Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ধ্বংসের বার্ষিকীতে মুর্শিদাবাদে ‘বাবরি মসজিদের’ ভিত্তিপ্রস্তর

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:০৪ এএম

ধ্বংসের বার্ষিকীতে মুর্শিদাবাদে ‘বাবরি মসজিদের’ ভিত্তিপ্রস্তর

ছবি: সংগৃহীত

Advertisement

ধ্বংসের বার্ষিকীতে ভারতের উত্তর প্রদেশের অযোধ্যার বাবরি মসজিদের আদলে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রেজিনগরে ওই নামেই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তৃণমূল থেকে বহিষ্কৃত এমএলএ হুমায়ুন কবীর। ৩৩ বছর আগে এই দিনেই (৬ ডিসেম্বর) ধ্বংস করা অযোধ্যার বাবরি মসজিদ। খবর দা হিন্দুর

শনিবার (৬ ডিসেম্বর) দুপুর ১২টায় ভিত্তিপ্রস্তর স্থাপনের এ অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলায় প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এদিকে মুর্শিদাবাদে বাবরি মসজিদ গড়া নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের করা মামলায় ডিভিশন বেঞ্চ কোনো হস্তক্ষেপ না করায় ভিত্তিপ্রস্তর স্থাপনে এখন কোনো আইনি বাধা নেই।

তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত এমএলএ হুমায়ুন কবীর শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, আগামীকাল (শনিবার) রেজিনগরে প্রস্তাবিত ‘বাবরি মসজিদ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষ অংশ নেবেন। একই সঙ্গে তিনি এ অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রাজ্য পুলিশের সহযোগিতা কামনা করেছেন। এই মসজিদ তৈরি করতে তিন বছর সময় লাগবে। আর এর অর্থ ধর্মপ্রাণ মুসলমানরা জোগাবেন বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙা হয়। সুপ্রিম কোর্টের রায়ের পর সেখানে রাম মন্দির নির্মাণ করা হয়েছে। সূত্র দা হিন্দু

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাবরি মসজিদের মূল উদ্যোক্তা হুমায়ুন কবির গ্রেফতার

বাবরি মসজিদের মূল উদ্যোক্তা হুমায়ুন কবির গ্রেফতার

বাবরি মসজিদ নির্মাণ নিয়ে বিস্ফোরক মন্তব্য অমিত শাহর

বাবরি মসজিদ নির্মাণ নিয়ে বিস্ফোরক মন্তব্য অমিত শাহর

বাবরি মসজিদ নির্মাণে মানুষের ঢল

বাবরি মসজিদ নির্মাণে মানুষের ঢল

‘বাবরি মসজিদের’ ভিত্তিপ্রস্তর স্থাপনে ৪০ হাজার লোকের জন্য রান্না হচ্ছে বিরিয়ানি

‘বাবরি মসজিদের’ ভিত্তিপ্রস্তর স্থাপনে ৪০ হাজার লোকের জন্য রান্না হচ্ছে বিরিয়ানি

ধ্বংসের ওপর কোনো সভ্যতার ভিত্তি গড়ে ওঠে না

বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর ধ্বংসের ওপর কোনো সভ্যতার ভিত্তি গড়ে ওঠে না

পশ্চিমবঙ্গে ‘নতুন বাবরি মসজিদ’

পশ্চিমবঙ্গে ‘নতুন বাবরি মসজিদ’

আরও পড়ুন

রানওয়ে সম্প্রসারণে বাঁকড়া মসজিদ, আদালতে বিমানবন্দর কর্তৃপক্ষ

রানওয়ে সম্প্রসারণে বাঁকড়া মসজিদ, আদালতে বিমানবন্দর কর্তৃপক্ষ

জ্বালানি খাতে কাতারসহ উপসাগরীয় বিনিয়োগ চায় ভারত

জ্বালানি খাতে কাতারসহ উপসাগরীয় বিনিয়োগ চায় ভারত

ভারতের প্রখ্যাত আলেম-সাহিত্যিক মাওলানা সাঈদুর রহমান আজমির ইন্তেকাল

ভারতের প্রখ্যাত আলেম-সাহিত্যিক মাওলানা সাঈদুর রহমান আজমির ইন্তেকাল

ইমরানের খানের দলকে কড়া হুঁশিয়ারি দিল পাকিস্তান সরকার

ইমরানের খানের দলকে কড়া হুঁশিয়ারি দিল পাকিস্তান সরকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম