Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইরানে ‘সন্ত্রাসী হামলায়’ ৩ সেনা নিহত

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৪ এএম

ইরানে ‘সন্ত্রাসী হামলায়’ ৩ সেনা নিহত

আইআরজিসি’র লোগো। ছবি: সংগৃহীত

Advertisement

ইরানে ‘সন্ত্রাসী ও শত্রু গোষ্ঠীর’ হামলায় ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) তিন সদস্য নিহত হয়েছেন।  বুধবার (১০ ডিসেম্বর) দক্ষিণ-পূর্ব ইরানের জাহেদানের কাছে লার সীমান্তবর্তী অঞ্চলে হামলার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম প্রেস টিভি।

আইআরজিসি’র কুদস আঞ্চলিক সদর দফতর থেকে প্রকাশিত এক বিবৃতি অনুসারে, ইরানের দক্ষিণ-পূর্ব সীমান্ত রক্ষায় দায়িত্ব পালনের সময় সৈন্যদের লক্ষ্যবস্তু করা হয়।

আইআরজিসি বাহিনী ওই অঞ্চলে এরইমধ্যে অভিযান শুরু করেছে বলে জানা গেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘বর্তমানে হামলাকারীদের খুঁজে বের করে মোকাবিলা করার অভিযান চলছে।’ 

পাকিস্তানের সীমান্তবর্তী সিস্তান ও বেলুচিস্তান প্রদেশ সাম্প্রতিক বছরগুলোতে বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনী উভয়কেই লক্ষ্য করে ঘন ঘন সন্ত্রাসী হামলার সম্মুখীন হয়েছে।

দক্ষিণ-পূর্ব এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইরানি বাহিনীর ওপর হামলা চালানো সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ‘বিদেশি গোয়েন্দা সংস্থা’র সাথে সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সৌদি-ইয়েমেন সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব ইরানের

সৌদি-ইয়েমেন সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব ইরানের

হুথিদের বিষয়ে সৌদির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কী কথা হলো ইরানের আরাগচির

হুথিদের বিষয়ে সৌদির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কী কথা হলো ইরানের আরাগচির

সৌদি কেন হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে পারছে না?

আল জাজিরার এক্সপ্লেইনার সৌদি কেন হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে পারছে না?

বিমানবন্দরে হুথিদের হামলা, কীভাবে জবাব দেবে সৌদি?

সিএনএনের বিশ্লেষণ বিমানবন্দরে হুথিদের হামলা, কীভাবে জবাব দেবে সৌদি?

ইরান যুদ্ধ যেভাবে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বিপর্যয় ডেকে এনেছে

ইরান যুদ্ধ যেভাবে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বিপর্যয় ডেকে এনেছে

যুদ্ধ বন্ধে ইরানের শর্ত ট্রাম্পকে জানালেন পুতিন

যুদ্ধ বন্ধে ইরানের শর্ত ট্রাম্পকে জানালেন পুতিন

আরও পড়ুন

পাকিস্তান শাসিত কাশ্মীর নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

নিখোঁজ স্বজনের অপেক্ষা, পরে মিলল মৃত্যুর খবর—কাশ্মীরে হাহাকার

‘মাথা নোয়াব না, গোটা দেশ হবে যন্তর মন্তর’, আন্দোলনে চাপে দিল্লি

‘মাথা নোয়াব না, গোটা দেশ হবে যন্তর মন্তর’, আন্দোলনে চাপে দিল্লি

এবার ১০ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

এবার ১০ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

দিল্লির বিক্ষোভে আলোচনায় নেহা বোরা, বয়স-শিক্ষা-পরিচয় জানতে গুগলে ব্যাপক অনুসন্ধান

দিল্লির বিক্ষোভে আলোচনায় নেহা বোরা, বয়স-শিক্ষা-পরিচয় জানতে গুগলে ব্যাপক অনুসন্ধান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম