Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইসরাইলি হামলায় হিজবুল্লাহর ২ কমান্ডার নিহত

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১০:৫৯ এএম

ইসরাইলি হামলায় হিজবুল্লাহর ২ কমান্ডার নিহত

টায়ার জেলার আল-মানসুরি পৌরসভায় কমান্ডারদের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। ফাইল ছবি

Advertisement

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর দুজন সামরিক কমান্ডার নিহত হয়েছেন। টিভি চ্যানেল আল হাদাথের বরাতে সোমবার (১৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ সংবাদ সংস্থা তাস। 

আল হাদাথ আরও জানিয়েছে, টায়ার জেলার আল-মানসুরি পৌরসভায় তাদের গাড়ি লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

এর আগে গত ৩ নভেম্বর দক্ষিণ লেবাননের নাবাতিহ এলাকায় ইসরাইলি ড্রোন হামলায় হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান বাহিনীর একজন সিনিয়র সদস্য মুহাম্মদ আলী হাদিদ নিহত হয়েছেন।

এরপর ১০ নভেম্বর সাইদা শহরের কাছে হিজবুল্লাহর আরেক সিনিয়র সদস্য সামির আলী ফাকিহ নিহত হন। 

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও চলতি বছরে এ পর্যন্ত লেবাননে পাঁচ হাজারের বেশি হামলা চালিয়েছে ইসরাইল। এতে কমপক্ষে  ৩০৯ জন নিহত এবং ৫৯৮ জন আহত হয়েছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনা কর্মকর্তা নিহত

দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনা কর্মকর্তা নিহত

‘বিশ্ব থেকে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে ইসরাইল’

‘বিশ্ব থেকে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে ইসরাইল’

ইসরাইলের ২৭ কূটনীতিককে বহিষ্কার করতে পারে যুক্তরাজ্য, কারণ কী?

ইসরাইলের ২৭ কূটনীতিককে বহিষ্কার করতে পারে যুক্তরাজ্য, কারণ কী?

অপারেশন ‘আল-আকসা স্টর্ম’ ছিল ইসরাইলি শাসনের কল্পনারও বাইরে: ইরান

অপারেশন ‘আল-আকসা স্টর্ম’ ছিল ইসরাইলি শাসনের কল্পনারও বাইরে: ইরান

৩ বছরে এক লাখ লক্ষ্যবস্তুতে হামলা ইসরাইলি বাহিনীর

৩ বছরে এক লাখ লক্ষ্যবস্তুতে হামলা ইসরাইলি বাহিনীর

ধ্বংসস্তূপে ফিলিস্তিনিদের টিকে থাকার লড়াই

গাজায় ইসরাইলি বর্বরতার ৩ বছর ধ্বংসস্তূপে ফিলিস্তিনিদের টিকে থাকার লড়াই

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ ভারতের যেসব শীর্ষ আইটি প্রতিষ্ঠান

যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ ভারতের যেসব শীর্ষ আইটি প্রতিষ্ঠান

হরমুজে শক্তিশালী বিস্ফোরণ

হরমুজে শক্তিশালী বিস্ফোরণ

রাশিয়ার ‘হাইব্রিড কর্মকাণ্ডে’ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইইউ

রাশিয়ার ‘হাইব্রিড কর্মকাণ্ডে’ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইইউ

দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনা কর্মকর্তা নিহত

দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনা কর্মকর্তা নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম