Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

এবার মেক্সিকোকে হুমকি দিলেন ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:০৬ পিএম

এবার মেক্সিকোকে হুমকি দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকোর বিরুদ্ধে দীর্ঘদিনের পানি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে দেশটির ওপর ৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। 

সোমবার (৮ ডিসেম্বর) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বিবৃতিতে তিনি এ সতর্কবার্তা দেন।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র-মেক্সিকোর মধ্যে বিদ্যমান পানি চুক্তি অনুযায়ী মেক্সিকোর যুক্তরাষ্ট্রকে বিপুল পরিমাণ পানি সরবরাহ করার কথা থাকলেও তা দীর্ঘদিন ধরে পালন করা হচ্ছে না। এর ফলে টেক্সাস অঙ্গরাজ্যের ফসল ও পশুপালন মারাত্মক ক্ষতির মুখে পড়েছে।

তিনি দাবি করেন, গত পাঁচ বছরে মেক্সিকো যুক্তরাষ্ট্রের কাছে ৮ লাখ একর-ফুটের বেশি পানি বকেয়া রেখেছে, যা নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বারবার তাগাদা দেওয়া হলেও কোনো সাড়া মেলেনি। 

ট্রাম্প বলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে মেক্সিকোকে কমপক্ষে ৭ লাখ একর-ফুট পানি ছাড়তে হবে, এবং বাকি অংশ দ্রুত দিতে হবে। কিন্তু এখন পর্যন্ত মেক্সিকো কোনো ধরনের পদক্ষেপ নেয়নি, যা আমাদের কৃষকদের প্রতি ভয়াবহ অন্যায়।

তিনি আরও বলেন, পরিস্থিতি একইভাবে চলতে থাকলে যুক্তরাষ্ট্র মেক্সিকোর ওপর ৫ শতাংশ শুল্ক আরোপের জন্য প্রয়োজনীয় নথি তিনি ইতোমধ্যে অনুমোদন দিয়েছেন। যদি মেক্সিকো অবিলম্বে পানি ছেড়ে না দেয়, তবে আমরা এই শুল্ক আরোপ করব।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ট্রাম্পের পর হোয়াইট হাউসে কে, আলোচনায় যারা

ট্রাম্পের পর হোয়াইট হাউসে কে, আলোচনায় যারা

ইউএফসি প্রধান ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!

ইউএফসি প্রধান ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!

চিকিৎসায় অনুদান নিলে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার শঙ্কা

চিকিৎসায় অনুদান নিলে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার শঙ্কা

এবার ইরানের ওপর স্থল অবরোধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

এবার ইরানের ওপর স্থল অবরোধ আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ভরাডুবিতে এবার কি ইরান যুদ্ধ থামবে?

ট্রাম্পের ভরাডুবিতে এবার কি ইরান যুদ্ধ থামবে?

৯ নভেম্বরের অমাবস্যায় পুরো ইরানকে ধ্বংস করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

৯ নভেম্বরের অমাবস্যায় পুরো ইরানকে ধ্বংস করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

আরও পড়ুন

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

দীপাবলিতে প্রত্যেক কর্মীকে ১ লাখ রুপি বোনাস দিলেন ব্যবসায়ী

দীপাবলিতে প্রত্যেক কর্মীকে ১ লাখ রুপি বোনাস দিলেন ব্যবসায়ী

বৃষ্টিতে ভাসছে গাজা, বাড়ছে মানবিক সংকট

বৃষ্টিতে ভাসছে গাজা, বাড়ছে মানবিক সংকট

ট্রাম্পের পর হোয়াইট হাউসে কে, আলোচনায় যারা

ট্রাম্পের পর হোয়াইট হাউসে কে, আলোচনায় যারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম