Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মোসাদের নতুন প্রধান হচ্ছেন রোমান গফম্যান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম

মোসাদের নতুন প্রধান হচ্ছেন রোমান গফম্যান

মেজর জেনারেল রোমান গফম্যান ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

Advertisement

ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের নতুন প্রধান হিসাবে দায়িত্ব নিতে যাচ্ছেন মেজর জেনারেল রোমান গফম্যান। তাকে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। 

আগামী বছরের জুনে মোসাদের বর্তমান প্রধান ডেভিড বার্নিয়ার স্থলাভিষিক্ত হবেন গফম্যান। এর আগে  তিনি বেনিয়ামিন নেতানিয়াহুর সামরিক সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন। 

এছাড়াও গফম্যান দীর্ঘ সামরিক ক্যারিয়ারে ইসরাইলি সেনাবাহিনীতে (আইডিএফ) অসংখ্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি আর্মর্ড কর্পসে যোদ্ধা ও কমান্ডার, ৭৫তম ব্যাটালিয়ন ও ৭ম ব্রিগেডের ব্যাটালিয়ন কমান্ডার, ‘গা’আশ’ ফরমেশনের (৩৬তম ডিভিশন) কর্মকর্তা, এবং ‘হাবাশেন’ ডিভিশন (২১০)–এর কমান্ডারসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী গোয়েন্দা সংস্থাগুলোর একটি ধরা হয়ে থাকে মোসাদকে। গ্লোবাল র‍্যাংকিংয়ের মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ'র পরই মোসাদের অবস্থান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাবেক মোসাদ এজেন্টের সহায়তায় ব্রাজিল ছাড়েন ফ্লাভিও বলসোনারো!

সাবেক মোসাদ এজেন্টের সহায়তায় ব্রাজিল ছাড়েন ফ্লাভিও বলসোনারো!

মোসাদের কাছে তথ্য, গুপ্তচরের মৃত্যুদণ্ড

মোসাদের কাছে তথ্য, গুপ্তচরের মৃত্যুদণ্ড

ইরানে সরকার উৎখাতে ব্যর্থ হওয়ায় মোসাদের ২ জ্যেষ্ঠ কর্মকর্তা বরখাস্ত

ইরানে সরকার উৎখাতে ব্যর্থ হওয়ায় মোসাদের ২ জ্যেষ্ঠ কর্মকর্তা বরখাস্ত

ইসরাইলের ২ গুপ্তচরকে ফাঁসি দিল ইরান

ইসরাইলের ২ গুপ্তচরকে ফাঁসি দিল ইরান

মোসাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ, মুখ খুললেন আহমাদিনেজাদ

মোসাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ, মুখ খুললেন আহমাদিনেজাদ

ইসরাইলের সহায়তায় ইরানে ক্ষমতায় বসতে চেয়েছিলেন আহমাদিনেজাদ

নিউইয়র্ক টাইমসের অনুসন্ধান ইসরাইলের সহায়তায় ইরানে ক্ষমতায় বসতে চেয়েছিলেন আহমাদিনেজাদ

আরও পড়ুন

বিদায় নিচ্ছেন নেতানিয়াহু? আইজেনকটের সরকার গঠনের পথে ৬ বাধা

আইজেনকটের সরকার গঠনের পথে ৬ বাধা

নেতানিয়াহুকে সরাতে বিরোধীদের নতুন কৌশল

নেতানিয়াহুকে সরাতে বিরোধীদের নতুন কৌশল

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

দীপাবলিতে প্রত্যেক কর্মীকে ১ লাখ রুপি বোনাস দিলেন ব্যবসায়ী

দীপাবলিতে প্রত্যেক কর্মীকে ১ লাখ রুপি বোনাস দিলেন ব্যবসায়ী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম