Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

কলকাতার ‘বাংলাদেশি কলোনিতে’ আগুন, জানা গেল নেপথ্য কারণ

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০১:০৭ পিএম

কলকাতার ‘বাংলাদেশি কলোনিতে’ আগুন, জানা গেল নেপথ্য কারণ

ছবি: সংগৃহীত

Advertisement

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউটাউন এলাকায় ইকো পার্কের অদূরে অবস্থিত ‘বাংলাদেশি কলোনি’ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায়। সেই অগ্নিকাণ্ড নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ তুললেন বিজেপি নেতা অমিত মালব্য। 

এর আগে বুধবার সন্ধ্যায় হঠাৎই নিউটাউনের ‘বাংলাদেশি কলোনি’ হিসেবে পরিচিত ঘুনি বস্তিতে আগুনের শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যে একের পর এক ঝুপড়ি ভস্মীভূত হতে শুরু করে। 

এদিকে কীভাবে এই আগুন লাগল, তা নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এমন আবহে বিস্ফোরক অভিযোগ তুলে বিজেপি নেতা অমিত মালব্য বলেন, বস্তিতে বসবাসকারী বাংলাদেশিদের নাম ভোটার তালিকায় তুলতেই এখানে আগুন লাগিয়েছে তৃণমূল।

এদিকে ‘বাংলাদেশি কলোনিতে’ আগুন লাগার ঘটনার সঙ্গে জড়িয়ে গেছে আরেক বিতর্ক। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই নাকি এই বস্তি খালি পড়েছিল। 

অভিযোগ ওঠে, বাংলাদেশ থেকে সাম্প্রতিক সময়ে অনেকে এসে ওই ঝুপড়িতে বসবাস শুরু করেছিলেন। তবে এসআইআর শুরু হওয়ার পর তারা নিজ নিজ ঘরে তালা দিয়ে চলে যান। যদিও বেশ কিছু ঘরে মানুষজন ছিলেন। অনেকেরই অভিযোগ, প্রমাণ লোপাটের জন্য ওই সব বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়ে থাকতে পারে। 

এর মধ্যে এবার অমিত মালব্য বললেন, ‘অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের নোটিশ দিতে চলেছে ভারতের নির্বাচন কমিশন। সেই নোটিশের শুনানি শুরু করার কয়েকদিন আগেই নিউ টাউনের ইকো পার্কের কাছে ঘুনি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল। 

পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই কলকাতার শহরতলিতে পরিত্যক্ত এবং খালি কুঁড়েঘরের দৃশ্য বারবার সামনে এসেছে। এটি একটি ওপেন সিক্রেট যে, বাংলাদেশ থেকে আসা বেশ কিছু লোক ঘুনি বস্তিতে বসতি স্থাপন করেছিলেন। যেখানে বুধবার এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। 

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দেখা গেছে, অনেক বস্তিবাসী ইতোমধ্যেই তাদের ঘরবাড়ি তালাবদ্ধ করে সীমান্ত পার হয়ে বাংলাদেশে চলে গেছেন, আর মাত্র কয়েকজন রয়ে গেছেন। 

অন্যদিকে আগুনের তীব্রতা এবং ভয়াবহতা সত্ত্বেও দ্রুত দমকল বাহিনী মোতায়েন করা হয়নি। যা গুরুতর প্রশ্ন তুলেছে। 

এরপর বিজেপি নেতা অমিত বলেন, ‘খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এই এলাকা থেকে হাজার হাজার নাম বাদ দেওয়া হয়। এই বিষয়টি ঢাকতে এবং ভোটার তালিকায় তাদের পুনরায় অন্তর্ভুক্ত করার সুবিধার্থে টিএমসি এই আগুনের পরিকল্পনা করে থাকতে পারে বলে বিশ্বাস অনেকের। উদ্দেশ্য ছিল, পরবর্তীতে দাবি করা যে, বাসিন্দারা তাদের নথি (আধার, রেশন কার্ড এবং ভোটার আইডি কার্ড) আগুনে হারিয়েছেন, যার ফলে নতুন নথি জারির পথ প্রশস্ত হতো, যার ফলে তারা নাগরিকত্বের প্রমাণপত্র মিথ্যা প্রমাণ করতে সক্ষম হবেন। এটি কেবল প্রশাসনিক ব্যর্থতা নয়; এটি ইচ্ছাকৃতভাবে হেরফের। মমতা বন্দ্যোপাধ্যায় আগুন নিয়ে খেলছেন। এবার, বেশ আক্ষরিক অর্থেই।’ সূত্র: হিন্দুস্তান টাইমস

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শ্রীপুরে আগুনে পুড়েছে মসজিদসহ ঝুটের গুদাম

শ্রীপুরে আগুনে পুড়েছে মসজিদসহ ঝুটের গুদাম

পুড়ে পঙ্গু গাজীপুরের নানা প্রতিষ্ঠান, তদন্ত নিয়ে প্রশ্ন

১০ মাসে ৩০ অগ্নিকাণ্ড পুড়ে পঙ্গু গাজীপুরের নানা প্রতিষ্ঠান, তদন্ত নিয়ে প্রশ্ন

শাহজালাল বিমানবন্দরের স্টোর বিল্ডিংয়ে আগুন

শাহজালাল বিমানবন্দরের স্টোর বিল্ডিংয়ে আগুন

অদ্ভুত সংকটে ইন্দোনেশিয়া, বাতিল প্রায় ১,৪২০ ফ্লাইট

অদ্ভুত সংকটে ইন্দোনেশিয়া, বাতিল প্রায় ১,৪২০ ফ্লাইট

‘কোথাও কেউ নেই’

‘কোথাও কেউ নেই’

অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে ফায়ার সার্ভিসের ১৩ নির্দেশনা

অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে ফায়ার সার্ভিসের ১৩ নির্দেশনা

আরও পড়ুন

কংগ্রেসকে পরজীবী ও রাহুল ব্যর্থ পণ্য আখ্যা নরেন্দ্র মোদির

কংগ্রেসকে পরজীবী ও রাহুল ব্যর্থ পণ্য আখ্যা নরেন্দ্র মোদির

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৩ সন্ত্রাসী

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৩ সন্ত্রাসী

ইরান সরকার পতনে মরিয়া নেতানিয়াহু, কিন্তু স্থলযুদ্ধের সক্ষমতা আছে ইসরাইলের?

ইরান সরকার পতনে মরিয়া নেতানিয়াহু, কিন্তু স্থলযুদ্ধের সক্ষমতা আছে ইসরাইলের?

পশ্চিমবঙ্গে বাদপড়া ভোটারদের আপিল মুসলমান হলে আবেদনই খারিজ

মুসলমান হলে আবেদনই খারিজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম