Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সিরিয়ায় আইএসআইএসের হামলায় দুই মার্কিন সেনাসহ নিহত ৩

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৫ এএম

সিরিয়ায় আইএসআইএসের হামলায় দুই মার্কিন সেনাসহ নিহত ৩

মার্কিন সেনাদের একটি গ্রুপ। ছবি: সংগৃহীত

Advertisement

সিরিয়ার পালমিরাতে সশস্ত্র গোষ্ঠী আইএসআইএসের অতর্কিত হামলায় দুই মার্কিন সেনা ও একজন দোভাষী নিহত হয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) এ হামলার ঘটনা ঘটে। খবর আল আরাবিয়ার। 

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) মাইক্রো ব্লগিং সাইট এক্সে সেনা নিহতের খবর জানিয়েছে। এর আগে পালমিরায় আইএসআইএসের হামলায় একাধিক সেনা আহত হওয়ার তথ্য জানিয়েছিল তারা।

এই সেনাদের ওপর আইএসআইএসের মাত্র এক সদস্যই হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে সেন্টকম। এরপর ওই হামলাকারী পাল্টা হামলায় নিহত হয়।

মার্কিন দূত টম ব্যারাক জানিয়েছেন, আইএসআইএসের সন্ত্রাসী ‘মার্কিন ও সিরীয় সেনাদের যৌথ টহল গাড়িতে’ হামলা চালিয়েছে।

হামলাকারী নিহত হওয়ার তথ্য নিশ্চিত করে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিটে হেগসেথ বলেছেন, ‘যে  এই বর্বর হামলা চালিয়েছেন, তিনি সহযোগী সেনাদের দ্বারা নিহত হয়েছেন।’

পরিবারের সদস্যদের না জানানো পর্যন্ত নিহত সেনাদের পরিচয় গোপন রাখা হবে বলে জানিয়েছে এক কর্মকর্তা।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, যেখানে হামলার ঘটনা ঘটেছে সেখানে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা’র নিয়ন্ত্রণ নেই।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিমানবন্দরে হুথিদের হামলা, কীভাবে জবাব দেবে সৌদি?

সিএনএনের বিশ্লেষণ বিমানবন্দরে হুথিদের হামলা, কীভাবে জবাব দেবে সৌদি?

সৌদির বিমানবন্দর ব্যবহারে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

সৌদির বিমানবন্দর ব্যবহারে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

জরুরি অবস্থা জারির পর খাইবার পাখতুনখাওয়ায় সেনা মোতায়েন

জরুরি অবস্থা জারির পর খাইবার পাখতুনখাওয়ায় সেনা মোতায়েন

‘যুক্তরাষ্ট্র তো কাছেই ঘেঁষতে দেয় না’, এফ-৩৫ যুদ্ধবিমান নিয়ে আক্ষেপ ভারতের

‘যুক্তরাষ্ট্র তো কাছেই ঘেঁষতে দেয় না’, এফ-৩৫ যুদ্ধবিমান নিয়ে আক্ষেপ ভারতের

যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা খাদ্যশস্যের মান নিশ্চিত করার নির্দেশ মন্ত্রীর

যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা খাদ্যশস্যের মান নিশ্চিত করার নির্দেশ মন্ত্রীর

যুদ্ধের ক্ষত কাটিয়ে পুনরায় চালু সিরিয়ার ঐতিহাসিক উমাইয়া মসজিদ

যুদ্ধের ক্ষত কাটিয়ে পুনরায় চালু সিরিয়ার ঐতিহাসিক উমাইয়া মসজিদ

আরও পড়ুন

দক্ষিণ কোরিয়ার পরীক্ষার পর উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

দক্ষিণ কোরিয়ার পরীক্ষার পর উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

গাড়ি চাপায় তিন শিক্ষার্থীকে হত্যা করে যুবক বললেন, ‘বাবা সামলে নেবে’

গাড়ি চাপায় তিন শিক্ষার্থীকে হত্যা করে যুবক বললেন, ‘বাবা সামলে নেবে’

সিএনএনের বিশ্লেষণ বিমানবন্দরে হুথিদের হামলা, কীভাবে জবাব দেবে সৌদি?

বিমানবন্দরে হুথিদের হামলা, কীভাবে জবাব দেবে সৌদি?

সুদানের স্বর্ণখনিতে বিমান হামলা, নিহত অন্তত ৭২ শ্রমিক

সুদানের স্বর্ণখনিতে বিমান হামলা, নিহত অন্তত ৭২ শ্রমিক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম