Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

খালেদা জিয়ার সুস্থতা কামনা মো‌দির

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭ পিএম

খালেদা জিয়ার সুস্থতা কামনা মো‌দির

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাইল ছবি

Advertisement

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার (১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় তিনি বেগম জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন।

ভারতের প্রধানমন্ত্রী তার পোস্টে লেখেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। দীর্ঘদিন তিনি বাংলাদেশের জনগণের জন্য কাজ করেছেন। তার দ্রুত সুস্থতায় আমাদের আন্তরিক প্রার্থনা এবং মঙ্গল কামনা। 

পাশাপাশি সব ধরনের সহায়তা প্রদানে ভারত প্রস্তুত রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, সম্ভাব্য সব সহায়তা প্রদানে আমরা প্রস্তুত, তা যেভাবেই হোক।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, হৃদরোগসহ নানা জটিলতায় ভুগছেন। গত চার দিন ধরে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম