Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ব্যাপক বন্যার কবলে দুবাই

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১১:০০ এএম

ব্যাপক বন্যার কবলে দুবাই

Advertisement

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শুক্রবার ভারি বৃষ্টিপাত হয়েছে। একই সঙ্গে প্রতিবেশী সৌদি আরব ও কাতারের কিছু অংশে অপ্রত্যাশিত তুষারপাত দেখা গেছে। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ডন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরে সবচেয়ে ভারি বৃষ্টিপাতে সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দর কর্তৃপক্ষ ডজনখানেক ফ্লাইট বাতিল বা বিলম্বিত করতে বাধ্য হয়। শুক্রবার দুবাইভিত্তিক এমিরেটস এয়ারলাইন্স ১৩টি ফ্লাইট বাতিল করে। রাতভর ভারি বৃষ্টি, বজ্রপাত ও বজ্রধ্বনির কারণে প্রতিবেশী শারজাহর বিমানবন্দরেও ফ্লাইট চলাচলে বিঘ্নের খবর পাওয়া গেছে।

জলাবদ্ধ এলাকাগুলো থেকে পানি সরিয়ে নিতে ৩০০-এর বেশি পানি নিষ্কাশন পাম্প বসিয়েছে কর্তৃপক্ষ। বন্ধ করে দেওয়া হয়েছে সমুদ্র সৈকত, পার্কসহ অনেক পর্যটন কেন্দ্র। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজ গৃহে অবস্থান করে কাজের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

দুবাই এয়ারপোর্টসের এক মুখপাত্র বলেছেন, বৈরী আবহাওয়ার কারণে কিছু ফ্লাইট বাতিল বা দেরিতে ছাড়া হয়েছে।

গত বছর রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতে দুবাইয়ে ব্যাপক বন্যা দেখা দেয় এবং ২ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

এদিকে আরব নিউজ ও খালিজ টাইমসের তথ্যমতে, সৌদি আরব ও কাতারের বিভিন্ন অঞ্চলে বুধবার ও বৃহস্পতিবার অপ্রত্যাশিতভাবে তুষারপাত হয়েছে।

সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কাতারের বিস্তীর্ণ এলাকাও ইতোমধ্যে তুষারে ঢাকা পড়েছে এবং তারা সেই দৃশ্যের ভিডিও শেয়ার করেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কর্মীকে ৫ কোটি টাকার ল্যাম্বরগিনি উপহার

কর্মীকে ৫ কোটি টাকার ল্যাম্বরগিনি উপহার

দুবাইয়ে ১৬ কেজি ওজনের স্বর্ণের কানের দুল, দুই বিশ্বরেকর্ড

দুবাইয়ে ১৬ কেজি ওজনের স্বর্ণের কানের দুল, দুই বিশ্বরেকর্ড

দুবাইয়ের চেয়েও কম দামে ভারতে বিক্রি হচ্ছে পেট্রল-ডিজেল, কারণ কী

দুবাইয়ের চেয়েও কম দামে ভারতে বিক্রি হচ্ছে পেট্রল-ডিজেল, কারণ কী

সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন এলাকায় বাতাসে অদ্ভুত গন্ধ

সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন এলাকায় বাতাসে অদ্ভুত গন্ধ

ইসরাইলে বিমান বিধ্বস্ত করার পরিকল্পনা ছিল ফ্লাই দুবাই সহ-পাইলটের

ইসরাইলে বিমান বিধ্বস্ত করার পরিকল্পনা ছিল ফ্লাই দুবাই সহ-পাইলটের

ফ্লাইদুবাইয়ের ককপিটে সেদিন কী ঘটেছিল, জানাল আমিরাত

ফ্লাইদুবাইয়ের ককপিটে সেদিন কী ঘটেছিল, জানাল আমিরাত

আরও পড়ুন

বিয়ে করলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, কনে কে?

বিয়ে করলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, কনে কে?

দিল্লির জামিয়া যেন পুলিশ ক্যাম্প

দিল্লির জামিয়া যেন পুলিশ ক্যাম্প

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, কবে কোথায় আঘাত হানবে?

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, কবে কোথায় আঘাত হানবে?

কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন আবারও ঘেরাওয়ের চেষ্টা

কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন আবারও ঘেরাওয়ের চেষ্টা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম