, কে এই সাবা হায়দার?

ট্রাম্প প্রশাসনের তিন কর্মকর্তার পদত্যাগ

ট্রাম্প প্রশাসনের তিন কর্মকর্তার পদত্যাগ

স্বর্ণে মোড়ানো ১২৬ কক্ষের রাজপ্রাসাদ, প্রবেশমূল্য লাখ ডলার—ট্রাম্পের বিলাসী জগতের অন্দরমহল

স্বর্ণে মোড়ানো ১২৬ কক্ষের রাজপ্রাসাদ, প্রবেশমূল্য লাখ ডলার—ট্রাম্পের বিলাসী জগতের অন্দরমহল

সান্তিয়াগো পেনা গ্রেফতার, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা

সান্তিয়াগো পেনা গ্রেফতার, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম