Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সিরিয়ায় জঙ্গি অর্থায়নের অভিযোগ

ফ্রান্সে সিমেন্ট কোম্পানি লাফার্জের বিরুদ্ধে বিচার শুরু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০৪:৩৮ পিএম

ফ্রান্সে সিমেন্ট কোম্পানি লাফার্জের বিরুদ্ধে বিচার শুরু

২০২২ সালে লাফার্জ যুক্তরাষ্ট্রে একই অভিযোগে দোষ স্বীকার করে এবং ৭৭৮ মিলিয়ন ডলার জরিমানা দিতে সম্মত হয়। ছবি: জ্যাক ডেমারথন/গেটি ইমেজেস

Advertisement

ফরাসি সিমেন্ট নির্মাতা প্রতিষ্ঠান লাফার্জ সিরিয়ায় জঙ্গিগোষ্ঠীগুলোকে অর্থ সহায়তা দেওয়ার অভিযোগে ফ্রান্সে বিচারের মুখোমুখি হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, লাফার্জের সিরীয় শাখা গৃহযুদ্ধ চলাকালে উত্তর সিরিয়ায় তাদের একটি কারখানা চালু রাখতে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে আর্থিক লেনদেন করেছিল। 

মঙ্গলবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

তদন্ত কর্মকর্তারা জানান, ২০১৩ থেকে ২০১৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ের মধ্যে আইএস (ইসলামিক স্টেট) ও আল-কায়েদা–সম্পৃক্ত নুসরা ফ্রন্টসহ ইউরোপীয় ইউনিয়নের ঘোষিত সন্ত্রাসী সংগঠনগুলোর কাছে প্রায় ৫০ লাখ ইউরো (৫.৮৩ মিলিয়ন ডলার) প্রদান করা হয়।

ফ্রান্সে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে সন্ত্রাসে অর্থায়নের অভিযোগে এটি প্রথম মামলা।

২০১৫ সালে লাফার্জ সুইজারল্যান্ডভিত্তিক কোম্পানি হলসিমের অংশ হয়। এ মামলায় লাফার্জ ছাড়াও কোম্পানির সাবেক আটজন কর্মকর্তার বিরুদ্ধে সন্ত্রাসে অর্থায়ন ও ইউরোপীয় নিষেধাজ্ঞা ভঙ্গের অভিযোগে তদন্ত চলছে।

এক বিবৃতিতে লাফার্জ জানায়, ‌‌‘এই মামলাটি এক দশকেরও বেশি আগের কর্মকাণ্ডকে ঘিরে, যা লাফার্জ এসএ–এর আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন ছিল। বর্তমানে বিচারের মুখোমুখি থাকা কোনো সাবেক কর্মকর্তা লাফার্জ এসএ বা এর কোনো সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত নন।’

কোম্পানিটি আরও জানায়, তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি দায়িত্বশীলভাবে মোকাবিলা করছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সেনা প্রত্যাহার কি যুক্তরাষ্ট্রের প্রকল্পের শোচনীয় পরাজয় আর ইরাকিদের বিজয়?

আলজাজিরার বিশ্লেষণ সেনা প্রত্যাহার কি যুক্তরাষ্ট্রের প্রকল্পের শোচনীয় পরাজয় আর ইরাকিদের বিজয়?

মার্কিন অস্ত্র কিনতে আর বাধা নেই সিরিয়ার

মার্কিন অস্ত্র কিনতে আর বাধা নেই সিরিয়ার

সিরিয়ায় যাত্রীবাহী বাসে বন্দুক হামলা, নিহত ৭

সিরিয়ায় যাত্রীবাহী বাসে বন্দুক হামলা, নিহত ৭

সমালোচনার মুখে পদত্যাগ করছেন আইফেল টাওয়ারের প্রধান, নেপথ্যে কী

সমালোচনার মুখে পদত্যাগ করছেন আইফেল টাওয়ারের প্রধান, নেপথ্যে কী

এবার জেন-জির বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ৪ শতাধিক

এবার জেন-জির বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ৪ শতাধিক

সৌদির তেল স্থাপনা রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স

সৌদির তেল স্থাপনা রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স

আরও পড়ুন

দক্ষিণ-পূর্ব ইরানে আইআরজিসির অভিযানে ৬ সন্ত্রাসী নিহত

দক্ষিণ-পূর্ব ইরানে আইআরজিসির অভিযানে ৬ সন্ত্রাসী নিহত

ইন্ডিয়া জোটের বৈঠক আগামী ছয় থেকে আট মাসে ‘বড় কিছু’ ঘটতে পারে

আগামী ছয় থেকে আট মাসে ‘বড় কিছু’ ঘটতে পারে

উড়োজাহাজের ককপিটে কতজন পাইলট থাকেন, কার কী দায়িত্ব

উড়োজাহাজের ককপিটে কতজন পাইলট থাকেন, কার কী দায়িত্ব

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়া তরুণীকে ভাড়াটে লোক দিয়ে গণধর্ষণ!

স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়া তরুণীকে ভাড়াটে লোক দিয়ে গণধর্ষণ!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম