Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পাকিস্তানে বন্দুকধারীর হামলায় নিহত ৭

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ১২:৪৩ পিএম

পাকিস্তানে বন্দুকধারীর হামলায় নিহত ৭

প্রতীকী ছবি

Advertisement

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বান্নুতে সরকার সমর্থিত আমান লস্করের এক কমান্ডারের অফিসে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এতে সাতজন নিহত এবং দু’জন আহত হয়েছেন।

পুলিশ সূত্র জানিয়েছে, নিহতদের জেলা সদর হাসপাতাল (ডিএইচকিউ) নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, অজ্ঞাত বন্দুকধারীরা আমান লস্কর কমান্ডার ক্বারি জালিলের অফিসে অতর্কিত হামলা চালায়। হঠাৎ এ হামলায় একাধিক প্রাণহানি ঘটে এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কর্তৃপক্ষ বলছে, কী কারণে এ হামলা হয়েছে তা এখনও পরিষ্কার নয়। হামলাকারীদের খুঁজে বের করতে তদন্ত চলছে।

পুলিশ নিশ্চিত করেছে এ হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতরা হলেন— ওসামা, সুফিয়ান, মোহাম্মদ নিয়াজ, মোহাম্মদ সুফিয়ান, ওয়ালি, নোমান এবং মাস্টার। মৃতদেহগুলো জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।


এছাড়া এ হামলায় দু’জন আহত হয়েছেন। পুলিশ বলছে, আহতরা হলেন কামরান এবং মোহাম্মদ। দু’জনকেই জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে তাদের চিকিৎসা চলছে।

পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলেছে এবং হামলাকারীদের সন্ধানে অভিযান শুরু করেছে। কর্তৃপক্ষ বলছে, এ ঘটনা অঞ্চলে সন্ত্রাসবিরোধী দলগুলোর নিরাপত্তা ঝুঁকি আরও একবার সামনে এনে দিয়েছে।

তথ্যসূত্র: সামা টিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পোল্যান্ডে বন্দুক হামলায় নিহত ৬, দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

পোল্যান্ডে বন্দুক হামলায় নিহত ৬, দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

পোল্যান্ডে পর্যটন এলাকায় বন্দুক হামলায় নিহত ৫

পোল্যান্ডে পর্যটন এলাকায় বন্দুক হামলায় নিহত ৫

প্রশিক্ষণ নিতে এবার পাকিস্তান যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা

প্রশিক্ষণ নিতে এবার পাকিস্তান যাচ্ছেন সরকারের ৩৫ ঊর্ধ্বতন কর্মকর্তা

চব্বিশের আন্দোলনে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার ১

চব্বিশের আন্দোলনে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার ১

তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

তুরস্কের পার্লামেন্টে মক্কা প্রতিরক্ষা চুক্তি অনুমোদন

ভারতের দ্বিতীয় সারির দলের কাছে হার পাকিস্তানের

ভারতের দ্বিতীয় সারির দলের কাছে হার পাকিস্তানের

আরও পড়ুন

ট্রাম্পের ভরাডুবির পরেও যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই বিশ্বের

ট্রাম্পের ভরাডুবির পরেও যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই বিশ্বের

আল-জাজিরার বিশ্লেষণ ইরানের পরমাণু কেন্দ্রে কি ফের হামলা চালাবেন ট্রাম্প?

ইরানের পরমাণু কেন্দ্রে কি ফের হামলা চালাবেন ট্রাম্প?

‘ইরানবিরোধী যেকোনো শক্তির ব্যর্থতা অনিবার্য’

‘ইরানবিরোধী যেকোনো শক্তির ব্যর্থতা অনিবার্য’

অক্সফোর্ড ইউনিভার্সিটির নতুন দায়িত্বে জাস্টিন ট্রুডো

অক্সফোর্ড ইউনিভার্সিটির নতুন দায়িত্বে জাস্টিন ট্রুডো

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম