Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৮ পিএম

যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠনকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা

মুসলিম ব্রাদারহুডকেও ফ্লোরিডা সন্ত্রাসী সংগঠন দাবি বলে দাবি করেছে। সংগৃহীত ছবি

Advertisement

যুক্তরাষ্ট্রের মুসলিম অধিকার সংগঠন সিএআইআর’কে (দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস) ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করেছেন ফ্লোরিডা সরকার। একই সঙ্গে মুসলিম ব্রাদারহুডকেও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্থানীয় সময় সোমবার (৮ ডিসেম্বর) এক্স-এ এক পোস্টে নির্বাহী আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ফ্লোরিডার গভর্নর রন ডেস্যান্টিস। গত মাসে এমন সিদ্ধান্ত নেয় টেক্সাস অঙ্গরাজ্যও। খবর এপি’র

তবে ফ্লোরিডার এমন ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে সিএআইআর। তারা সিদ্ধান্তটিকে অসাংবিধানিক ও মানহানিকর আখ্যা দিয়ে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে। যদিও মার্কিন ফেডারেল সরকার এখনও সিএআইআর কিংবা মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী তালিকাভুক্ত করেনি।

ফ্লোরিডার আদেশ অনুযায়ী, রাজ্যের নির্বাহী বা মন্ত্রিসভা-সংশ্লিষ্ট কোনো সংস্থা এই দুই সংগঠন অথবা তাদের ‘সহায়তাকারী’ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি, নিয়োগ বা অর্থায়ন করতে পারবে না।

১৯৯৪ সালে প্রতিষ্ঠিত সিএআইআর–এর বর্তমানে যুক্তরাষ্ট্রজুড়ে ২৫টি শাখা রয়েছে। গত মাসেও সংস্থাটি টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটের অনুরূপ ঘোষণার বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা করেছে।

অন্যদিকে প্রায় এক শতাব্দী আগে মিশরে প্রতিষ্ঠিত মুসলিম ব্রাদারহুড বিশ্বজুড়ে শাখা বিস্তার করেছে। সংগঠনটি দাবি করে, তারা বহু বছর আগে সহিংসতা ত্যাগ করেছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ও নির্বাচনের মাধ্যমে ইসলামভিত্তিক রাজনীতি বিস্তারে বিশ্বাসী।

তবে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ—মিশর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সিরিয়া ও রাশিয়া—আগেই এ সংগঠনকে নিষিদ্ধ করেছে। চলতি বছর জর্ডানও এক নাশকতা পরিকল্পনা বানচাল করার দাবিতে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এক যুগ পর ফের লিবিয়ায় দূতাবাস চালু করল মিসর

এক যুগ পর ফের লিবিয়ায় দূতাবাস চালু করল মিসর

মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী, কে এই সাবা হায়দার?

মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী, কে এই সাবা হায়দার?

ভিপি হয়ে ১০৫ বছরের ইতিহাস ভাঙলেন ভারতের এই মুসলিম তরুণী

ভিপি হয়ে ১০৫ বছরের ইতিহাস ভাঙলেন ভারতের এই মুসলিম তরুণী

আল-আজহারে ২৪ সরকারি বৃত্তি পাবেন বাংলাদেশি শিক্ষার্থীরা, আবেদন শুরু

আল-আজহারে ২৪ সরকারি বৃত্তি পাবেন বাংলাদেশি শিক্ষার্থীরা, আবেদন শুরু

যুক্তরাষ্ট্রে ইসলামবিদ্বেষের রাজনীতি, সন্তানদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় মুসলিমরা

আল জাজিরার প্রতিবেদন যুক্তরাষ্ট্রে ইসলামবিদ্বেষের রাজনীতি, সন্তানদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় মুসলিমরা

সৌদিকে সামরিক সহায়তা দিতে মিসরের পার্লামেন্টের অনুমোদন

সৌদিকে সামরিক সহায়তা দিতে মিসরের পার্লামেন্টের অনুমোদন

আরও পড়ুন

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

দীপাবলিতে প্রত্যেক কর্মীকে ১ লাখ রুপি বোনাস দিলেন ব্যবসায়ী

দীপাবলিতে প্রত্যেক কর্মীকে ১ লাখ রুপি বোনাস দিলেন ব্যবসায়ী

বৃষ্টিতে ভাসছে গাজা, বাড়ছে মানবিক সংকট

বৃষ্টিতে ভাসছে গাজা, বাড়ছে মানবিক সংকট

ট্রাম্পের পর হোয়াইট হাউসে কে, আলোচনায় যারা

ট্রাম্পের পর হোয়াইট হাউসে কে, আলোচনায় যারা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম