Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বাণিজ্য ও স্থিতিশীলতায় মনোযোগ আসিয়ান নেতাদের

Advertisement

Icon

আহমাদুল কবির, আসিয়ান সামিট প্রেস বক্স থেকে

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১০:২২ এএম

বাণিজ্য ও স্থিতিশীলতায় মনোযোগ আসিয়ান নেতাদের

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শুরু হয়েছে পঞ্চম আঞ্চলিক ব্যাপক অর্থনৈতিক অংশীদারত্ব (আরসিইপি) শীর্ষ সম্মেলন এবং ২০তম পূর্ব এশিয়া সম্মেলন (ইএএস)।

Advertisement

আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও কৌশলগত সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শুরু হয়েছে পঞ্চম আঞ্চলিক ব্যাপক অর্থনৈতিক অংশীদারত্ব (আরসিইপি) শীর্ষ সম্মেলন এবং ২০তম পূর্ব এশিয়া সম্মেলন (ইএএস)।

২০২৫ সালের আসিয়ান সভাপতিত্বে মালয়েশিয়ার প্রতিপাদ্য—‘অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন’ (Inclusivity and Sustainability)—এর আলোকে অনুষ্ঠিত এই দুটি সম্মেলন ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনের মূল আকর্ষণ হিসেবে বিবেচিত হচ্ছে। কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে দিনব্যাপী এসব বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ ও আঞ্চলিক স্থিতিশীলতার নতুন দিকনির্দেশ নির্ধারণ হবে বলে আশা করা হচ্ছে।

দিনের কর্মসূচি শুরু হয় স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে ২৬তম আসিয়ান–দক্ষিণ কোরিয়া শীর্ষ সম্মেলনের মধ্য দিয়ে। বৈঠকে উপস্থিত ছিলেন আসিয়ানভুক্ত রাষ্ট্রপ্রধানরা, আসিয়ান মহাসচিব ড. কাও কিম হোর্ন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং। আলোচনায় উদ্ভাবন, জ্বালানি রূপান্তর এবং যুব বিনিময়ে সহযোগিতা জোরদারে কোরিয়া–আসিয়ান সংহতি উদ্যোগ পুনর্ব্যক্ত করা হয়। 

এরপর সকাল ১০টা ৪৫ মিনিট থেকে ১২টা ১৫ মিনিট পর্যন্ত চলবে ২৮তম আসিয়ান প্লাস থ্রি (ASEAN+3) সম্মেলন, যেখানে অংশ নেন আসিয়ান দেশগুলোর পাশাপাশি চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া। বৈঠকে উপস্থিত ছিলেন আসিয়ান+৩ ম্যাক্রোইকোনমিক রিসার্চ অফিস (AMRO), ইস্ট এশিয়া বিজনেস কাউন্সিল (EABC) এবং ট্রিল্যাটারাল কো-অপারেশন সেক্রেটারিয়েট (TCS)-এর প্রতিনিধি।

দুপুর ১২টা ৩০ মিনিটে তিমুর-লেস্তের আসিয়ানে আনুষ্ঠানিক যোগদান উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন আসিয়ান ও সংলাপ অংশীদার দেশের নেতারা, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, মন্ত্রিপরিষদের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

দুপুর ১টা ৪৫ মিনিটে শুরু হবে আরসিইপি শীর্ষ সম্মেলন, যা চলবে বিকাল ৩টা ১৫ মিনিট পর্যন্ত। ১৫টি অংশগ্রহণকারী অর্থনীতি বিশ্বের মোট জিডিপির প্রায় এক-তৃতীয়াংশের প্রতিনিধিত্ব করে। আলোচনায় গুরুত্ব পায় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, সরবরাহ শৃঙ্খল শক্তিশালীকরণ এবং ডিজিটাল রূপান্তর।

বিকাল ৩টা ৩০ মিনিটে শুরু হয় পূর্ব এশিয়া সম্মেলন (ইএএস), যেখানে আসিয়ান নেতাদের সঙ্গে যোগ দেবেন আটটি সংলাপ অংশীদার—চীন, জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, রাশিয়া ও যুক্তরাষ্ট্র।  

সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে ১৫তম আসিয়ান–জাতিসংঘ শীর্ষ সম্মেলন। আলোচ্য বিষয় ছিল আসিয়ান কমিউনিটি ভিশন ২০২৫ ও জাতিসংঘের টেকসই উন্নয়ন এজেন্ডা ২০৩০-এর মধ্যে সম্পূরকতা।

দিনের কর্মসূচির শেষাংশে রাত ৯টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম ও তার সহধর্মিণী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল অতিথিদের জন্য আয়োজিত গালা ডিনারে স্বাগত জানাবেন।

২৬ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত চলমান ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলন ও সংশ্লিষ্ট বৈঠকগুলোকে আসিয়ানের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ আঞ্চলিক সমাবেশ হিসেবে দেখা হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিশ্ব হিফজুল কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হীরাকে সংবর্ধনা

বিশ্ব হিফজুল কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হীরাকে সংবর্ধনা

মালয়েশিয়ায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের এহতিশামুল হক

মালয়েশিয়ায় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের এহতিশামুল হক

মালয়েশিয়ায় কর্মী হওয়ার যোগ্যতা টাকা নাকি দক্ষতায়?

মালয়েশিয়ায় কর্মী হওয়ার যোগ্যতা টাকা নাকি দক্ষতায়?

প্রবাসীদের জন্য বড় সুখবর দিল মালয়েশিয়া

প্রবাসীদের জন্য বড় সুখবর দিল মালয়েশিয়া

কেন হলিউডের সুযোগ ফিরিয়ে দিয়েছেন, জানালেন মালয়েশিয়ার এই অভিনেত্রী

কেন হলিউডের সুযোগ ফিরিয়ে দিয়েছেন, জানালেন মালয়েশিয়ার এই অভিনেত্রী

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার-মালয়েশিয়ার আলোচনা

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার-মালয়েশিয়ার আলোচনা

আরও পড়ুন

পাকিস্তান শাসিত কাশ্মীর নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

‘মাথা নোয়াব না, গোটা দেশ হবে যন্তর মন্তর’, আন্দোলনে চাপে দিল্লি

‘মাথা নোয়াব না, গোটা দেশ হবে যন্তর মন্তর’, আন্দোলনে চাপে দিল্লি

এবার ১০ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

এবার ১০ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

দিল্লির বিক্ষোভে আলোচনায় নেহা বোরা, বয়স-শিক্ষা-পরিচয় জানতে গুগলে ব্যাপক অনুসন্ধান

দিল্লির বিক্ষোভে আলোচনায় নেহা বোরা, বয়স-শিক্ষা-পরিচয় জানতে গুগলে ব্যাপক অনুসন্ধান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম