Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হিজবুল্লাহর কাছে এখনো হাজার হাজার রকেট ও ক্ষেপণাস্ত্রের মজুদ

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ১০:১৫ পিএম

হিজবুল্লাহর কাছে এখনো হাজার হাজার রকেট ও ক্ষেপণাস্ত্রের মজুদ

ইসরাইলের অব্যাহত আগ্রাসনের পরও অপ্রতিরোধ্য হিজবুল্লাহ। প্রতীকী ছবি

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম ব্যারাক বলেছেন, ইসরাইল এখনো লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালাচ্ছে কারণ হিজবুল্লাহর হাতে এখনও হাজার হাজার রকেট ও ক্ষেপণাস্ত্র আছে, যা ইসরাইলের জন্য হুমকি সৃষ্টি করছে।

ব্যারাক বাহরাইনে এক নিরাপত্তা সম্মেলনে লেবাননের নেতাদের উদ্দেশে বলেন, ‘তারা চেষ্টা করছে, কিন্তু তারা এখনো ‘‘ডাইনোসর’’। হিজবুল্লাহকে নিরস্ত্র করার জন্য তাদের প্রচেষ্টা ত্বরান্বিত করা দরকার।’

এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য টাইমস অব ইসরাইল।

জেরুজালেম ও বেইরুতের সম্পর্ক নিয়ে ব্যারাক বলেন, ‘ইসরাইল তার সমস্ত প্রতিবেশীর সঙ্গে সীমান্ত ও সীমানা চুক্তি করতে প্রস্তুত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ঋণী।’

তিনি যুক্তরাষ্ট্রের ইরানের পরমাণু কর্মসূচির ওপর আঘাতকে উদাহরণ হিসেবে তুলে ধরেন, যা ‘মধ্যপ্রাচলকে পুনরায় আকার দিয়েছে।’

২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে কনকর্ডিয়া অ্যানুয়াল সামিটে বক্তব্য দিচ্ছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। (এপি ছবি: আন্দ্রেস কুদাকি)

ব্যারাক, যিনি একই সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে তুরস্কেও দায়িত্ব পালন করছেন, পূর্বাভাস দেন যে অঙ্কারা ও জেরুজালেমের মধ্যে শত্রুতাপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও শীঘ্রই বাণিজ্য চুক্তি হতে পারে।

‘তুরস্ক ও ইসরাইল একে অপরের সঙ্গে যুদ্ধ করবে না। কাসপিয়ান সী থেকে ভূমধ্যসাগর পর্যন্ত সমন্বয় হবে।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লেবাননে ইসরাইলের ‘ফসফরাস’ হামলা

লেবাননে ইসরাইলের ‘ফসফরাস’ হামলা

অর্থনৈতিক সংকটে জর্জরিত লেবাননে বাড়ল জ্বালানি তেলের দাম

অর্থনৈতিক সংকটে জর্জরিত লেবাননে বাড়ল জ্বালানি তেলের দাম

লেবাননের বিভিন্ন এলাকায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইল

লেবাননের বিভিন্ন এলাকায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইল

দ. লেবাননের পাহাড়ে হিজবুল্লাহর ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংসের দাবি ইসরাইলের

দ. লেবাননের পাহাড়ে হিজবুল্লাহর ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংসের দাবি ইসরাইলের

লেবাননে ইসরাইলের বিমান হামলায় শিশুসহ নিহত ১২

লেবাননে ইসরাইলের বিমান হামলায় শিশুসহ নিহত ১২

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরাইলি হামলা, নিহত ৪

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরাইলি হামলা, নিহত ৪

আরও পড়ুন

পাকিস্তান শাসিত কাশ্মীর নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

‘মাথা নোয়াব না, গোটা দেশ হবে যন্তর মন্তর’, আন্দোলনে চাপে দিল্লি

‘মাথা নোয়াব না, গোটা দেশ হবে যন্তর মন্তর’, আন্দোলনে চাপে দিল্লি

এবার ১০ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

এবার ১০ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

দিল্লির বিক্ষোভে আলোচনায় নেহা বোরা, বয়স-শিক্ষা-পরিচয় জানতে গুগলে ব্যাপক অনুসন্ধান

দিল্লির বিক্ষোভে আলোচনায় নেহা বোরা, বয়স-শিক্ষা-পরিচয় জানতে গুগলে ব্যাপক অনুসন্ধান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম